২০১৭ সালে মহাকাশে দ্বিগুণ রকেট পাঠাবে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i29488-২০১৭_সালে_মহাকাশে_দ্বিগুণ_রকেট_পাঠাবে_রাশিয়া
রাশিয়া আগামী বছর বিদায়ী বছরের চেয়ে দ্বিগুণ সংখ্যক রকেট মহাকাশে পাঠাবে। রুশ রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রোসকোসমোসের মহাপরিচালক ইগর কোমারোভ এ কথা জানিয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ২৯, ২০১৬ ০৮:৪২ Asia/Dhaka
  •  ২০১৭ সালে মহাকাশে  দ্বিগুণ  রকেট পাঠাবে রাশিয়া

রাশিয়া আগামী বছর বিদায়ী বছরের চেয়ে দ্বিগুণ সংখ্যক রকেট মহাকাশে পাঠাবে। রুশ রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রোসকোসমোসের মহাপরিচালক ইগর কোমারোভ এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ২০১৭ সালে মহাকাশে রুশ রকেট উৎক্ষেপণের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বাড়বে এবং এ সংখ্যা বেড়ে বিদায়ী বছরের চেয়ে দ্বিগুণ হবে।

এ ছাড়া, আগামী বছর রুশ প্রথম রকেটগুলো পাঠানো হবে জানুয়ারি মাসে। এগুলো কাজাখিস্তানের বাইকানোর এবং গুইনা মহাকাশ বন্দর থেকে পাঠানো হবে বলে জানান তিনি।

এ দিকে, রাশিয়ায় নির্মিত নতুন কোসমোড্রোম বা মহাকাশ বন্দর প্লিসেতস্ক ফেব্রুয়ারি মাসে সক্রিয় হবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি ভোস্তোচেনি মহাকাশ বন্দর তৈরির কাজও একই সঙ্গে শেষ হবে।# 

পার্সটুডে/মূসা রেজা/২৯