আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করল চীন-পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i8092-আফগানিস্তানে_শান্তি_ফিরিয়ে_আনতে_দৃঢ়_প্রত্যয়_ব্যক্ত_করল_চীন_পাকিস্তান
পাকিস্তান এবং চীন যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে কাবুল সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। বেইজিং সফররত পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র বৈঠক এ অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। পাক পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ৩০, ২০১৬ ০৬:৩৪ Asia/Dhaka
  • আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করল চীন-পাকিস্তান

পাকিস্তান এবং চীন যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে কাবুল সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। বেইজিং সফররত পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র বৈঠক এ অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। পাক পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, আফগানিস্তানে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়ে আফগান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে পাকিস্তান ও চীন।

বিবৃতিতে আরো বলা হয়, দুই শীর্ষ কূটনীতিবিদ দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেছেন। এ ছাড়া, আফগানিস্তানসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে তারা মত বিনিময়ও করেছেন। আফগান নেতৃত্বাধীন সংহতি প্রক্রিয়ার জন্য চতুর্পক্ষীয় উপদেষ্টাগোষ্ঠী বা কিউসিজিজ’র নিয়ে এগিয়ে যাওয়ার গুরুত্ব মেনে নেন তারা।

এ ছাড়া সন্ত্রাসবাদ মোকাবেলায় পাকিস্তানের আত্মত্যাগ এবং দৃঢ় সংকল্পের ভূয়সী প্রশংসা করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।#

মূসা রেজা/৩০