-
পালমিরায় সেনা ঘাঁটি স্থাপন করছে না রাশিয়া: জেনারেল কোনাশেনকোভ
মে ১৮, ২০১৬ ০৯:০৪সিরিয়ার ঐতিহাসিক নগরী পালমিরায় রাশিয়া সেনা ঘাঁটি নির্মাণ করছে বলে মার্কিন বার্তা সংস্থা এপি যে খবর প্রচার করেছে মস্কো তা নাকচ করে দিয়েছে। সম্প্রতি প্রচণ্ড লড়াইয়ের মধ্য দিয়ে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র দখল থেকে এ নগরী উদ্ধার করা হয়।
-
তেল পাচারের ব্যবসা করে পকেট ভারি করছে তুর্কি নেতৃত্ব: ল্যাভরভ
মে ১৭, ২০১৬ ০৪:১২রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর সঙ্গে তেল পাচারের ব্যবসা করে পকেট ভারি করছে তুর্কি নেতৃত্ব। তুরস্কের প্রতিবেশী দেশ ইরাক এবং সিরিয়া থেকে এ সব তেল পাচার করা হচ্ছে।
-
আরেকটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার ইচ্ছা তুর্কি রাজনীতিবিদের!
মে ১৬, ২০১৬ ০৭:২৫তুরস্কের রাজনীতিবিদ সামিল তাইয়্যার রাশিয়ার আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করার ইচ্ছা ব্যক্ত করেছেন। ইউরোলিগের বাস্কেটবল খেলায় রাশিয়ার সিএসকেএ দল তুর্কি ফেনাবাসে দলকে পরাজিত করার পর টুইটার বার্তায় এ ইচ্ছার কথা ব্যক্ত করেন তুর্কি সংসদের সদস্য তাইয়্যার।
-
৮০ ভাগ ব্রিটিশ নাগরিক রাশিয়ায় বাস করতে চায়: জরিপ
মে ১৪, ২০১৬ ২২:১৪ব্রিটেনের শতকরা ৮০ ভাগ নাগরিক নিজ দেশের পরিবর্তে রাশিয়ায় বসবাস করার পক্ষে মতামত দিয়েছে। নতুন এক জরিপে এ মতামত উঠে এসেছে। তারা ব্রিটেন ছেড়ে রাশিয়ায় চলে রাজি আছে।
-
রুশ ক্ষেপণাস্ত্রে মুহূর্তের মধ্যে ধ্বংস হবে একটি দেশ’
মে ১৩, ২০১৬ ১৫:৫৯ভয়াবহ ধ্বংস ক্ষমতার অধিকারী পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুত নিচ্ছে রাশিয়া। বলা হচ্ছে- কয়েক সেকেন্ডের মধ্যে এ ক্ষেপণাস্ত্র একটি দেশকে ধ্বংস করে দিতে পারবে।
-
পাইলটের ঘাতকদের ফাঁসি দিন: তুরস্ককে রাশিয়া
মে ১৩, ২০১৬ ১৪:৪৭সিরিয়ার আকাশসীমা থেকে গত নভেম্বর মাসে ভূপাতিত হওয়া রাশিয়ার একটি বোমারু বিমানের পাইলট হত্যার সঙ্গে জড়িতদের সবাইকে খুঁজে বের করে মৃত্যুদণ্ড দিতে তুরস্কের কাছে দাবি জানিয়েছে মস্কো।
-
ইউক্রেনে অসামরিক অঞ্চল গঠনে সম্মত হলো মস্কো-কিয়েভ
মে ১২, ২০১৬ ০৮:০৩মস্কো এবং কিয়েভ ইউক্রেনের পূর্বাঞ্চলে অসামরিক অঞ্চল গঠনের বিষয়ে সম্মত হয়েছে। রুশপন্থি যোদ্ধারা যেসব অঞ্চলে রয়েছে সেখানে অসামরিক অঞ্চল গঠন করা হবে বলে জানিয়েছে জার্মানি।
-
সিরিয়ায় প্রাণ হারাল ১ রুশ সেনা
মে ১২, ২০১৬ ০৬:২৩সিরিয়ায় আহত রাশিয়ার এক সেনা মারা গেছেন। দু’দিন আগে হোমস প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের গুলিতে আহত হওয়ার পরই অ্যান্তোন ইয়েরিগিন নামের এ সেনাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছিল। তাকে বাঁচানোর বিষয়ে চিকিৎসকদের সব চেষ্টাই শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।
-
ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইউরোপে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করছে আমেরিকা!
মে ১১, ২০১৬ ১৭:৪৩আমেরিকা গোটা ইউরোপের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করার পদক্ষেপ নিয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকানোর অজুহাতে একে সক্রিয় করা হচ্ছে। এদিকে রাশিয়ার হুঁশিয়ারিকে নাকচ করে দিয়ে এ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে আমেরিকা। রুশ সীমান্তের কাছে পর্যায়ক্রমে মার্কিন নেতৃত্বাধীন অস্ত্র মোতায়েন জোরদার করার বিরুদ্ধে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো।
-
সিরিয়ায় সন্ত্রাসীদের কালো তালিকাভুক্ত করতে আমেরিকার বাধা
মে ১১, ২০১৬ ১৩:৪৩সিরিয়া সরকারের বিরুদ্ধে লড়াইরত উগ্র সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল ইসলাম ও আহরার আশ-শামকে জাতিসংঘের কালো তালিকাভুক্ত করার বিষয়ে রাশিয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং ইউক্রেন। এই দুই সন্ত্রাসী গোষ্ঠীকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি রাশিয়া তাদেরকে শান্তি আলোচনা থেকেও বাইরে রাখতে চেয়েছিল।