পানামাগেট কেলেংকারি: জবাব দিলেন নওয়াজের ছেলে-মেয়েরা
https://parstoday.ir/bn/news/world-i25048-পানামাগেট_কেলেংকারি_জবাব_দিলেন_নওয়াজের_ছেলে_মেয়েরা
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছেলে-মেয়েরা কথিত পানামাগেট কেলেংকারির বিষয়ে লিখিত জবাব দিয়েছেন। আজ (সোমবার) দেশটির সুপ্রিমকোর্টের পাঁচ সদস্যের বেঞ্চের কাছে তারা এ সংক্রান্ত কাগজপত্র জমা দেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ০৭, ২০১৬ ১৩:০৪ Asia/Dhaka
  • পানামাগেট কেলেংকারি: জবাব দিলেন নওয়াজের ছেলে-মেয়েরা

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছেলে-মেয়েরা কথিত পানামাগেট কেলেংকারির বিষয়ে লিখিত জবাব দিয়েছেন। আজ (সোমবার) দেশটির সুপ্রিমকোর্টের পাঁচ সদস্যের বেঞ্চের কাছে তারা এ সংক্রান্ত কাগজপত্র জমা দেন।

লিখিত জবাবে নওয়াজ শরীফের ছেলে হুসাইন তার বিদেশে সম্পত্তি থাকার কথা স্বীকার করেছেন। মেয়ে মারিয়াম দাবি করেছেন তিনি একজন ট্রাস্টি এবং আরেক ছেলে হাসান বলেছেন- বিদেশে তার কোনো সম্পত্তি নেই।

নওয়াজ শরীফের ছেলে-মেয়েদের জবাব পাওয়ার পর আদালত এ বিষয়ে অন্য পক্ষগুলোকেও প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি ১৫ নভেম্বরের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছে এবং মামলার কার্যক্রম সে পর্যন্ত মূলতবি রাখা হয়েছে।

আজকের শুনানির সময় আদালত নওয়াজের ছেলে-মেয়েকে বিদেশে সম্পত্তি থাকার বিষয়ে প্রয়োজনীয় প্রমাণাদি জমা দিতে এক সপ্তাহ সময় দিয়েছেন যাতে তাদের বৈধ মালিকানা প্রতিষ্ঠিত হয়। বিচারপতি আসিফ সাঈদ খোসা শরীফ পরিবারের আইনজীবী সালমান আসলাম বাটকে বলেছেন, তিনি যদি প্রধানমন্ত্রীর পরিবারের ক্লিন ইমেজ প্রতিষ্ঠা করতে চান তাহলে আদালতকে যথাযথ প্রমাণ দিয়ে সন্তুষ্ট করতে হবে। এ সময় শরীফ পরিবারের বিরুদ্ধে অভিযোগকারী পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের চেয়ারম্যান ইমরান খানও উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭