-
বাজারে বেড়েই চলেছে খাদ্য পন্যের দাম: কৃচ্ছ্রসাধন করার পরামর্শ প্রধানমন্ত্রীর
আগস্ট ১৯, ২০২২ ১৪:০৩বাংলাদেশের প্রধান খদ্য পন্য চালের শুল্ক কমিয়ে আমদানির অনুমতি দেওয়া হলেও বাজারে এখনও তার ইতিবাচক প্রভাব দেখা যায়নি। উল্টো কয়েকদিন পর পর কেজিতে দু-এক টাকা করে দাম বাড়ছে।
-
পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত মতামত: ওবায়দুল কাদের
আগস্ট ১৯, ২০২২ ১৩:৫৬বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের দেওয়া বক্তব্যের একদিন পরেই ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ ব্যাখ্যা করে বলেছেন, এ সংক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের দেওয়া বক্তব্য তার ব্যক্তিগত অভিমত। সরকার বা আওয়ামী লীগ ভারতকে এ ধরনের অনুরোধ করেনি। আজ শুক্রবার রাজধানীর পলাশী মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
-
‘বেহেশত’ থেকে সত্যটাই বলে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী: রিজভীর মন্তব্য
আগস্ট ১৯, ২০২২ ০৯:২৩বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘বেহেশত’ থেকে তো আর মিথ্যা কথা বলা যায় না তাই সত্যটাই বলে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
-
শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করেছি: পররাষ্ট্রমন্ত্রী
আগস্ট ১৮, ২০২২ ১৯:২৭শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার, তা করতে ভারত সরকারকে অনুরোধ করেছেন বলে জানিয়েছেন করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
-
দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের ধর্মঘট অব্যাহত: বিশ্লেষক প্রতিক্রিয়া
আগস্ট ১৮, ২০২২ ১৪:৫৩দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে বাংলাদেশের চা শ্রমিকদের ধর্মঘট গত পাঁচ দিন ধরে অব্যাহত রয়েছে।
-
ক্রেন চালাচ্ছিলেন সহকারী, চালকেরও ছিল না লাইসেন্স: র্যাব
আগস্ট ১৮, ২০২২ ১০:২১র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানিয়েছে, রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর যে ক্রেন থেকে গার্ডার পড়ে একই পরিবারের পাঁচ জন নিহত হয়েছে, সে ক্রেনটি চালাচ্ছিলেন চালকের সহকারী। তাঁর নাম রাকিব হোসেন (২৩)। ওই ব্যক্তির ক্রেন চালানোর লাইসেন্স ছিল না।
-
গাজীপুরে প্রাইভেটকার থেকে শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার
আগস্ট ১৮, ২০২২ ০৭:৩৭বাংলাদেশের গাজীপুর মহানগরের গাছার দক্ষিণ খাইলকুর এলাকা থেকে নিখোঁজ শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার) ভোরে স্থানীয় বগারটেক এলাকায় প্রাইভেটকারের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
-
আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের উদ্যোগে চিঠি লেখা প্রতিযোগিতা-২০২২
আগস্ট ১৭, ২০২২ ১৫:১২বর্তমান বিশ্বে বাংলাদেশ, ভারত ও অন্যান্য অঞ্চলের বাংলাভাষীদের মধ্যে রেডিও তেহরান বাংলা বিভাগের জনপ্রিয়তা আকাশচুম্বী। দিনকে দিন আন্তর্জাতিক এ বেতারের শ্রোতাসংখ্যা বেড়েই চলছে। বাংলাদেশের কিশোরগঞ্জ ও নরসিংদী জেলায় সম্প্রতি বেশ কিছু নতুন শ্রোতা তৈরি হয়েছে।
-
'গ্যাস অনুসন্ধান না করে হাত গুটিয়ে বসে থাকাতেই আজকের পরিস্থিতি'
আগস্ট ১৭, ২০২২ ১৪:৫৬বাংলাদেশের জ্বালানি বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেছেন, বর্তমান জ্বালানি সংকট আকস্মিক নয়। নিজস্ব জ্বালানি সক্ষমতা তৈরির বদলে সরকার হাত গুটিয়ে বসে থাকায় এই সংকট দেখা দিয়েছে। দেশের গ্যাসক্ষেত্রে প্রচুর সম্ভাবনা থাকার পরও উত্তোলন না করে একটি গোষ্ঠীকে লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে। সরকার ইচ্ছে করেই দেশীয় গ্যাস উত্তোলনে নজর দেয়নি বলে মনে করেন বিশেষজ্ঞগণ।
-
বাম গণতান্ত্রিক দলের ডাকা ২৫ আগস্টের হরতালে বিএনপি’র সমর্থন
আগস্ট ১৭, ২০২২ ১৪:২১আগামী ২৫ আগস্ট বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে সমর্থন জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। আজ (বুধবার) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সমর্থনের কথা জানান।