-
সুইডেনের সাথে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানালো হিজবুল্লাহ
জুলাই ২৩, ২০২৩ ০৬:৪৮পবিত্র কুরআন অবমাননা এবং এই মহাগ্রন্থে অগ্নিসংযোগ করার প্রতিবাদে সুইডেনের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ।
-
পবিত্র কুরআন অবমাননা; ডেনমার্কের রাষ্ট্রদূতকে তলব করল ইরান
জুলাই ২৩, ২০২৩ ০৬:৪৪মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে ইরানে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক ডেনিশ রাষ্ট্রদূতকে গতকাল (শনিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে পবিত্র কুরআন অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
-
সুইডেনের নতুন রাষ্ট্রদূতকে গ্রহণ করবে না ইরান
জুলাই ২২, ২০২৩ ০৮:৪৩ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে সুইডেনের নতুন রাষ্ট্রদূতকে তেহরান গ্রহণ করবে না। সুইডেনে আশ্রয় গ্রহণকারী এক ইরাকি উগ্রবাদী সুইডিশ পুলিশের অনুমতি নিয়ে দ্বিতীয়বারের মতো পবিত্র কুরআনে আগুন দেয়।
-
সুইডিশ রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব, জাতিসংঘ মহাসচিবকে চিঠি
জুলাই ২১, ২০২৩ ১৪:৪৬সুইডেনে পবিত্র কোরআন অবমাননার নিন্দা জানিয়ে সমগ্র ইরানে আজ জুমার নামাজ শেষে মুসল্লিরা প্রতিবাদ মিছিল করেছে। মিছিলকারীরা পবিত্র কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে।
-
সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করল ইরাক; এরিকসনের ওয়ার্ক পারমিট বাতিল
জুলাই ২০, ২০২৩ ১৫:৩৭ইরাক সরকার কুরআন অবমাননার প্রতিবাদে সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। একইসঙ্গে সুইডেন থেকে নিজেদের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে প্রত্যাহার করে নিয়েছে বাগদাদ।
-
৩ দ্বীপের মালিকানা: রাশিয়ার রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
জুলাই ১৩, ২০২৩ ০৬:৩২পারস্য উপসাগরের তিন দ্বীপের মালিকানা নিয়ে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ও রাশিয়ার যৌথ বিবৃতির প্রতিবাদে তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
-
ইরানের প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাত: দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ
জুলাই ০৯, ২০২৩ ১৯:৩৪ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মনজুরুল করিম খান চৌধুরী আজ (০৯ জুলাই ২০২৩) ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রপতি ড. সাইয়্যেদ ইব্রাহিম রাইসী’র কাছে পরিচয়পত্র পেশ করেছেন। তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস এ খবর জানিয়েছে।
-
পূর্ণ মাত্রায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল তুরস্ক ও মিসর
জুলাই ০৫, ২০২৩ ১৬:২৮১০ বছর পর পূর্ণ মাত্রায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল তুরস্ক ও মিসর। যৌথ ঘোষণায় দুই দেশ বলেছে, তারা স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
-
সুইডেনে নতুন রাষ্ট্রদূত পাঠানোর প্রশাসনিক প্রক্রিয়া স্থগিত করেছে ইরান
জুলাই ০৩, ২০২৩ ০৬:০৪সুইডেনে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে দেশটিতে নতুন রাষ্ট্রদূত পাঠানোর প্রশাসনিক প্রক্রিয়া স্থগিত করেছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান একথা ঘোষণা করে বলেছেন, “সব প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়া সত্ত্বেও আপাতত সুইডেনে রাষ্ট্রদূত পাঠানোর বিষয় স্থগিত রাখা হয়েছে। সুইডিশ সরকারের পৃষ্ঠপোষকতায় পবিত্র কুরআন অবমাননার ঘটনা ঘটায় এ সিদ্ধান্ত নিয়েছে তেহরান।”
-
কুরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করেছে কুয়েত
জুলাই ০১, ২০২৩ ১২:৩৪সুইডেনে গত বুধবার পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে কুয়েত সরকার। গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, "সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র উপমন্ত্রী একটি প্রতিবাদ লিপি দিয়েছেন যাতে একজন উগ্রপন্থীর মাধ্যমে পবিত্র কুরআনের কপিতে আগুন দেয়ার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।"