• হিজবুল্লাহর হামলায় বিমান ঘাঁটির ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ স্বীকার করল ইসরাইল

    হিজবুল্লাহর হামলায় বিমান ঘাঁটির ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ স্বীকার করল ইসরাইল

    জানুয়ারি ০৮, ২০২৪ ০৬:১৪

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হামলায় নিজের একটি এয়ার ট্রাফিক কন্ট্রোল ঘাঁটির ‘ব্যাপক ক্ষতি’ হওয়ার কথা স্বীকার করেছে ইহুদিবাদী ইসরাইল। উত্তর ইসরাইলের ওই ঘাঁটিতে শনিবার ভয়াবহ হামলা চালিয়েছিল হিজবুল্লাহ।  সংগঠনটি বলেছিল, বৈরুতে হামাসের উপ প্রধান সালেহ আল-আরুরিকে হত্যার জবাব দিতে ওই হামলা চালানো হয়েছে।

  • গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে বহিষ্কারের চক্রান্তের নিন্দা করল সৌদি আরব

    গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে বহিষ্কারের চক্রান্তের নিন্দা করল সৌদি আরব

    জানুয়ারি ০৪, ২০২৪ ১৪:৫৯

    অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বহিষ্কারের জন্য ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ কর্মকর্তারা যে চক্রান্ত করছেন তার জোরালো নিন্দা জানিয়েছে সৌদি আরব।

  •  আগামী সপ্তাহে ইসরাইলের যুদ্ধাপরাধ মামলার শুনানি

    আগামী সপ্তাহে ইসরাইলের যুদ্ধাপরাধ মামলার শুনানি

    জানুয়ারি ০৪, ২০২৪ ১৪:৫৪

    হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা যুদ্ধাপরাধ মামলার শুনানি ১১ ও ১২ই জানুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল (বুধবার) আদালত এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

  • পুরো আফ্রিকা ঘুরে ডিজেল ও জেট ফুয়েলবাহী কার্গো যাচ্ছে ইউরোপে

    পুরো আফ্রিকা ঘুরে ডিজেল ও জেট ফুয়েলবাহী কার্গো যাচ্ছে ইউরোপে

    জানুয়ারি ০৩, ২০২৪ ১৫:৪৬

    লোহিত সাগরে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর হামলার ভয়ে এডেন উপসাগর ও বাব আল-মান্দেব প্রণালী এড়িয়ে অন্তত চারটি ডিজেল ও জেট ফুয়েলবাহী ট্যাংকার পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে ইউরোপের পথে রওয়ানা হয়েছে।

  • এটা গণহত্যার যুদ্ধ, সবার জন্যই বিপদ: ইসলামি জিহাদের বিবৃতি

    এটা গণহত্যার যুদ্ধ, সবার জন্যই বিপদ: ইসলামি জিহাদের বিবৃতি

    জানুয়ারি ০২, ২০২৪ ১১:৩৭

    গাজার জনগণকে বাস্তবচ্যুত করা এবং অন্য দেশে পাঠানোর বিষয়ে ইহুদিবাদী ইজসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ যে পরিকল্পনা প্রকাশ করেছেন তার কঠোর প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন। সংগঠনটি জোরালো ভাষায় বলেছে, ইহুদিবাদী ইসরাইলের এই পরিকল্পনা প্রমাণ করে তারা গাজা উপত্যকায় গণহত্যার জন্য আগ্রাসন চালাচ্ছে।

  • হামাসের এক হামলায় ১৫ ইসরাইলি সেনা নিহত: স্বীকার করছে না তেলআবিব

    হামাসের এক হামলায় ১৫ ইসরাইলি সেনা নিহত: স্বীকার করছে না তেলআবিব

    জানুয়ারি ০২, ২০২৪ ০৬:০১

    অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় বেশ কিছু ইসরাইলি সেনাকে হত্যা করেছে প্রতিরোধ যোদ্ধারা। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড আরও জানিয়েছে তারা ইসরাইলি সেনাদের বহু সামরিক যানও ধ্বংস করেছে ।

  • নববর্ষের প্রথম প্রহরে তেল আবিব অভিমুখে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ

    নববর্ষের প্রথম প্রহরে তেল আবিব অভিমুখে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ

    জানুয়ারি ০১, ২০২৪ ০৬:৫২

    ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেলআবিবসহ মধ্য ও দক্ষিণ ইসরাইলের বহু শহর লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। ফলে নববর্ষের অনুষ্ঠান পালন বাদ দিয়ে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে চলে যেতে বাধ্য হয়েছে এসব শহরের ইহুদিবাদী অধিবাসীরা।

  • বার্লিনে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ ১২তম সপ্তায় পড়লো

    বার্লিনে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ ১২তম সপ্তায় পড়লো

    ডিসেম্বর ৩১, ২০২৩ ১২:৫৫

    জার্মানির রাজধানী বার্লিন শহরে বিভিন্ন দল ফিলিস্তিনি জনগণের সমর্থনে রাস্তায় নেমে এসেছে। ৭ অক্টোবরে গাজা যুদ্ধের শুরু থেকেই বার্লিনসহ জার্মানির অন্যান্য শহরেও ইহুদিবাদ-বিরোধী বিক্ষোভ চলে আসছে।

  • ৭ অক্টোবর হামাসের অভিযান নিয়ে ফরাসি পত্রিকার দাবি নাকচ করলো হিজবুল্লাহ

    ৭ অক্টোবর হামাসের অভিযান নিয়ে ফরাসি পত্রিকার দাবি নাকচ করলো হিজবুল্লাহ

    ডিসেম্বর ৩০, ২০২৩ ১৬:১৫

    ফ্রান্সের একটি পত্রিকা ৭ অক্টোবরের অপারেশন আল-আকসা তুফান নিয়ে যে খবর প্রকাশ করেছে তা সরাসরি নাকচ করে দিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনের মিডিয়া ব্যুরো এক বিবৃতিতে গতকাল (শুক্রবার)  শেষ বেলায় ফরাসি পত্রিকা লা ফিগারোর দাবিকে সম্পূর্ণভাবে ‘কাল্পনিক’ এবং ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেয়।

  • আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত কোনো আলোচনা হবে না: হামাস

    আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত কোনো আলোচনা হবে না: হামাস

    ডিসেম্বর ৩০, ২০২৩ ১২:৪৩

     ইহুদিবাদী ইসরাইলের দখলদার সরকার বন্দী বিনিময়ের বিষয়ে হামাসের সাথে আলোচনা চলছে বলে যে দাবি করেছে তা নাকচ করেছেন হামাসের বৈরুত প্রতিনিধি উসামা হামদান। তিনি গতকাল (শুক্রবার) সুস্পষ্টভাবে বলেছেন, গাজায় ইহুদিবাদীদের আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ এবং সমস্ত সেনা প্রত্যাহার না করা পর্যন্ত বন্দী বিনিময়ের ব্যাপারে কোনো আলোচনা হবে না। তিনি ইসরাইলের এই দাবিকে অপপ্রচার বলে মন্তব্য করেন।