মুক্ত বাণিজ্য আলোচনায় অংশ নিতে পাকিস্তানকে ইরানের আমন্ত্রণ
https://parstoday.ir/bn/news/world-i25006-মুক্ত_বাণিজ্য_আলোচনায়_অংশ_নিতে_পাকিস্তানকে_ইরানের_আমন্ত্রণ
ইরানের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা অনুষ্ঠানের জন্য পাকিস্তানকে একটি প্রতিনিধিদল পাঠানোর আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এ ঘটনাকে দুই প্রতিবেশী দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চালুর বিষয়ে বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখছে পাকিস্তান।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ০৬, ২০১৬ ২১:৫৯ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

ইরানের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা অনুষ্ঠানের জন্য পাকিস্তানকে একটি প্রতিনিধিদল পাঠানোর আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এ ঘটনাকে দুই প্রতিবেশী দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চালুর বিষয়ে বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখছে পাকিস্তান।

পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে। তিনি জানান, দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্যের বিষয়ে চলতি মাসের শেষ দিকে প্রথম দফা আলোচনার জন্য পাকিস্তানি প্রতিনিধিদলকে তেহরানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে ইরান সরকার। বিষয়টি নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে ইরান সরকারের কাছে কয়েক দফা অনুরোধ পাঠানোর পর তেহরান বিষয়টি নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

ইসলামাবাদ চাইছে, ইরানের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে রপ্তানি ও আমদানি শূল্কসহ অন্যান্য বিষয়গুলো মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় আসুক। পাকিস্তানের ওই কর্মকর্তা জানান, একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে পাকিস্তানি প্রতিনিধিদল আগামী তিন চার সপ্তাহের মধ্যে তেহরান যাবে। এতে অর্থনীতি সম্পর্ক বিভাগ ও কেন্দ্রীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদেরকে যুক্ত করা হবে। যত তাড়াতাড়ি সম্ভব তারা বিষয়টি চূড়ান্ত করবেন।” মুক্ত বাণিজ্য বিষয়ক দ্বিতীয় দফা আলোচনা ২০১৭ সালের প্রথম দিকে রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান। পাক বাণিজ্য মন্ত্রণালয়ের এ কর্মকর্তা বলেন, ২০১৭ সালে থাইল্যান্ড, তুরস্ক ও ইরানের সঙ্গে মুক্ত বাণিজ্যের বিষয়ে চূড়ান্ত চুক্তি করার লক্ষ্য ঠিক করেছে পাকিস্তান।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬