ইরানে হামলার মাধ্যমে পারমাণবিক নিরাপত্তার বিষয়টিকে অবমূল্যায়ন করা হয়েছে: রাশিয়া
-
মিখাইল উলিয়ানোভ
পার্সটুডে- ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল ইরানের পারমাণবিক অবকাঠামোর ওপর হামলার মাধ্যমে যুদ্ধের সময় পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি প্রশ্নবিদ্ধ করেছে। সেটাকে তারা গুরুত্ব দেয় নি।
পশ্চিমা দেশগুলো পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তি বা এনপিটি’র জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে তিনি মন্তব্য করেন।
উলিয়ানোভ আরও বলেন, কিছু পশ্চিমা রাষ্ট্র পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে এবং পারমাণবিক নিরাপত্তার বিষয়ে দ্বৈত নীতি গ্রহণ করছে, যা গ্রহণযোগ্য নয়।
এই রুশ কূটনীতিক বলেন, যুদ্ধের সময় পরমাণু স্থাপনাগুলোতে হামলার কোনো যৌক্তিকতা নেই। এ ধরণের তৎপরতা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।#
পার্সটুডে/এসএ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।