-
ইরানের নয়া পার্লামেন্ট স্পিকারকে পাকিস্তান সফরের আমন্ত্রণ
জুন ০৫, ২০২০ ০০:৫৭পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার আসাদ কায়সার ইরানের নয়া পার্লামেন্ট স্পিকার বাকের কালিবফকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। কালিবফের কাছে পাঠানো এক বার্তায় স্পিকার নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দনও জানিয়েছেন আসাদ কায়সার।
-
করোনাভাইরাস: ইরানে সুস্থ হয়েছেন প্রায় এক লাখ ২৮ হাজার
জুন ০৪, ২০২০ ১৪:০৪ইসলামি প্রজাতন্ত্র ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ২৭ হাজার ৪৮৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
-
মার্কিন চাপ উপেক্ষা করে ইরাক-ইরান বিদ্যুৎ সরবরাহের চুক্তি সই
জুন ০৪, ২০২০ ১২:১৪ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে প্রতিবেশী ইরাকে বিদ্যুৎ সরবরাহের জন্য তেহরান এবং বাগদাদের মধ্যে দুই বছরের একটি চুক্তি সই হয়েছে। ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক কমানোর জন্য ইরাকের ওপর মার্কিন সরকার চাপ সৃষ্টি করা সত্ত্বেও দু দেশ এ চুক্তি সই করল।
-
ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে আমেরিকা: ড. রুহানি
জুন ০৪, ২০২০ ১১:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে তার ইতিহাসের সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করছে। তিনি আরও বলেন, বর্ণবৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভরত জনতার ওপর যেভাবে নৃশংসতা চালানো হচ্ছে তা নিন্দনীয়।
-
ইরানে শাহবিরোধী গণঅভ্যুত্থান বার্ষিকী পালিত: সেদিন শহীদ হয়েছিলেন হাজার হাজার মানুষ
জুন ০৪, ২০২০ ১০:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (বৃহস্পতিবার) মার্কিন সমর্থিত সাবেক স্বৈরাচারী শাহ সরকারের বিরুদ্ধে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের ৫৭তম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ছিল ছুটির দিন। প্রতি বছর ফার্সি খোরদাদ মাসের ১৫ তারিখে (৪ জুন) এ দিবসটি পালিত হয়।
-
'ইমাম খোমেনী (রহ.) প্রমাণ করেছেন পরাশক্তিগুলোকে পরাজিত করা সম্ভব'
জুন ০৩, ২০২০ ০৮:১১ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইসলামি বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনী (রহ.) পরাশক্তিগুলোর কথিত অপরাজেয় ভাবমূর্তির অবসান ঘটিয়েছেন। আজ (বুধবার) ইমামের ৩১তম মৃত্যুবার্ষিকীতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে সর্বোচ্চ নেতা এ মন্তব্য করেন।
-
মার্কিন কারাগার থেকে মুক্তি পেয়ে ৩ বছর পর দেশে ফিরলেন ইরানি বিজ্ঞানী
জুন ০৩, ২০২০ ১৩:৪৮মিথ্যা অভিযোগে তিন বছর আমেরিকার কারাগারে আটক থাকার পর মুক্তি পেয়ে অবশেষে ইরানি বিজ্ঞানী সিরুস আসগারি দেশে ফিরেছেন। তার বিরুদ্ধে আমেরিকা থেকে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত তথ্য ‘চুরি ও তা ইরানে পাচার’ করার অভিযোগ আনা হয়েছিল।
-
ইরাকি প্রেসিডেন্টের সঙ্গে ইরানের জ্বালানীমন্ত্রীর সাক্ষাৎ: বাড়বে দ্বিপক্ষীয় সহযোগিতা
জুন ০৩, ২০২০ ১৩:১৬জ্বালানী খাতে ইরানের সঙ্গে সহযোগিতা চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে ইরাক। বাগদাদ সফররত ইরানের জ্বালানীমন্ত্রী রেজা আরদাকানিয়ান আজ (বুধবার) ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ’র সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি ওই আগ্রহ প্রকাশ করেন।
-
করোনা মহামারীর মধ্যে মার্কিন নিষেধাজ্ঞা মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে: ইরান
জুন ০৩, ২০২০ ০৫:৫৮জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভানচি বলেছেন, বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর মধ্যে তার দেশসহ বিভিন্ন দেশের বিরুদ্ধে আমেরিকা যে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা দিয়ে চলেছে তা মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে।
-
কাবুলের কূটনৈতিক পাড়ায় অবস্থিত মসজিদে সন্ত্রাসী হামলার নিন্দা জানাল ইরান
জুন ০৩, ২০২০ ০৫:০৯আফগানিস্তানের রাজধানী কাবুলের ‘উজির মোহাম্মাদ আকবর খান’ জামে মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। কাবুলস্থ ইরান দূতাবাস এক বিবৃতিতে এই ঘটনায় আফগানিস্তানের সরকার ও জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে।