ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নিয়ে যৌথ মহড়া শুরু করেছে চীন-রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i10483-ক্ষেপণাস্ত্র_প্রতিরক্ষা_নিয়ে_যৌথ_মহড়া_শুরু_করেছে_চীন_রাশিয়া
রাশিয়া এবং চীনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কমান্ড যৌথ মহড়ায় অংশ নিয়েছে। গতকাল থেকে শুরু হওয়া কম্পিউটার ভিত্তিক এ যৌথ ক্ষেপণাস্ত্র মহড়া তিন দিন ধরে চলবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৭, ২০১৬ ১১:৪২ Asia/Dhaka
  • ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নিয়ে যৌথ মহড়া শুরু করেছে চীন-রাশিয়া

রাশিয়া এবং চীনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কমান্ড যৌথ মহড়ায় অংশ নিয়েছে। গতকাল থেকে শুরু হওয়া কম্পিউটার ভিত্তিক এ যৌথ ক্ষেপণাস্ত্র মহড়া তিন দিন ধরে চলবে।

উস্কানিমূলক বা দুর্ঘটনাবশত কোনো ব্যালিস্টিক এবং গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা থেকে নিজেদের ভূখণ্ড রক্ষার বিষয়ে মহড়ায় গুরুত্ব দেয়া হবে। এ জাতীয় হামলার মুখে দেশ দুইটির বিমান প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার মধ্যে সহযোগিতার বিষয়টি যৌথ মহড়ায় প্রশিক্ষণ দেয়া হবে।

এ ছাড়া, মহড়া শেষে রুশ-চীন সামরিক কর্মকর্তাদের দ্বিপাক্ষিক বৈঠক হবে। বৈঠকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিষয়ে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনার কথা রয়েছে।

চীন এবং রাশিয়ার সীমান্তের কাছে ক্রমবর্ধমান সামরিক তৎপরতায় মস্কো ও বেইজিং উভয়েই উদ্বিগ্ন।#

পার্সটুডে/মূসা রেজা/২৭