আফগানিস্তান নিয়ে আলোচনায় কাবুলের অন্তর্ভুক্তিতে সম্মত রাশিয়া, চীন, পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i29404-আফগানিস্তান_নিয়ে_আলোচনায়_কাবুলের_অন্তর্ভুক্তিতে_সম্মত_রাশিয়া_চীন_পাকিস্তান
রাশিয়া, চীন এবং পাকিস্তান আফগানিস্তানের সংকট নিয়ে আলোচনায় নিয়োজিত ত্রিদেশীয় জোটের পরিধি বাড়াতে এবং এতে আফগানিস্তানসহ অন্যান্য দেশকে অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে। আঞ্চলিক বৈঠকে অনুপস্থিতিকে কেন্দ্র করে কাবুলের অভিযোগে পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৮, ২০১৬ ০৯:২৯ Asia/Dhaka
  • আফগানিস্তান নিয়ে আলোচনায় কাবুলের অন্তর্ভুক্তিতে সম্মত  রাশিয়া, চীন, পাকিস্তান

রাশিয়া, চীন এবং পাকিস্তান আফগানিস্তানের সংকট নিয়ে আলোচনায় নিয়োজিত ত্রিদেশীয় জোটের পরিধি বাড়াতে এবং এতে আফগানিস্তানসহ অন্যান্য দেশকে অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে। আঞ্চলিক বৈঠকে অনুপস্থিতিকে কেন্দ্র করে কাবুলের অভিযোগে পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

মস্কোয় অনুষ্ঠিত বৈঠক শেষে তিন দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের দেয়া যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়ে, বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো এর পরিধি বাড়াতে এবং আফগানিস্তানের অংশগ্রহণকে স্বাগত জানানোর বিষয়ে সম্মত হয়েছে।

এ নিয়ে তৃতীয় দফা বৈঠকে করল দেশ তিনটি। আফগানিস্তানের ক্রমঅবনতিশীল পরিস্থিতি বিশেষ করে দেশটিতে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের অভ্যুদয়ের বিষয়ে দেশ তিনটি আলোচনা করেছে।

অবশ্য, এর আগের ত্রিদেশীয় দু’টি বৈঠকের কথা প্রকাশ্য ঘোষণা করা হয় নি। কিন্তু তৃতীয় বৈঠকের কথা প্রকাশ্য ঘোষণার মধ্য দিয়ে দেশ তিনটির মধ্যে সহযোগিতার ক্ষেত্রে ক্রমবর্ধমান আস্থার প্রমাণ দিচ্ছে। আফগানিস্তানে দায়েশের মাথা চাড়া দিয়ে ওঠার পরিপ্রেক্ষিতে এ সহযোগিতার অবকাশ তৈরি হয়েছে।

অবশ্য, তৃতীয় বৈঠকের ঘোষণা দেয়ায় পর কাবুল প্রকাশ্যেই বিরক্ত প্রকাশ করেছিল। আফগানিস্তানের প্রতিনিধিত্ব ছাড়া ত্রিদেশীয় প্রক্রিয়ার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছিল কাবুল।#

পার্সটুডে/মূসা রেজা/২৮