নিরাপত্তা কারণে তুরস্কে ব্রিটিশ দূতাবাস বন্ধ
https://parstoday.ir/bn/news/world-i20314-নিরাপত্তা_কারণে_তুরস্কে_ব্রিটিশ_দূতাবাস_বন্ধ
তুরস্কের রাজধানী আঙ্কারার ব্রিটিশ দূতাবাস বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার কারণে আজ (শুক্রবার) দূতাবাস বন্ধ থাকবে বলে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০১৬ ১১:৫৫ Asia/Dhaka
  • নিরাপত্তা কারণে তুরস্কে ব্রিটিশ দূতাবাস বন্ধ

তুরস্কের রাজধানী আঙ্কারার ব্রিটিশ দূতাবাস বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার কারণে আজ (শুক্রবার) দূতাবাস বন্ধ থাকবে বলে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছে।

তবে এতে বিস্তারিত কোনো বিবরণ দেয়া হয় নি। অবশ্য পবিত্র ঈদুল আযহার কারণে সোমবার থেকে গতকাল পর্যন্ত ব্রিটিশ দূতাবাস বন্ধ ছিল।

জার্মানি এবং তুরস্কের কূটনৈতিক মিশনের বিরুদ্ধে সম্ভাব্য হুমকি মনে করে তুর্কি কর্তৃপক্ষ চার ব্যক্তিকে আটকের পর দূতাবাস বন্ধ রাখার ঘোষণা দেয়া হলো। এর আগে জার্মানি বলেছে, তাদের দূতাবাস কর্মীরা কেবল সীমিত সেবা প্রদান করবে।

সম্প্রতি তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং  কুর্দি গেরিলাদের হামলার শিকার হয়েছে তুরস্ক। গত মাসে গাজিয়ানতেপে এক বিয়ে বাড়িতে আত্মঘাতী হামলায় ২২ শিশুসহ ৫৪ জন নিহত হয়।#

পার্সটুডে/মূসা রেজা/১৬