সিরিয়া থেকে বিমানবাহী রণতরী সরিয়ে নিচ্ছে রাশিয়, সেনা উপস্থিতিও কমছে
https://parstoday.ir/bn/news/world-i30238-সিরিয়া_থেকে_বিমানবাহী_রণতরী_সরিয়ে_নিচ্ছে_রাশিয়_সেনা_উপস্থিতিও_কমছে
সিরিয়ায় সামরিক উপস্থিতি কমাতে শুরু করেছে রাশিয়া। একইসঙ্গে দেশটির উপকূলে মোতায়েন বিমানবাহী রণতরী সরিয়ে নিচ্ছে মস্কো। সিরিয়ায় যখন সরকারি বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠীগুলো দেশব্যাপী যু্দ্ধবিরতি পালন করছে তখন এ ঘোষণা দেয়া হলো।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ০৬, ২০১৭ ১২:৫৬ Asia/Dhaka
  • সিরিয়া থেকে বিমানবাহী রণতরী সরিয়ে নিচ্ছে রাশিয়, সেনা উপস্থিতিও কমছে

সিরিয়ায় সামরিক উপস্থিতি কমাতে শুরু করেছে রাশিয়া। একইসঙ্গে দেশটির উপকূলে মোতায়েন বিমানবাহী রণতরী সরিয়ে নিচ্ছে মস্কো। সিরিয়ায় যখন সরকারি বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠীগুলো দেশব্যাপী যু্দ্ধবিরতি পালন করছে তখন এ ঘোষণা দেয়া হলো।

রুশ সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ভ্যালারি গেরাসিমভ এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্ত অনুযায়ী এ পদক্ষেপ নেয়া হয়েছে। 

রুশ বিমানাবাহী রণতরী অ্যাডমিরাল কুজেনেতসভসহ এ বহরের যুদ্ধজাহাজগুলোকে সিরিয়ার কাছাকাছি সাগর থেকে সরিয়ে আনা হচ্ছে। 

দামেস্কের আমন্ত্রণে ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বিরোধী অভিযান শুরু করেছিল রাশিয়া।#

পার্সটুডে/মূসা রেজা/৬