-
ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কাতারে মার্কিন রাডার ধ্বংস, জাহাজে আঘাত
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১৬:৪৬ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কাতারে অবস্থিত অত্যাধুনিক মার্কিন রাডার ধ্বংস হয়ে গেছে। এছাড়া একটি মার্কিন জাহাজে আঘাত হেনেছে আইআরজিসির ক্ষেপণাস্ত্র।
-
আরাকচি: ইরানের সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্ট সুস্থ আছেন
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১৯:২৫আরাকচি: ইরানের সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্ট সুস্থ আছেন
-
ইরানের আইসিবিএম নিয়ে ট্রাম্পের দাবি উড়িয়ে দিল মার্কিন গোয়েন্দা সংস্থা
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১৭:০০ইরান শিগগিরই আমেরিকায় আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন- যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো তা প্রত্যাখ্যান করেছে।
-
যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী নতুন ঢেউ; অনাস্থা বাড়ায় এখন বিপদে পড়েছে ট্রাম্পও
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১৩:২৭পার্সটুডে- ট্রাম্প এবং তার প্রশাসনের কিছু কর্মকর্তার উগ্র ও যুদ্ধবাজ বক্তব্য বৃদ্ধির একই সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের সম্ভাব্য যুদ্ধের বিরোধিতার একটি নতুন ঢেউ শুরু হয়েছে।
-
পাক-আফগান উত্তেজনা ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ: মধ্যস্থতায় আগ্রহী ইরান-রাশিয়া
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১২:২৩পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা ঘিরে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সীমান্তে পাল্টাপাল্টি হামলা ও বিমান অভিযানের পর পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় জাতিসংঘ, চীন, রাশিয়া, ইরান ও সৌদি আরব কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা অবিলম্বে যুদ্ধবিরতি, সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছে।
-
যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির বেশিরভাগ উপাদান নিয়ে সমঝোতা হয়েছে: ইরান
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১১:১৯পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে পৌঁছার বেশিরভাগ উপাদান নিয়ে সমঝোতা রয়েছে।
-
ইরান সম্পর্কে ট্রাম্পের বক্তব্য পুরোপুরি মিথ্যা: কমলা হ্যারিস
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১৬:১২সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্ষিক ভাষণের তীব্র সমালোচনা করে একে "মিথ্যায় পূর্ণ" বলে অভিহিত করেছেন। তিনি ট্রাম্পের বিরুদ্ধে অর্থনীতি, ভোটাধিকার এবং ইরান সম্পর্কে আমেরিকানদের বিভ্রান্ত করার অভিযোগ করেছেন।
-
ইরান-আমেরিকা পরোক্ষ আলোচনা চলছে / ওমান: উভয় পক্ষ আন্তরিক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১৫:১১পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল-বুসাঈদি আজ (বৃহস্পতিবার) জেনেভায় সাক্ষাৎ করেছেন, এর মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। এছাড়া, তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গেও আলাদা বৈঠক করেন।
-
ধর্মীয় বিশ্বাস ও ফতোয়ার কারণে ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না: পেজেশকিয়ান
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১৪:৫২ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আবারও স্পষ্ট করে বলেছেন, ইরান কখনও পরমাণু অস্ত্র তৈরির পথে যাবে না। এটি কোনো রাজনৈতিক কৌশল বা সাময়িক সিদ্ধান্ত নয়; বরং ধর্মীয় বিশ্বাস ও একটি স্পষ্ট ধর্মীয় ফতোয়ার ভিত্তিতে নেওয়া অবস্থান।
-
সম্ভাব্য আগ্রাসনকে ন্যায্যতা দিতে ‘হিটলার যুগের’ প্রোপাগান্ডা চালাচ্ছেন ট্রাম্প: ইরানের হুঁশিয়ারি
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১৪:২৯পার্স-টুডে: ইরানি কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে তোলা দাবিগুলো প্রত্যাখ্যান করেছেন এবং অভিযোগ করেছেন যে তিনি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আসন্ন পারমাণবিক আলোচনাকে ভেস্তে দিতে ইচ্ছাকৃত মিথ্যাচার ছড়াচ্ছেন।