-
পাকিস্তান বিরোধী দৃষ্টিভঙ্গি বাদ দিন: কাবুলকে ইসলামাবাদ
মার্চ ০১, ২০১৭ ০৮:০১আফগানিস্তানকে পাকিস্তান বিরোধী দৃষ্টিভঙ্গি বাদ দেয়ার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআর’এর প্রধান মেজর জেনারেল আসিফ গাফুর।
-
আফগানিস্তান নিয়ে অভিন্ন অবস্থান গ্রহণের চেষ্টা করছে চীন এবং ভারত
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ০৭:৫৫আফগানিস্তান নিয়ে অভিন্ন অবস্থান গ্রহণের চেষ্টা করছে চীন এবং ভারত। দেশ দু’টির মধ্যে বিরাজমান মত পার্থক্য ভুলে এ চেষ্টা চলছে বলে আজ (মঙ্গলবার) ভারতীয় সংবাদ মাধ্যমে খবরে বলা হয়েছে।
-
দ্বিপক্ষীয় সমঝোতা মেনে চলুন: ইসলামাবাদের প্রতি কাবুলের আহ্বান
ফেব্রুয়ারি ২৬, ২০১৭ ১৪:১৫পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের বের করে দেয়ার ক্ষেত্রে দ্বিপক্ষীয় সমঝোতা মেনে চলার জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছে কাবুল। সম্প্রতি পাকিস্তান সরকার দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে ২৩৫ জন শরণার্থীকে বহিস্কার করার পর কাবুল এ আহ্বান জানাল।
-
সন্ত্রাসবাদ বিরোধী যৌথ পদক্ষেপ নিয়ে চুক্তি করবে পাকিস্তান-আফগানিস্তান
ফেব্রুয়ারি ২৬, ২০১৭ ০৫:৩৫পাকিস্তান এবং আফগানিস্তান সন্ত্রাসবাদ বিরোধী যৌথ পদক্ষেপের নিয়ে আলোচনা শুরু করেছে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।
-
আফগানিস্তানের মসজিদে দায়েশের বোমা হামলায় নিহত ১১
ফেব্রুয়ারি ২৬, ২০১৭ ০৩:১৮আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় একটি মসজিদে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বোমা হামলায় ১০ পুলিশ কর্মকর্তা এবং এক পুলিশ কমান্ডারের স্ত্রী নিহত হয়েছেন।
-
পাকিস্তান বিরোধী প্রক্সি যুদ্ধে আফগানিস্তানকে ব্যবহার করা হচ্ছে: নওয়াজ
ফেব্রুয়ারি ২৪, ২০১৭ ০৯:০২তুরস্ক সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অভিযোগ করেছেন, পাকিস্তানের বিরোধী প্রক্সি যুদ্ধে আফগানিস্তানকে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে বাইরের সন্ত্রাসীরা পাকিস্তানের বিরুদ্ধে হামলা করছে। লাহোরে দ্বিতীয় দফা সন্ত্রাসী হামলার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযোগ করলেন তিনি।
-
কাবুল সরকারকে পতনের হাত থেকে রক্ষা করছে মাত্র ৫০০ ব্রিটিশ সেনা!
ফেব্রুয়ারি ২১, ২০১৭ ১৪:৩০ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন দাবি করেছেন, আফগানিস্তান থেকে তার দেশের সেনা প্রত্যাহার করা হলে কাবুল সরকারের পতন হবে এবং সে দায় সরাসরি লন্ডনের ওপর পড়বে।
-
পাক সেনাদের গোলায় আত্মঘাতী বোমা হামলার শীর্ষ প্রশিক্ষক নিহত
ফেব্রুয়ারি ১৯, ২০১৭ ০৭:৪৪পাকিস্তান সেনাবাহিনীর দু’দিনব্যাপী গোলাবর্ষণে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রায় ১২টি প্রশিক্ষণ শিবির এবং গোপন আস্তানা ধ্বংস হয়ে গেছে। আত্মঘাতী বোমা হামলার প্রশিক্ষণদানকারী এক শীর্ষ সন্ত্রাসীসহ ১২ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। আফগান সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে।
-
আফগানিস্তানের সঙ্গে দ্বিতীয় বৃহত্তম সীমান্ত ক্রসিং বন্ধ করল পাকিস্তান
ফেব্রুয়ারি ১৯, ২০১৭ ০৫:৪৯আফগানিস্তানের সঙ্গে নিজের দ্বিতীয় বৃহত্তম সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে পাকিস্তান। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে এক ভয়াবহ বিস্ফোরণে শত শত মানুষ হতাহত হওয়ার পর এ ব্যবস্থা নিল ইসলামাবাদ। পাকিস্তান ওই হামলার জন্য আফগানিস্তান থেকে আসা সন্ত্রাসীদের দায়ী করেছে।
-
‘আফগানিস্তানে তৎপর পাকিস্তান বিরোধী সন্ত্রাসীগোষ্ঠীগুলোকে নির্মূল করুন’
ফেব্রুয়ারি ১৭, ২০১৭ ১৫:৪৭আফগানিস্তানে ভূখণ্ডে তৎপর পাকিস্তান বিরোধী সন্ত্রাসীগোষ্ঠীগুলোকে নির্মূলের আহ্বান জানিয়েছেন পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানিফ আতমারের সঙ্গে ফোনালাপের সময় এ আহ্বান জানান তিনি।