সিরিয়া থেকে বিমানবাহী রণতরী সরিয়ে নিচ্ছে রাশিয়, সেনা উপস্থিতিও কমছে
জানুয়ারি ০৬, ২০১৭ ১২:৫৬ Asia/Dhaka
সিরিয়ায় সামরিক উপস্থিতি কমাতে শুরু করেছে রাশিয়া। একইসঙ্গে দেশটির উপকূলে মোতায়েন বিমানবাহী রণতরী সরিয়ে নিচ্ছে মস্কো। সিরিয়ায় যখন সরকারি বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠীগুলো দেশব্যাপী যু্দ্ধবিরতি পালন করছে তখন এ ঘোষণা দেয়া হলো।
রুশ সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ভ্যালারি গেরাসিমভ এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্ত অনুযায়ী এ পদক্ষেপ নেয়া হয়েছে।
রুশ বিমানাবাহী রণতরী অ্যাডমিরাল কুজেনেতসভসহ এ বহরের যুদ্ধজাহাজগুলোকে সিরিয়ার কাছাকাছি সাগর থেকে সরিয়ে আনা হচ্ছে।
দামেস্কের আমন্ত্রণে ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বিরোধী অভিযান শুরু করেছিল রাশিয়া।#
পার্সটুডে/মূসা রেজা/৬
ট্যাগ