সিপিইসি’র নিরাপত্তাকে কেন্দ্র করে চীন-পাকিস্তান যৌথ নৌমহড়া শুরু
https://parstoday.ir/bn/news/world-i26017-সিপিইসি’র_নিরাপত্তাকে_কেন্দ্র_করে_চীন_পাকিস্তান_যৌথ_নৌমহড়া_শুরু
পাকিস্তান এবং চীনের নৌবাহিনী যৌথ মহড়া শুরু করেছে। গতকাল (বৃহস্পতিবার) শুরু হওয়া মহড়া ২১ নভেম্বর পর্যন্ত চলবে। চলতি বছর এর আগে দুই দেশের নৌবাহিনী তিন দফা যৌথ মহড়া চালিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৮, ২০১৬ ০৮:০২ Asia/Dhaka
  • সিপিইসি’র নিরাপত্তাকে কেন্দ্র করে চীন-পাকিস্তান যৌথ নৌমহড়া শুরু

পাকিস্তান এবং চীনের নৌবাহিনী যৌথ মহড়া শুরু করেছে। গতকাল (বৃহস্পতিবার) শুরু হওয়া মহড়া ২১ নভেম্বর পর্যন্ত চলবে। চলতি বছর এর আগে দুই দেশের নৌবাহিনী তিন দফা যৌথ মহড়া চালিয়েছে।

চলমান মহড়াকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এতে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’র নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো প্রাধান্য পাবে। আঞ্চলিক নৌপথের নিরাপত্তা এবং স্থিতিশীলতাকে সামনে রেখে এ মহড়া চালানো হচ্ছে। এর মাধ্যমে গোয়াদার বন্দর রক্ষায় দু দেশের নৌবাহিনীর সক্ষমতা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে। মহড়ায় অংশ নেয়ার জন্য চীনা নৌবাহিনীর দু’টি রণতরী বুধবার করাচি বন্দরে পৌঁছেছে।

কমোডর মির্জা ফোয়াদ আমিন এবং চীনা নৌবাহিনীর ফ্লোটিলা কমান্ডার সিনিয়র ক্যাপ্টেন চাই কিংতাও

করাচির ফ্লিট হেডকোয়াটার্সে প্রেস ব্রিফিংয়ে এসব কথা তুলে ধরা হয়। এতে অংশ নেন পাক নৌবাহিনীর ১৮তম ডেস্ট্রয়ার স্কোয়াড্রনের ব্রিগেড কমান্ডার কমোডর মির্জা ফোয়াদ আমিন এবং চীনা নৌবাহিনীর ফ্লোটিলা কমান্ডার সিনিয়র ক্যাপ্টেন চাই কিংতাও।#

পার্সটুডে/মূসা রেজা/১৮