সন্ত্রাসবাদ সিরিয়ার জনগণের দৃঢ় সংকল্পে ফাটল ধরাতে পারেনি: আসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i47803-সন্ত্রাসবাদ_সিরিয়ার_জনগণের_দৃঢ়_সংকল্পে_ফাটল_ধরাতে_পারেনি_আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, উগ্র সন্ত্রাসীরা যুদ্ধ চাপিয়ে দিয়ে তার দেশের জনগণের দৃঢ় সংকল্পকে নস্যাৎ করতে পারেনি। ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের খেলায় অংশগ্রহণকারী জাতীয় ফুটবল দলের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
অক্টোবর ২৪, ২০১৭ ০৯:৩৭ Asia/Dhaka
  • সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, উগ্র সন্ত্রাসীরা যুদ্ধ চাপিয়ে দিয়ে তার দেশের জনগণের দৃঢ় সংকল্পকে নস্যাৎ করতে পারেনি। ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের খেলায় অংশগ্রহণকারী জাতীয় ফুটবল দলের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

প্রেসিডেন্ট আসাদ বাছাই পর্বের খেলায় সিরিয়ার জাতীয় ফুটবল দলের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এই সাফল্য প্রমাণ করছে গত কয়েক বছর ধরে সন্ত্রাসীরা যুদ্ধ চাপিয়ে দিলেও তারা যে শুধুমাত্র সিরিয়ার জনগণের মনোবল ভেঙে দিতে ব্যর্থ হয়েছে তাই নয় বরং তাদের মধ্যে ঐক্য ও সংহতি শক্তিশালী হয়েছে।  

প্রেসিডেন্ট আসাদ বলেন, বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন না করলেও ফিফা র‍্যাংকিং-এ সিরিয়ার অবস্থানের উন্নতি দেশের জনগণের জন্য অনেক বড় অর্জন।

জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের সঙ্গে প্রেসিডেন্ট আসাদ

তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে সিরিয়ার সেনাবাহিনী যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে ব্যর্থ হতো তাহলে এ ধরনের সাফল্য অর্জিত হতো না।

বৈঠকে সিরিয়ার জাতীয় ফুটবল দলের পক্ষ থেকে তাদের প্রতি বিশেষ দৃষ্টি রাখার জন্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

গত ১০ অক্টোবর এশিয়া অঞ্চলের প্লে-অফ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-১ ব্যবধানে হেরে অল্পের জন্য বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় সিরিয়া।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪