-
ইরাক ও সিরিয়ায় গেছে বহু জার্মান সন্ত্রাসী: সংবাদ মাধ্যম
মার্চ ০৬, ২০১৭ ১৫:১৪জার্মানিতে বেড়ে ওঠা বহু চরমপন্থী সন্ত্রাসী গোলযোগপূর্ণ ইরাক ও সিরিয়ায় গেছে বলে একটি জার্মান সংবাদ মাধ্যম জানিয়েছে। সাপ্তাহিক ডার স্পাইগেল জানিয়েছে, স্থানীয়ভাবে বেড়ে উঠা ৯১০ উগ্র সন্ত্রাসী জার্মানি থেকে ইরাক ও সিরিয়ায় গেছে। গত বছর এ সংখ্যা ছিল ৮০০ জন।
-
পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কো যাচ্ছেন নেতানিয়াহু
মার্চ ০৬, ২০১৭ ১৩:২৩ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য শিগগিরি মস্কো সফরে যাবেন। সিরিয়া বিষয়ে ইরানের ভূমিকা নিয়ে আলোচনা করতেই নেতানিয়াহু মস্কো যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।
-
তুর্কি অভিযানে বাস্তুহারা হলো সিরিয়ার ৬৬,০০০ মানুষ
মার্চ ০৫, ২০১৭ ১৫:২৭সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি সেনাবাহিনীর অভিযানে দেশটির ৬৬,০০০ মানুষ বাস্তুহারা হয়েছেন বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দফতর জানিয়েছে।
-
আলেপ্পো প্রদেশে দায়েশের কাছ থেকে ১৫টি গ্রাম পুনরুদ্ধার করেছে সিরিয়ার বাহিনী
মার্চ ০৫, ২০১৭ ১৩:৪৫সিরিয়ার সরকারি বাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় এলাকায় অভিযান চালিয়ে তাকফিরি দায়েশের কাছ থেকে ১৫টি গ্রাম পুনরুদ্ধার করেছে। রুশ জঙ্গিবিমান সিরিয় বাহিনীর এ অভিযানে সহায়তা দিয়েছে।
-
‘বিদেশিদের তাবেদার বিরোধী দল চায় না সিরিয়া সরকার’
মার্চ ০৫, ২০১৭ ০৬:০৮সিরিয়া সরকার বলেছে, দেশটির বিরোধী পক্ষগুলো ঐক্যবদ্ধভাবে তাদের দাবি-দাওয়া নিয়ে এগিয়ে এলেই কেবল তাদের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব হবে। বাইরের কোনো দেশের সঙ্গে সম্পর্কিত বিরোধী দল চায় না দামেস্ক।
-
জেনেভা বৈঠক থেকে সুস্পষ্ট এজেন্ডা বেরিয়ে এসেছে: জাতিসংঘ
মার্চ ০৪, ২০১৭ ০৩:৪৭সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এই বিশ্ব সংস্থার সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্ট্যাফান ডি মিস্তুরা বলেছেন, এবারের আলোচনা ছিল বাস্তবধর্মী এবং ভবিষ্যত আলোচনার জন্য এ বৈঠক থেকে ‘সুস্পষ্ট আলোচ্যসূচি’ বেরিয়ে এসেছে।
-
সিরিয়ায় ২ কুর্দি গ্রাম দখল করল তুরস্ক সমর্থিত সন্ত্রাসীরা
মার্চ ০২, ২০১৭ ১২:৫৪তুরস্ক সমর্থিত সন্ত্রাসীরা সিরিয়ায় দুইটি কুর্দি গ্রাম দখল করেছে। আর এর মধ্য দিয়ে তুর্কি সমর্থিত সন্ত্রাসীরা উত্তরাঞ্চলীয় সিরিয় শহর মানবিজের দিকে আরো এগিয়ে গেল। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়্যব এর্দোগান ঘোষণা করেছিলেন আল-বাবে অভিযান শেষে তুর্কি বাহিনী মানবিজ দখলে এগিয়ে যাবে।
-
সিরিয়া বিষয়ে সমঝোতায় পৌঁছানোর আগে আরো আলোচনার প্রয়োজন: ডি মিস্তুরা
ফেব্রুয়ারি ২৭, ২০১৭ ১৫:৩৮সিরিয়া সংকট নিরসনের লক্ষ্যে কোনো ধরণের সমঝোতায় পৌঁছানার আগে আরো কয়েক দফা আলোচনার প্রয়োজন হতে পারে বলে সিরিয়া বিষয়ে জাতিসংঘের বিশেষদূত স্টিফান ডি মিস্তুরা জেনেভায় অনুষ্ঠানরত শান্তি আলোচনায় অংশ নেয়া সব পক্ষকে জানিয়েছেন।
-
সিরিয়ার হোমসে সন্ত্রাসী হামলায় ৪২ জন নিহত
ফেব্রুয়ারি ২৫, ২০১৭ ১৪:৩৬সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস শহরে আলাদা বোমা হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে। গতকাল (শনিবার) এসব বোমা হামলা চালানো হয়। নিহতদের মধ্যে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা হোসেইন দাবুল নিহত হয়েছেন বলে কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে।
-
গোপনে সিরিয়া সফর করলেন মার্কিন জেনারেল জোসেফ ভোটেল
ফেব্রুয়ারি ২৫, ২০১৭ ০৯:৩৮মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান জেনারেল জোসেফ ভোটেল গোপনে উত্তরাঞ্চলীয় সিরিয়া সফর করেছেন। মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীগোষ্ঠীগুলোর সঙ্গে সাক্ষাতের জন্য এ সফর করেন তিনি। আরব দেশটিতে মার্কিন সেনা সংখ্যা আরো বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে বলে ঘোষণার মাত্র দু’দিনের মাথায় সিরিয়া গেলেন তিনি।