-
আস্তানার সিরিয়া বিষয়ক বৈঠককে অনুমোদন দিল জাতিসংঘ
মার্চ ১১, ২০১৭ ১৩:১৩জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কাজাখিস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত ইরান, তুরস্ক এবং রাশিয়ার সিরিয়ার সংক্রান্ত বৈঠককে অনুমোদন করেছে। এ বৈঠক জাতিসংঘের মধ্যস্থতায় জেনেভায় সিরিয়া বিষয়ক আলোচনা পুনরায় শুরুর পথ করে দিয়েছে বলেও উল্লেখ করা হয়।
-
দ. কোরিয়ায় থাড মোতায়েন অস্ত্র প্রতিযোগিতা ডেকে আনবে: রাশিয়ার হুঁশিয়ারি
মার্চ ১০, ২০১৭ ১৫:১৭রাশিয়া বলেছে, দক্ষিণ কোরিয়ায় মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড মোতায়েনের কারণে আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে এবং অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে।
-
‘সাইবার হামলা করেছে সিআইএ, দোষ চাপিয়েছে রাশিয়ার ঘাড়ে’
মার্চ ০৮, ২০১৭ ১৯:৫১মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ নিয়মিত সাইবার হামলা চালিয়েছে এবং এর দায় মস্কোর ঘাড়ে চাপানোর জন্য এ কাজে রাশিয়ার হ্যাকারদের পদ্ধতি প্রয়োগ করেছে। এছাড়া, রাশিয়াকে দোষারোপ করার মতো ‘আলামতও’ কাজ শেষ হওয়ার পর ফেলে এসেছে সিআইএ।
-
দায়েশের হামলায় রাশিয়ার আরো এক সেনা নিহত
মার্চ ০৭, ২০১৭ ০৯:২২সিরিয়ার মধ্যাঞ্চলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হামলায় রাশিয়ার আরো এক সেনা নিহত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা নিশ্চিত করেছে।
-
চীন সফর করেছেন আফগান তালেবানের আলোচকরা
মার্চ ০৭, ২০১৭ ০৮:২০আফগানিস্তানের তালেবানের শীর্ষস্থানীয় কয়েকজন আলোচক সম্প্রতি চীন সফর করেছেন। চীনের সরকারি আমন্ত্রণে এ সফর করেন তারা। তালেবানের দুই কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
-
রাশিয়া সীমান্তে মহড়া শুরু করেছে ৮,০০০ ন্যাটো সেনা
মার্চ ০৭, ২০১৭ ০২:০২নরওয়ের উত্তরাঞ্চলীয় ‘ফিনমার্ক’ অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর ৮,০০০ সেনা মোতায়েন করা হয়েছে। রুশ সীমান্ত থেকে ১৬০ কিলোমিটার দূরে মোতায়েন করা এসব সেনা যৌথ সামরিক মহড়া শুরু করেছে।
-
আফগানিস্তানে রুশ হস্তক্ষেপ হতে পারে: আমেরিকাকে সতর্ক করল পাকিস্তান
মার্চ ০৬, ২০১৭ ০৮:৩৫আফগানিস্তানে রাশিয়া হস্তক্ষেপ করতে পারে বলে আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সেনা কর্মকর্তাদের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।
-
রাশিয়ার বিরুদ্ধে এক বছরে ৫ কোটির বেশি সাইবার হামলা!
মার্চ ০৪, ২০১৭ ০৭:২৭রাশিয়া সরকারি সংস্থা এবং কোম্পানিগুলোর বিরুদ্ধে গত বছর অর্থাৎ ২০১৬ সালে পাঁচ কোটি ২০ লাখেরও বেশি সাইবার হামলা হয়েছে। পূর্বেকার বছরের চেয়ে সাইবার হামলার পরিমাণ তিন গুণ বেড়েছে বলে জানিয়েছেন রুশ নিরাপত্তা পরিষদের প্রধান নিকোলাই পাত্রুশেইভ।
-
রুশ বিরোধী মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষতিতে পড়েছে আফগান বিমান শক্তি
মার্চ ০৪, ২০১৭ ০৬:৫৫রাশিয়ার বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা আফগানিস্তানের বিমান শক্তি ক্ষতির মুখে পড়েছে এবং এতে দেশটিতে নিরাপত্তা সংকট সৃষ্টি হয়েছে। সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে এ তথ্য দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির প্রধান উপদেষ্টা মোহাম্মদ কাইয়ুমি।
-
২০১৪ সালের পর রাশিয়া ও ন্যাটোর মধ্যে প্রথম সামরিক যোগাযোগ
মার্চ ০৪, ২০১৭ ০৪:৩৪মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট ও রাশিয়ার সামরিক কমান্ডাররা তিন বছরের মধ্যে প্রথম টেলিফোনে আলাপ করেছেন। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ন্যাটো জোট একতরফাভাবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থগিত রাখার পর এই প্রথম এ ধরনের আলোচনা অনুষ্ঠিত হলো।