-
জর্জিয়ায় ন্যাটো মহড়ার কঠোর সমালোচনা করল রাশিয়া
মে ০৭, ২০১৬ ০৫:০৩সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র জর্জিয়ায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের আসন্ন মহড়ার কঠোর সমালোচনা করেছে রাশিয়া। একে উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে রাশিয়া বলেছে, এ জাতীয় মহড়ার মাধ্যমে উদ্দেশ্যে প্রণোদিতভাবে ককেশীয় অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হবে।
-
পালমিরায় ধুপদী কনসার্টের আয়োজন করলেন রুশ সঙ্গীত পরিচালক
মে ০৬, ২০১৬ ১২:৪৮রাশিয়ার খ্যাতনামা সঙ্গীত পরিচালক ভ্যালারি গাগিয়েভ সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত ঐতিহাসিক নগরী পালমিরায় ধ্রুপদী কনসার্টের আয়োজন করেছেন। প্রচণ্ড লড়াইয়ের মধ্য দিয়ে সম্প্রতি এ নগরী মুক্ত হয়েছে।
-
ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী প্রথম যৌথ মহড়ায় নামছে চীন-রাশিয়া
মে ০৬, ২০১৬ ০৮:২০চীন ও রাশিয়া কম্পিউটার-সহায়তায় ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী প্রথম যৌথ সামরিক মহড়া চালাবে। দেশ দু’টির সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা ও সমন্বয় উন্নয়নের লক্ষ্যে এ মহড়া চালানো হবে।
-
‘ভূমধ্যসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করবে ন্যাটো’
মে ০৫, ২০১৬ ০৯:০৭ন্যাটোর মহাসচিব জিনস স্টোলেনবার্গ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটটি ভূমধ্যসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদারের পরিকল্পনা করছে। এদিকে এ পরিকল্পনা ন্যাটোর তৎপরতা নিয়ে রাশিয়ার উদ্বেগ আরো বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।
-
‘ন্যাটো ঠেকাতে সীমান্তে ৩ ডিভিশন সেনা মোতায়েন করবে রাশিয়া’
মে ০৪, ২০১৬ ২১:২৫রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, তার দেশের সীমান্তে নতুন তিন ডিভিশন সেনা মোতায়েন করা হবে। ন্যাটো সামরিক জোটের পূর্বদিকে বিস্তার ঠেকাতে এ সেনা মোতায়েন করা হবে বলে জানান তিনি।
-
ন্যাটোর মোকাবেলায় ৩ ডিভিশন সেনা মোতায়েন করবে রাশিয়া
মে ০৪, ২০১৬ ১৩:৫৫মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীকে মোকাবেলার জন্য সীমান্তে আরো তিন ডিভিশন সেনা মোতায়েন করবে রাশিয়া। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এ কথা জানিয়েছেন। পূর্ব ইউরোপে ন্যাটো বাহিনীর অব্যাহত সম্প্রসারণের মুখে রাশিয়া এ পরিকল্পনা ঘোষণা করল।
-
আলেপ্পোয় সন্ত্রাসী-সিরিয় সেনাদের তীব্র সংঘর্ষ: কয়েক ডজন নিহত
মে ০৪, ২০১৬ ১৩:০৮সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসী ও সরকারি সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। এইসব সংঘর্ষে উভয়পক্ষে হতাহতের ঘটনা ঘটেছে বলে নানা সূত্র থেকে খবর আসছে। নিহতের সংখ্যা কয়েক ডজন বলা হচ্ছে যদিও হতাহতের সংখ্যা নিয়ে পরস্পর-বিরোধী তথ্য দিচ্ছে নানা মাধ্যম।
-
সিরিয়া নিয়ে আলোচনার জন্য মস্কো যাচ্ছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী
মে ০৪, ২০১৬ ০৪:৪৭রাশিয়া সফরে যাচ্ছেন আরব ও আফ্রিকা বিষয়ক ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। মধ্যপ্রাচ্য বিশেষ করে সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্যে এ সফর করবেন তিনি। আজ(বুধবার) আরো পরে মস্কোর উদ্দেশ্যে রওনা দিবেন তিনি।
-
এবার রাশিয়ার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চাইছে আমেরিকা
মে ০৩, ২০১৬ ০৪:৪৫মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল জন রিচার্ডসন বলেছেন, বাল্টিক সাগর অঞ্চলে ওয়াশিংটন-মস্কো সম্পর্ক স্বাভাবিকিকরণের প্রত্যাশা করছে আমেরিকা। বাল্টিক সাগরের আকাশে রুশ যুদ্ধবিমান সুখোই এসইউ-২৭ মার্কিন গোয়েন্দা বিমান আরসি-১৩৫’এর গতিরোধ করার কয়েক দিনের মধ্যে এ ঘোষণা দিলেন তিনি।
-
রাশিয়ায় লেনিনগ্রাদে গ্রেনেড ফেটে ১ জন নিহত, ৩ জন আহত
মে ০২, ২০১৬ ০৮:০১রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ লেনিনগ্রাদে গ্রেনেড ফেটে একজন নিহত এবং তিন জন আহত হয়েছে। রুশ স্থানীয় কর্তৃপক্ষ এ খবর দিয়েছে।