• ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে কাউকে হস্তক্ষেপ করতে দেব না: এবাদি

    ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে কাউকে হস্তক্ষেপ করতে দেব না: এবাদি

    অক্টোবর ২৩, ২০১৭ ১৫:৪৮

    ইরাকের স্বেচ্ছাসেবী গণবাহিনী হাশ্দ শাবি সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন অনধিকার চর্চামূলক যে বিতর্কিত মন্তব্য করেছেন তার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি।

  • বারজানিকে পদত্যাগের আহ্বান জানালেন কুর্দিস্তানের প্রধান বিরোধী দল

    বারজানিকে পদত্যাগের আহ্বান জানালেন কুর্দিস্তানের প্রধান বিরোধী দল

    অক্টোবর ২৩, ২০১৭ ০৯:০৩

    ইরাকের স্বশাসিত কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানিকে পদত্যাগের আহ্বান জানিয়েছে কুর্দিস্তানের প্রধান বিরোধী দল। গোররান বা চেঞ্জ মুভমেন্ট পার্টি এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে।

  • পিশমার্গা বাহিনীর কাছে বিদেশি অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান ইরাকি সংসদের

    পিশমার্গা বাহিনীর কাছে বিদেশি অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান ইরাকি সংসদের

    অক্টোবর ২২, ২০১৭ ১৬:২২

    ইরাকের কুর্দি পিশমার্গা বাহিনীর কাছে বিদেশি অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে দেশটির জাতীয় সংসদ। উত্তরাঞ্চলীয় কিরকুক শহরে ইরাকি বাহিনীর বিরুদ্ধে হামলায় পিশমার্গা যোদ্ধারা জার্মানির অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ ওঠার পর বাগদাদ এ আহ্বান জানাল।

  • কুর্দিস্তানের বিচ্ছিন্নতাকামী গণভোটকে সমর্থন করেছে সৌদি-আমিরাত

    কুর্দিস্তানের বিচ্ছিন্নতাকামী গণভোটকে সমর্থন করেছে সৌদি-আমিরাত

    অক্টোবর ২২, ২০১৭ ১৩:১৭

    কুর্দিস্তানের বিচ্ছিন্নতাকামী কথিত গণভোটের প্রতি সমর্থন দিয়েছে সৌদি আরব এবং আমিরাত। মধ্যপ্রাচ্যে ইরান, ইরাক এবং তুরস্কের প্রভাব ক্ষুণ্ণ করার জন্য এ পদক্ষেপ নিয়েছে আরবিয় দেশ দু'টি। তারা এ ক্ষেত্রে ইহুদিবাদী ইসরাইলের পদাঙ্ক অনুসরণ করছে বলে মিডল ইস্ট আই বা এমইই নিউজ পোর্টালে প্রকাশিত নিবন্ধে কথা বলা হয়েছে।

  • কুর্দিস্তানের ভাইস প্রেসিডেন্টকে আটকের নির্দেশ দিয়েছে ইরাকি আদালত

    কুর্দিস্তানের ভাইস প্রেসিডেন্টকে আটকের নির্দেশ দিয়েছে ইরাকি আদালত

    অক্টোবর ১৯, ২০১৭ ২০:১৪

    ইরাকের একটি আদালত আধা-স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট কোসরাত রাসুলকে আটকের নির্দেশ দিয়েছে। ইরাকের সামরিক বাহিনীর বিরুদ্ধে তিনি উস্কানি দিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বাগদাদের রুসাফা ইনভেস্টিগেশন কোর্ট আজ (বৃহস্পতিবার) কোসরাত রাসুলকে আটকের নির্দেশ দেয়। একদিন আগে কোসরাত ইরাকের সেনাবাহিনী ও পুলিশকে দখলদার বাহিনী বলে বিবৃতি দিয়েছিলেন।

  • কুর্দিস্তানের গণভোট এখন ইতিহাসের অংশ: ইরাকের প্রধানমন্ত্রী

    কুর্দিস্তানের গণভোট এখন ইতিহাসের অংশ: ইরাকের প্রধানমন্ত্রী

    অক্টোবর ১৮, ২০১৭ ০৩:৫৬

    ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, গত ২৫ সেপ্টেম্বর কুর্দিস্তানে অনুষ্ঠিত গণভোট শেষ হয়ে গেছে এবং তা এখন ইতিহাসের অংশ। ওই গণভোটকে ব্যবহার করে ইরাকের মাটিতে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা যাবে না বলেও তিনি সতর্ক করে দিয়েছেন।

  • তেল প্রবাহে বাধা দেবেন না: কুর্দি সরকারকে ইরাক

    তেল প্রবাহে বাধা দেবেন না: কুর্দি সরকারকে ইরাক

    অক্টোবর ১৭, ২০১৭ ০৯:১৩

    ইরাকের কিরকুক প্রদেশের তেলক্ষেত্রগুলোর তেল উত্তোলনে বাধা সৃষ্টি করে এমন যেকোনো কাজ থেকে বিরত থাকার জন্য কুর্দিস্তান আঞ্চলিক সরকারকে হুঁশিয়ার করে দিয়েছে ইরাকের কেন্দ্রীয় সরকার। উত্তর ইরাকের গুরুত্বপূর্ণ কয়েকটি তেলক্ষেত্র থেকে কুর্দি সরকার দৈনিক সাড়ে তিন লাখ ব্যারেল তেল উত্তোলন বন্ধ করে দিয়েছে বলে খবর বের হওয়ার পর এই হুঁশিয়ারি দিল বাগদাদ।

  • ২০ ঘণ্টায় কিরকুকের নিয়ন্ত্রণ নিল বাগদাদ; সর্বত্র উড়ছে ইরাকি পতাকা

    ২০ ঘণ্টায় কিরকুকের নিয়ন্ত্রণ নিল বাগদাদ; সর্বত্র উড়ছে ইরাকি পতাকা

    অক্টোবর ১৭, ২০১৭ ০৫:৩৭

    ইরাকের সেনাবাহিনী দেশটির আধা-স্বায়ত্বশাসিত অঞ্চল কুর্দিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর কিরকুকের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। মাত্র ২০ ঘণ্টার অভিযানে কিরকুকের প্রধান নিরাপত্তা ও প্রশাসনিক ভবনগুলোর নিয়ন্ত্রণ নেয় ইরাকের সেনাবাহিনী। নগরীর সর্বত্র উড়ানো হয়েছে ইরাকের জাতীয় পতাকা।

  • পিশমার্গার কাছ থেকে প্রধান সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিল ইরাকি বাহিনী

    পিশমার্গার কাছ থেকে প্রধান সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিল ইরাকি বাহিনী

    অক্টোবর ১৬, ২০১৭ ১৫:১৬

    ইরাকের কুর্দি গেরিলা পিশমার্গা বাহিনীর কাছ থেকে তেলসমৃদ্ধ কিরকুক প্রদেশের প্রধান সামরিক ঘাঁটিসহ গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকের সামরিক বাহিনী। রাশিয়ার গণমাধ্যম স্পুৎনিক জানিয়েছে, ইরাকি বাহিনী কিরকুক বিমানবন্দরেরও নিয়ন্ত্রণ নিয়েছে।

  • কিরকুকে কামানের গোলা বিনিময়: বিশাল অঞ্চল ইরাকি বাহিনীর নিয়ন্ত্রণে

    কিরকুকে কামানের গোলা বিনিময়: বিশাল অঞ্চল ইরাকি বাহিনীর নিয়ন্ত্রণে

    অক্টোবর ১৬, ২০১৭ ০৮:২৯

    ইরাকি বাহিনী বলেছে, কিরকুকের বিশাল অঞ্চল তাদের নিয়ন্ত্রণে রয়েছে। কুর্দি পিশমার্গা বাহিনীর সঙ্গে সংঘাতের পর তাদের নিয়ন্ত্রণে রয়েছে এ অঞ্চল। তেল-সমৃদ্ধ অঞ্চলটিতে এর আগে হাজার হাজার পিশমার্গা সদস্যকে মোতায়েন করা হয়েছে।