-
আমেরিকায় সাইবার হামলা চালিয়ে রুশ স্বার্থ উদ্ধার হবে না: পুতিন
অক্টোবর ১২, ২০১৬ ১৮:১২রাশিয়া সাইবার হামলা চালিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলে আমেরিকা যে অভিযোগ করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তা নাকচ করে দিয়েছেন।
-
রাশিয়ার সাইবার হামলার ‘সমানুপাতিক জবাব’ দেয়া হবে: আমেরিকা
অক্টোবর ১২, ২০১৬ ০৯:১৬হোয়াইট হাউজের মুখপাত্র বলেছেন, আমেরিকার ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি বা ডিএনসি এবং অন্য রাজনৈতিক সংস্থার কম্পিউটারে রাশিয়ার সাইবার হামলার ‘সমানুপাতিক জবাব’ দেয়া হবে।
-
সিরিয়ায় কূটনীতি জোরদার করার আহ্বান জানাল ইরান ও রাশিয়া
অক্টোবর ১২, ২০১৬ ০৩:২৫সিরিয়ার চলমান সংঘর্ষ বন্ধের লক্ষ্যে নতুন করে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে ইরান ও রাশিয়া। মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও তার রুশ সমকক্ষ সের্গেই ল্যাভরভ এক টেলিফোনালাপে এ আহ্বান জানিয়েছেন।
-
সিরিয়া নিয়ে উত্তেজনার মধ্যে ফ্রান্স সফর বাতিল করলেন পুতিন
অক্টোবর ১১, ২০১৬ ১৭:২২রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফ্রান্স সফর বাতিল করেছেন। ফ্রান্সে পুতিনের সফর কর্মসূচি ছেটে দেয়ার পর তা বাতিল করে দেয় রাশিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিরিয়া নিয়ে ফ্রান্সের খসড়া প্রস্তাবে মস্কো ভেটো দেয়াকে কেন্দ্র করে যখন দেশ দু’টির মধ্যে উত্তেজনা তুঙ্গে তখন এ সফর বাতিল করা হলো। খসড়া প্রস্তাবে সিরিয়ার আলেপ্পো নগরীর ওপর নো ফ্লাই জোন কার্যকরের কথা বলা হয়েছিল।
-
রুশ-মার্কিন উত্তেজনা বিপজ্জনক পর্যায়ে চলে গেছে: গরবাচেভ
অক্টোবর ১১, ২০১৬ ১৩:০২রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখাইল গরবাচেভ বলেছেন, সিরিয়া ইস্যুতে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সৃষ্ট উত্তেজনার কারণে বিশ্ব এখন বিপজ্জনক পর্যায়ে চলে গেছে।
-
নরওয়তে মোতায়েন হবে মার্কিন মেরিন: আলোচনা চলছে
অক্টোবর ১১, ২০১৬ ০৮:২৪নরওয়ে বলেছে, দেশটিতে মার্কিন মেরিন সেনা মোতায়েনের বিষয়ে অসলো-ওয়াশিংটন আলোচনা শুরু করেছে। নরওয়ের মাটিতে মেরিন সেনা মোতায়েনের বিষয়ে দীর্ঘদিন ধরে ইচ্ছা পোষণ করে আসছে আমেরিকা।
-
মিশরে সামরিক ঘাঁটি লিজ নেয়ার আলোচনা করছে রাশিয়া
অক্টোবর ১১, ২০১৬ ০০:০৭মিশরের কয়েকটি সামরিক ঘাঁটি লিজ নেয়ার বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে রাশিয়া। এর মধ্যে সিদি বারানি শহরের একটি বিমানঘাঁটিও রয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম খবর দিয়েছে। এ ঘাঁটিটি ভূমধ্যসাগরের কাছে অবস্থিত।
-
সিরিয়ার তারতুসে স্থায়ী ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করেছে রাশিয়া
অক্টোবর ১০, ২০১৬ ১৩:০২সিরিয়ার তারতুসের সরবরাহ বন্দরকে স্থায়ী ঘাঁটিতে রূপান্তরের পরিকল্পনা হাতে নিয়েছে মস্কো। রুশ সংসদের উচ্চকক্ষ ফেডারেল কাউন্সিলকে এ কথা জানিয়েছেন দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নিকোলাই পানকভ। রুশ সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব পালন করছেন তিনি।
-
ইয়েমেনে সৌদি হামলার তদন্ত করুন: রাশিয়া
অক্টোবর ১০, ২০১৬ ১১:৫৪ইয়েমেনের রাজধানী সানার একটি নামাযে জানাযায় সৌদি আরবের বর্বর বিমান হামলার ঘটনায় প্রায় ১৫০ জন নিরীহ সাধারণ মানুষ নিহত হওয়ার পর এ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, এ ঘটনায় যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
-
সিরিয়ায় আন-নুসরার বিরুদ্ধে আমেরিকার যুদ্ধের কোনো তথ্য-প্রমাণ নেই:ল্যাভরভ
অক্টোবর ১০, ২০১৬ ০৯:৪৫রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা ফ্রন্টের বিরুদ্ধে আমেরিকা লড়াই করছে এমন কোনো তথ্য-প্রমাণ পাচ্ছে না মস্কো।