-
পাকিস্তানে সেনা অভিযানে দায়েশের শীর্ষ নেতারা নির্মূল বা গ্রেফতার!
জুন ০৪, ২০১৭ ০৮:১৭পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাস বিরোধী অভিযানে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের আট থেকে নয় শীর্ষস্থানীয় কমান্ডার নিহত এবং অনেকে গ্রেফতার হয়েছে। এ ছাড়া অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর তিন সেনা কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই সেনার অবস্থা মারাত্মক বলে জানা গেছে।
-
পাকিস্তানি সেনাদের হামলায় ভারতের ৫ সেনা নিহত
জুন ০৩, ২০১৭ ১৩:২৮সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর তাতা পানি সেক্টরে পাকিস্তানি সেনাদের হামলায় ভারতের পাঁচ সেনা নিহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
-
শক্তিশালী সম্পর্কের জন্য সব বাধা দূর করব: ইরানকে পাকিস্তান
জুন ০২, ২০১৭ ২১:৩৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরির জন্য সব ধরনের অস্বস্তিকর বাধা দূর করার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহেদি হোনারদুস্তের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতির কথা তুল ধরেন পাকিস্তানের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা নাসের খান জানজুয়া।
-
রিয়াদ সম্মেলন থেকে ইরানের দিকে বন্দুক তাক করা হয়েছে: পাক সিনেটর
জুন ০২, ২০১৭ ০৮:৫৬সৌদি নেতৃত্বাধীন কথিত ইসলামি সামরিক জোটে যোগ দেয়ার বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ যে বক্তব্য দিয়েছেন তাতে সন্তুষ্ট হয় নি দেশটির জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেট। সারতাজের বক্তব্য শুনে দেশটির বিরোধীদলীয় প্রভাবশালী সিনেটর ফরহাতুল্লাহ বাবর বলেছেন, রিয়াদ সম্মেলন থেকে ইরানের দিকে বন্দুক তাক করা হয়েছে।
-
পাকিস্তানের সেনাসদর দফতর সরিয়ে নেয়া হচ্ছে ইসলামাবাদে
জুন ০১, ২০১৭ ১২:৪৭পাকিস্তানের সেনাসদর দফতর বা জিএইচকিউ দেশটির গ্যারিসন নগরী হিসেবে পরিচিত রাওয়ালপিন্ডি থেকে সরিয়ে রাজধানী ইসলামাবাদে নিয়ে যাওয়ার পরিকল্পনা পুনরায় কার্যকর করার পদক্ষেপ নেয়া হয়েছে। এ সংক্রান্ত নির্মাণ কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে বলে আজ দেশটির সংবাদ মাধ্যম খবর দিয়েছে।
-
সৌদি জোট নিয়ে ক্ষিপ্ত পাক সিনেট চেয়ারম্যান; প্রতিরক্ষামন্ত্রীকে তলব
জুন ০১, ২০১৭ ০৮:২৪সৌদি নেতৃত্বাধীন কথিত ইসলামি সামরিক জোটে যোগ দেয়ার বিষয়ে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তান সিনেটের চেয়ারম্যান রাজা রব্বানি। তিনি বলেছেন, সৌদি জোটের প্রধান হিসেবে সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের দায়িত্ব নেয়ার বিষয়ে সরকার যদি সংসদের প্রশ্নের জবাব না দেয় তাহলে সংসদ বন্ধ করে দেয়া হোক।
-
গুলবুদ্দিন হেকমতিয়ারের সাবেক একান্ত সচিব পাকিস্তানে নিহত
মে ৩১, ২০১৭ ০১:০০আফগানিস্তানের সাবেক মুজাহিদ নেতা গুলবুদ্দিন হেকমতিয়ারের একজন ঘনিষ্ঠ সহযোগী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। হেকমতিয়ার সম্প্রতি আফগান সরকারের সঙ্গে শান্তি চুক্তি সই করেছেন।
-
ইসরাইলের স্বার্থে করা হয়েছে সৌদি সম্মেলন: পাক সিনেট সদস্য
মে ২৯, ২০১৭ ১৫:১৮পাকিস্তান সিনেটের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সদস্য সাইয়্যেদ তাহির হোসেইন মাশহাদি বলেছেন, সৌদি আরবের রাজধানী রিয়াদে সম্প্রতি অনুষ্ঠিত আরব-ইসলামিক-আমেরিকান সম্মেলন ছিল নিতান্তই অপ্রয়োজনীয় একটি সম্মেলন এবং মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষার জন্য তা করা হয়েছে।
-
‘ইরান-বিরোধী জোট হলে যোগ দেবে না পাকিস্তান’
মে ২৯, ২০১৭ ০৭:৫০সৌদি আরবের নেতৃত্বাধীন কথিত ইসলামি সামরিক জোট যদি ইরান-বিরোধী লড়াইয়ের জন্য গঠিত হয় তাহলে তাতে যোগ দেবে না পাকিস্তান। জোটে যোগ দেয়ার বিষয়ে দেশটি এরইমধ্যে কতকগুলো শর্ত তৈরি করেছে এবং এসব শর্ত পূরণ না হলে ইসলামাবাদ জোট থেকে নিজেকে সরিয়ে নেবে।
-
আফগানিস্তানের সঙ্গে প্রধান বর্ডার ক্রসিং খুলে দিল পাকিস্তান
মে ২৯, ২০১৭ ০০:৩৭তিন সপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকার পর আফগানিস্তানের সঙ্গে নিজের প্রধান সীমান্ত ক্রসিং খুলে দিয়েছে পাকিস্তান। দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে কয়েক ঘন্টা ধরে গুলি বিনিময়ে বেশ কয়েক ব্যক্তির মৃত্যুর পর ওই ক্রসিং বন্ধ করে দিয়েছিল ইসলামাবাদ।