-
নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে দুর্বল করতে ব্যর্থ হয়েছে আমেরিকা: রুহানি
জুন ১২, ২০২০ ০৬:৫৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে তেহরানকে দুর্বল করতে ব্যর্থ হয়েছে মার্কিন সরকার। গতকাল (বৃহস্পতিবার) ভিডিও লিংকের মাধ্যমে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় খোরাসান রাজাভি প্রদেশের কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় এ মন্তব্য করেন।
-
করোনাভাইরাস: ইরানে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪২ হাজার
জুন ১১, ২০২০ ১৪:০৫ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ৪২ হাজার ৬৬৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৮০ হাজার ১৫৬ জন।
-
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে রিপাবলিকানদের নয়া প্রস্তাব
জুন ১১, ২০২০ ১৩:২৩গত চল্লিশ বছর ধরে আমেরিকা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের নীতি প্রয়োগ করে আসছে। ট্রাম্পের শাসনামলে তার সঙ্গে যুক্ত হয়েছে সর্বোচ্চ ও নজিরবিহীন চাপ প্রয়োগের নীতি।
-
জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালত পর্যন্ত গড়াবে: ইরান
জুন ১১, ২০২০ ১২:০১ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহসেন বাহারভান্দ বলেছেন, আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান শহীদ কাসেম সুলাইমানি হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালত পর্যন্ত গড়াবে। তিনি আজ (বৃহস্পতিবার) ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআবি’র সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
-
ইরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের মার্কিন দুরাশা!
জুন ১০, ২০২০ ১৬:০০মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের ৮ মে অবৈধভাবে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া সত্ত্বেও এখনও এ সমঝোতার শরিক বলে দাবি করে ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের আশা করছে।
-
করোনাভাইরাস: ইরানে সুস্থ রোগীর সংখ্যা এক লাখ ৪০ ছাড়াল
জুন ১০, ২০২০ ১৪:৩৯ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ৪০ হাজার ৫৯০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৭৭ হাজার ৯৩৮ জন।
-
যেকোনো পরিস্থিতিতে প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করবে ইরান: রুহানি
জুন ১০, ২০২০ ১৪:১৪ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আগামী অক্টোবরে তার দেশের ওপর থেকে সব অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে এবং এ কারণে আমেরিকা ক্ষুব্ধ হয়ে নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তিনি এ ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
-
মার্কিন সমাজের লুকায়িত চেহারা ফাঁস হয়ে যাচ্ছে: আইআরজিসি প্রধান
জুন ১০, ২০২০ ১৩:৪৪ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইিআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, বিশ্বের দেশগুলোর নীতি ও আচরণে পরিবর্তন আসছে। আমেরিকা এত দিন সুন্দর সুন্দর কল্পিত বিষয় দিয়ে নিজেকে সুন্দর হিসেবে তুলে ধরেছে। কিন্তু এখন তাদের সমাজের লুকায়িত চেহারা ফাঁস হয়ে যাচ্ছে। তিনি আজ (বুধবার) এক অনুষ্ঠানে এ কথা বলেছেন।
-
তুরস্ক গ্যাস আমদানি বন্ধ রাখায় তেহরান বিস্মিত হয়েছে: কর্মকর্তা
জুন ১০, ২০২০ ০২:৪৮তুরস্ক আগামী মাসের মাঝামাঝি সময়ে আবার ইরান থেকে গ্যাস আমদানি শুরু করবে বলে তেহরান আশা প্রকাশ করেছে। ইরান থেকে গ্যাস আমদানির ২৫ বছর মেয়াদি চুক্তি থাকলেও গত দুই মাসেরও বেশি সময় ধরে গ্যাস নেয়া বন্ধ রেখেছে আঙ্কারা।
-
আবার জেনারেল সোলাইমানিকে হত্যার পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প
জুন ১০, ২০২০ ০১:০৩মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা করার পক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছেন। তিনি জেনারেল সোলাইমানির বিরুদ্ধে আমেরিকার পুরনো ভিত্তিহীন অভিযোগেরও পুনরাবৃত্তি করেন।