ভারতের চাপের মুখে হাফিজ সাঈদকে আটক করা হয়েছে: পাঞ্জাবের বিরোধীদল
https://parstoday.ir/bn/news/world-i32155-ভারতের_চাপের_মুখে_হাফিজ_সাঈদকে_আটক_করা_হয়েছে_পাঞ্জাবের_বিরোধীদল
পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক পরিষদের বিরোধীদলের সদস্যরা জামাতুদ দাওয়া পার্টির নেতা হাফিজ সাঈদকে আটকের প্রতিবাদে অধিবেশন থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট করেছেন। তারা বলেছেন, সরকার ভারতের চাপের কাছে নতিস্বীকার করে হাফিজ সাইদকে আটক করেছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০১৭ ০৮:৪১ Asia/Dhaka
  • হাফিজ সাঈদ
    হাফিজ সাঈদ

পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক পরিষদের বিরোধীদলের সদস্যরা জামাতুদ দাওয়া পার্টির নেতা হাফিজ সাঈদকে আটকের প্রতিবাদে অধিবেশন থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট করেছেন। তারা বলেছেন, সরকার ভারতের চাপের কাছে নতিস্বীকার করে হাফিজ সাইদকে আটক করেছে।

২০০৮ সালে মুম্বাই নগরীতে ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য হাফিজ সাঈদকে প্রধান সন্দেহভাজন হিসেবে অভিযুক্ত করছে ভারত। তাকে সোমবার রাতে গৃহবন্দী করা হয়। এর বিরুদ্ধে তার সমর্থকরা কয়েকটি শহরে প্রতিবাদ করেছেন। সাঈদ প্রথম থেকেই মুম্বাই হামলার অভিযোগ অস্বীকার করে আসছেন। আমেরিকা তার মাথার দাম ঘোষণা করেছে ১০ লাখ ডলার।

মঙ্গলবার পাঞ্জাব প্রাদেশিক পরিষদের অধিবেশনে বিরোধীদলগুলোর সদস্যরা তার সমর্থনে এবং আটকের প্রতিবাদে এক মিনেটের জন্য অধিবেশন থেকে ওয়াকআউট করেন। প্রাদেশিক পরিষদের স্পিকার রানা মুহাম্মাদ ইকবালকে উদ্দেশ করে বিরোধীদলীয় নেতা এবং তেহরিকে ইনসাফ দলের সদস্য মেহমুদুর রশীদ এ সময় প্রশ্ন তোলেন- কেন সাঈদকে আটক করা হয়েছে; তার অপরাধ কী? তিনি আরো বলেন, কাশ্মিরের জনগণের পক্ষে কথা বলা কী দোষের কিছু? মেহমুদুর রশীদ বলেন, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী হওয়ার পর পাকিস্তান সরকার ভারতের চাপের কাছে নতি স্বীকার করেছে। প্রাদেশিক পরিষদের অধিবেশন থেকে জামায়াতে ইসলামিও ওয়াক আউট করে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১