• 'আল্লাহ যেন পরকালে কাসেম সোলাইমানির সাথে সাক্ষাৎ করার তৌফিক দেন'

    'আল্লাহ যেন পরকালে কাসেম সোলাইমানির সাথে সাক্ষাৎ করার তৌফিক দেন'

    জানুয়ারি ১৮, ২০২৪ ১৫:৩০

    সম্প্রতি ইরানের কুদস ফোর্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের চতুর্থ বার্ষিকী পালিত হলো। এ সম্পর্কে রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক সামরিক কর্মকর্তা এবং বর্তমানে লন্ডনের স্থানীয় সরকারের কর্মকর্তা শামস রহমান। তিনি বলেছেন, শহীদরা কখনও মরেন না, শহীদ জেনারেল কাসেম সুলাইমানি একইভাবে জীবিত। উনি ইরানিদের হিরো। উনি জেগে আছেন ইরানিসহ সবার মনে। শাহাদাতের পর ওনার ওপর ন্যাস্ত মিশন আরও বেগবান হয়েছে।

  • এডেন সাগরে মার্কিন জাহাজে সরাসরি আঘাত; স্বীকার করেছে সেন্টকম

    এডেন সাগরে মার্কিন জাহাজে সরাসরি আঘাত; স্বীকার করেছে সেন্টকম

    জানুয়ারি ১৮, ২০২৪ ০৭:৫৭

    ইহুদিবাদী ইসরাইলের নির্বিচার বোমা হামলার শিকার গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে এবার সরাসরি একটি মার্কিন বাণিজ্যিক জাহাজে হামলা করেছে ইয়েমেন। দেশটির হুথি সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বুধবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

  • ইসরাইলে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ: অবিলম্বে বন্দি মুক্তির দাবি

    ইসরাইলে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ: অবিলম্বে বন্দি মুক্তির দাবি

    জানুয়ারি ১৬, ২০২৪ ১৪:৩৫

    ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। প্রায় ২ হাজার ইসরাইলি বসতি স্থাপনকারী আজ বিক্ষোভ করেছে বলে আল-জাজিরা খবর দিয়েছে।

  • গাজা যুদ্ধের শততম দিবস উপলক্ষে হামলা পাল্টা হামলা অব্যাহত

    গাজা যুদ্ধের শততম দিবস উপলক্ষে হামলা পাল্টা হামলা অব্যাহত

    জানুয়ারি ১৫, ২০২৪ ১৫:৫৪

    ফিলিস্তিনি যোদ্ধারা গাজায় ইসরাইলি সেনাদের এক সমাবেশে মর্টার হামলা চালিয়েছে। হামলার জেরে ইহুদিবাদী সেনাদের সাথে সংঘর্ষ বেধে যায়। ফিলিস্তিন আল-ইয়াওম টিভি চ্যানেল জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী গাজা শহরের আজ-জয়তুন পাড়ার পূর্বে মালাকে ঘাঁটি এলাকায় ইহুদিবাদী শত্রুদের সামরিক সরঞ্জামগু লক্ষ্য করে মর্টার হামলা চালিয়েছিল।

  • মার্কিন নৌযান ও যুদ্ধজাহাজে পাল্টা হামলা চালাবে ইয়েমেন

    মার্কিন নৌযান ও যুদ্ধজাহাজে পাল্টা হামলা চালাবে ইয়েমেন

    জানুয়ারি ১৩, ২০২৪ ১৫:৪৭

    ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন ঘোষণা করেছে যে, তারা মার্কিন আগ্রাসনের জবাবে বহুমুখী প্রতিশোধ নেবে এবং লোহিত সাগরে আমেরিকার নৌযান ও যুদ্ধজাহাজে হামলা চালাবে।

  • ইয়েমেনে হামলা চালিয়ে মারাত্মক ভুল করল আমেরিকা: সাবেক মার্কিন কর্মকর্তা

    ইয়েমেনে হামলা চালিয়ে মারাত্মক ভুল করল আমেরিকা: সাবেক মার্কিন কর্মকর্তা

    জানুয়ারি ১২, ২০২৪ ১১:০৭

    ইয়েমেনে নিযুক্ত সাবেক মার্কিন উপ রাষ্ট্রদূত নাবিল খুরি বলেছেন, ইয়েমেনে হামলা চালিয়ে ‘মারাত্মক ভুল’ করেছে ওয়াশিংটন। তিনি এ হামলাকে ‘মার্কিন কূটনীতির ব্যর্থতা’ বলেও অভিহিত করেছেন।  

  • ইসরাইলকে বিচারের আওতায় আনার দাবি জানালো মুসলিম পার্লামেন্টারি ইউনিয়ন

    ইসরাইলকে বিচারের আওতায় আনার দাবি জানালো মুসলিম পার্লামেন্টারি ইউনিয়ন

    জানুয়ারি ১১, ২০২৪ ০৯:৪২

    ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত দেশগুলোর সংসদীয় ইউনিয়ন অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ সংঘটিত করার জন্য ইহুদিবাদী ইসরাইলের বিচার দাবি করেছে। গতকাল (বুধবার) ইরানের রাজধানী তেহরানে সংগঠনটির ৫ম জরুরি অধিবেশন শেষে প্রকাশিত চূড়ান্ত ঘোষণায় এই দাবি জানানো হয়।

  • ইসরাইল গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দেয়ার বেপরোয়া চেষ্টা করছে: ইরান

    ইসরাইল গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দেয়ার বেপরোয়া চেষ্টা করছে: ইরান

    জানুয়ারি ০৯, ২০২৪ ০৬:১৭

    ইহুদিবাদী ইসরাইল গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দেয়ার বেপরোয়া চেষ্টা করছে বলে আন্তর্জাতিক সমাজ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সতর্ক করে দিয়েছে ইরান। সোমবার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।

  • ‘হিজবুল্লাহর সাথে যুদ্ধ শুরু হলে ইসরাইল জিততে পারবে না’

    ‘হিজবুল্লাহর সাথে যুদ্ধ শুরু হলে ইসরাইল জিততে পারবে না’

    জানুয়ারি ০৮, ২০২৪ ১১:১৯

    লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ শুরু করলে ইসরাইলের সেনাবাহিনী বিজয়ী হতে পারবে না। গোপন পর্যালোচনার ভিত্তিতে এ কথা বলেছে আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বা ডিআইএ।

  • ইসরাইলের হাইফা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরাকি প্রতিরোধ আন্দোলন

    ইসরাইলের হাইফা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরাকি প্রতিরোধ আন্দোলন

    জানুয়ারি ০৮, ২০২৪ ০৬:৫২

    ইহুদিবাদী ইসরাইলের হাইফা বন্দরের পাশাপাশি ইরাক ও সিরিয়ায় অবস্থিত বিভিন্ন মার্কিন অবস্থানে হামলা চালানোর কথা ঘোষণা করেছে ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলন। ইরাকের সন্ত্রাসবিরোধী আন্দোলনের ছাতা সংগঠন ‘ইসলামি রেসিস্ট্যান্স ইন ইরাক’ আজ এক বিবৃতিতে বলেছে, তারা ইসরাইলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী হাইফার একটি ‘গুরুত্বপূর্ণ টার্গেটে’ হামলা চালিয়েছে।