-
দায়েশ হটিয়ে মসুলের কাছে আরো ৩ এলাকা মুক্ত করল ইরাকি বাহিনী
জানুয়ারি ০১, ২০১৭ ১৮:১৬ইরাকের স্পেশাল অপারেশন ফোর্সেস তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে হটিয়ে দিয়ে মসুলের কাছাকাছি আরো তিনটি এলাকা পুরোপুরি মুক্ত করেছে। ইরাকে তাকফিরিদের শেষ শক্তিশালী ঘাঁটি হলো মসুল এবং এ তিন এলাকা মুক্ত করার অভিযানে দেশটির সরকারপন্থি যোদ্ধারাও যৌথ ভাবে অংশ নিয়েছে।
-
ইরাকে বেসামরিক নাগরিক হত্যার কথা স্বীকার করল আমেরিকা
ডিসেম্বর ৩০, ২০১৬ ০৫:১১ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে বেসামরিক অবস্থানে হামলা চালানোর কথা স্বীকার করেছে আমেরিকা। মার্কিন সেনাবাহিনী বলেছে, এ হামলায় বহু বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
-
মসুলে সন্ত্রাসীদের নেতৃত্বে রয়েছে কিছু দেশের সেনা কমান্ডার: আম্মার হাকিম
ডিসেম্বর ২৫, ২০১৬ ১৬:৪৯ইরাকের ইসলামিক সুপ্রিম কাউন্সিলের চেয়ারম্যান সাইয়্যেদ আম্মার হাকিম বলেছেন, বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ থেকে এটা স্পষ্ট মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের গোয়েন্দা ও সামরিক কমান্ডারেরা মসুলে সন্ত্রাসীদের নেতৃত্ব দিচ্ছে এবং এ সংক্রান্ত দলিল-প্রমাণ প্রকাশ করা হবে।
-
পরাজয়ের মুখে বেসামরিক ব্যক্তিদের হত্যা করছে দায়েশ: এইচআরডাব্লিউ
ডিসেম্বর ২১, ২০১৬ ১৫:৪৬আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ ইরাকের মসুল শহরে বেসামরিক ব্যক্তিদেরকে লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর দায়েশমুক্ত করার অভিযানের মুখে যারা দায়েশের পক্ষে যুদ্ধে যোগ দিতে চাইছে না তাদেরকে হত্যা করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
-
মসুলে মার্কিন বিমান হামলায় ৯০ ইরাকি সৈন্য নিহত
ডিসেম্বর ১১, ২০১৬ ০৫:১৮ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে মার্কিন বিমান হামলায় অন্তত ৯০ জন ইরাকি সৈন্য নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছে। মার্কিন বাহিনী দাবি করেছে, তারা দায়েশের অবস্থানে হামলা চালাতে গিয়ে ভুল করে ইরাকি সেনা অবস্থানে বিমান হামলা চালিয়েছে।
-
মসুলের দক্ষিণ-পূর্ব অংশে ঢুকে পড়েছে ইরাকি সেনাবাহিনী
ডিসেম্বর ০৬, ২০১৬ ০৩:৩৯উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের নিয়ন্ত্রণে থাকা মসুল শহরের দক্ষিণ-পূর্ব অংশে ঢুকে পড়েছে ইরাকি সেনাবাহিনী। সোমবার মসুলের দক্ষিণ-পূর্ব অংশের বিশাল এলাকা জুড়ে ব্যাপক সংঘর্ষ হয় এবং এ সময় সেখানে প্রচণ্ড গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়।
-
মসুলে দায়েশের বোমা হামলায় আবারো ২৪ বেসামরিক ব্যক্তি নিহত
ডিসেম্বর ০৩, ২০১৬ ১২:৫৬ইরাকের গোলযোগপূর্ণ মসুলে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের বোমা হামলায় অন্তত ২৪ ব্যক্তি নিহত হয়েছে। আজ (শনিবার) সন্ত্রাসীরা মসুলের কায়ারাহ এলাকায় বিস্ফোরক বোঝাই একটি ট্যাংকার বিস্ফোরণ ঘটালে এসব ব্যক্তি নিহত হয়।
-
মসুলে খাবার পানির সংকট তীব্রতর: জাতিসংঘ
ডিসেম্বর ০১, ২০১৬ ১৬:৫৭ইরাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ নিয়ন্ত্রিত মসুলে খাবার পানির সংকটকে মারাত্মক বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। দায়েশের হাত থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুল পুনর্দখলের জন্য দেশটির সেনাবাহিনী যখন গত ১৭ অক্টোবর বিশাল অভিযান শুরু করেছে তখন সেখানে পানি সংকটের এ খবর এলো।
-
মসুলে ইরাকি সেনাবাহিনীর হামলায় ১২৬ দায়েশ জঙ্গি নিহত
নভেম্বর ২৮, ২০১৬ ০৩:৫৫ইরাকের উত্তরঞ্চলীয় মসুল শহরে গত এক সপ্তাহে দেশটির সেনা, সন্ত্রাস বিরোধী বাহিনী ও পুলিশের যৌথ হামলায় ১২৬ দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে।
-
দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের ব্যাপক সাফল্য
নভেম্বর ২৭, ২০১৬ ১৬:৪৫ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট সেদেশের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশের দুটি গ্রাম দায়েশমুক্ত করেছে। তাল-আফারের পশ্চিমে অবস্থিত আলআজাবুরি এবং আল-বাইনুনা গ্রাম দায়েশের হাত থেকে মুক্ত করে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পর আস্সালাম গ্রাম মুক্ত করার অভিযানে এগিয়ে যাচ্ছে।