• জঙ্গিদের সুবিধা করে দিতেই সিরিয়ার ওপর আমেরিকার নিষেধাজ্ঞা: আসাদ

    জঙ্গিদের সুবিধা করে দিতেই সিরিয়ার ওপর আমেরিকার নিষেধাজ্ঞা: আসাদ

    আগস্ট ১৩, ২০২০ ০৫:৪১

    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, মার্কিন সরকার নিজের অশুভ স্বার্থ চরিতার্থ করার জন্য মধ্যপ্রাচ্যে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে এবং সন্ত্রাসীদেরকে নির্বিঘ্নে তাদের তৎপরতা চালানোর সুযোগ করে দেয়ার জন্য সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

  • এবার হাফেজ আল-আসাদের ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা

    এবার হাফেজ আল-আসাদের ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা

    জুলাই ৩০, ২০২০ ০২:৪৯

    মার্কিন সরকার এবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বড় ছেলে হাফেজ আল-আসাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (বুধবার) ১৯ বছর বয়সি হাফেজ আল-আসাদ’সহ সিরিয়ার চার ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।

  • সিরিয়ার সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে ক্ষমতাসীন দল

    সিরিয়ার সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে ক্ষমতাসীন দল

    জুলাই ২২, ২০২০ ০৮:০৬

    সিরিয়ার ক্ষমতাসীন বাথ পার্টি জাতীয় সংসদ নির্বাচনে আবারো বেশিরভাগ আসনে বিজয়ী হয়েছে। দেশটির নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা গেছে- প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন বাথ পার্টি এবং তাদের মিত্ররা ২৫০ আসনের সংসদে ১৭৭টি আসনে বিজয় লাভ করেছে।

  • ফিলিস্তিনিদের প্রতি আমার অকুণ্ঠ সমর্থন রয়েছে: আব্বাসকে বাশার আসাদ

    ফিলিস্তিনিদের প্রতি আমার অকুণ্ঠ সমর্থন রয়েছে: আব্বাসকে বাশার আসাদ

    জুলাই ১৬, ২০২০ ১০:২৩

    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ফিলিস্তিনের প্রতি আবারো অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেছেন। তিনি ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে লেখা এক চিঠিতে বলেছেন, মার্কিন পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ এবং পশ্চিম তীরের একাংশকে ইসরাইলের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্রের মোকাবেলায় সিরিয়ার সরকার ও জনগণ ফিলিস্তিনিদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।

  • নিরাপত্তা পরিষদে সিরিয়া বিষয়ক প্রস্তাবে ভেটো দিল চীন ও রাশিয়া

    নিরাপত্তা পরিষদে সিরিয়া বিষয়ক প্রস্তাবে ভেটো দিল চীন ও রাশিয়া

    জুলাই ১১, ২০২০ ০৫:৩২

    জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া বিষয়ক একটি প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। ওই প্রস্তাবে সিরিয়ার কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়াই দেশটিতে মানবিক ত্রাণ পাঠানোর কথা বলা হয়েছিল।

  • সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে ইরানের সেনাপ্রধানের সাক্ষাৎ

    সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে ইরানের সেনাপ্রধানের সাক্ষাৎ

    জুলাই ১০, ২০২০ ০১:২৭

    সিরিয়া সফররত ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি রাজধানী দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

  • বাশার আসাদের পদত্যাগ নিয়ে ইরান-রাশিয়া সমঝোতা প্রত্যাখ্যান

    বাশার আসাদের পদত্যাগ নিয়ে ইরান-রাশিয়া সমঝোতা প্রত্যাখ্যান

    মে ১৮, ২০২০ ০২:০৭

    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে রাশিয়ার সঙ্গে ইরানের একটি সমঝোতা হয়েছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো যে খবর দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, এটি একটি ‘ডাহা মিথ্যা’ খবর যা মার্কিন-ইহুদিবাদী গণমাধ্যম গুজব আকারে ছড়িয়ে দিয়েছে।

  • প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে চিঠি পাঠালেন কিম জং-উন

    প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে চিঠি পাঠালেন কিম জং-উন

    এপ্রিল ২৪, ২০২০ ১০:২৯

    উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছেন। কিম জং-উনের শারীরিক অবস্থা শোচনীয় বলে যখন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রচারিত হয়েছে তখন এ চিঠি পাঠানোর খবর দিয়েছে রাষ্ট্রীয় সংবাদপত্র রডং সিনমুন।

  • ‘জেনারেল সোলাইমানির শাহাদাতের কারণে ইরানের নীতিতে পরিবর্তন আসেনি’

    ‘জেনারেল সোলাইমানির শাহাদাতের কারণে ইরানের নীতিতে পরিবর্তন আসেনি’

    এপ্রিল ২১, ২০২০ ০১:৫৫

    সিরিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের কারণে মধ্যপ্রাচ্যে সন্ত্রাস বিরোধী যুদ্ধের প্রতি ইরানের সমর্থনের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। তিনি গতকাল (সোমবার) দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে এক বৈঠকে একথা জানান।

  • বাশার আসাদের সঙ্গে সাক্ষাৎ করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

    বাশার আসাদের সঙ্গে সাক্ষাৎ করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

    এপ্রিল ২০, ২০২০ ১৩:৫১

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে রাজধানী দামেস্কে সাক্ষাৎ করেছেন। আজ (সোমবার) একদিনের সফরে তিনি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালদ আল-মুয়াল্লেমের সঙ্গেও বৈঠক করেন।