সিরিয়াকে ভ্রাম্যমাণ হাসপাতাল দিল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i29746-সিরিয়াকে_ভ্রাম্যমাণ_হাসপাতাল_দিল_রাশিয়া
সিরিয়াকে একটি ভ্রাম্যমাণ হাসপাতাল দিয়েছে রাশিয়া। বিশেষ ভাবে তৈরি হাসপাতালটি জরুরি প্রয়োজনে বিমানযোগে আনা-নেয়া করা যাবে। এ সময়ে হাসপাতালে ব্যবহৃত যাবতীয় চিকিৎসা সামগ্রী এবং ওষুধপত্র সঙ্গে নেয়া সম্ভব হবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ০১, ২০১৭ ০৫:২৪ Asia/Dhaka
  • সিরিয়াকে ভ্রাম্যমাণ হাসপাতাল দিল রাশিয়া

সিরিয়াকে একটি ভ্রাম্যমাণ হাসপাতাল দিয়েছে রাশিয়া। বিশেষ ভাবে তৈরি হাসপাতালটি জরুরি প্রয়োজনে বিমানযোগে আনা-নেয়া করা যাবে। এ সময়ে হাসপাতালে ব্যবহৃত যাবতীয় চিকিৎসা সামগ্রী এবং ওষুধপত্র সঙ্গে নেয়া সম্ভব হবে।

সিরিয়ার কাছে হাসপাতালটি হস্তান্তর করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রে সই করেছেন রুশ জরুরি মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিভাগের প্রধান আলেকসান্তার রোভানোভ।

গত নভেম্বরে এ হাসপাতালকে আলেপ্পো নগরীতে পাঠানো হয়েছিল। সে থেকে এতে প্রায় ১৫০০ রুগীর চিকিৎসা করা হয়েছে। ১৬ ইউনিটের হাসপাতালটি দৈনিক ২০০ রোগীর চিকিৎসা করতে পারে। এ ছাড়া, এতে তিনটি অপারেশন কক্ষ, একটি নিবিড় পরিচর্যা বা ইনটেনসিভ কক্ষও রয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১