-
২০২১ সালের শেষ চিঠিতে রেডিও তেহরান সম্পর্কে এক শ্রোতার মূল্যায়ন
জানুয়ারি ০২, ২০২২ ১০:৫৮মহাশয়, সৃষ্টির অপরিহার্য ও অলংঘনীয় নিয়মে এবং মহাকালের আবর্তনে দিন, মাস, বর্ষ ও শতাব্দীর পরিক্রমা। তাই পুরাতন বছরের অস্তিত্ব আর কয়েক মুহূর্তের মধ্যেই শেষ হতে চলেছে। দুই বছরের ক্রান্তিলগ্নে এসে পেছনে ফেলে আসা অতীতকে আজ দারুণভাবে মনে পড়ছে ও আগামী নতুন বছর আমাদের কেমন কাটবে সেই নিয়েও দারুণ উৎকণ্ঠার মধ্যে রয়েছি।
-
রেডিও তেহরানের দুটি প্রাত্যহিক ও একটি সাপ্তাহিক পরিবেশনা সম্পর্কে মতামত
ডিসেম্বর ৩১, ২০২১ ১১:১৮আসসালামু আলাইকুম। শুভ কামনা জানিয়ে শুরু করলাম রেডিও তেহরানের বিশ্বসংবাদ, কথাবার্তা ও স্বাস্থ্যকথা অনুষ্ঠানের ওপর মতামত।
-
'রেডিও তেহরানকে কোনোদিন ভুলিনি আর ভুলবও না'
ডিসেম্বর ৩০, ২০২১ ১৩:২৫আসসালামু আলাইকুম। সবাইকে খ্রিষ্টীয় নববর্ষ ২০২২-এর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। রেডিও তেহরান মানে পারস্য উপসাগর তথা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের সঠিক খবর আমাদের কাছে তুলে ধরা এবং ইসলামি সংস্কৃতিকে অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরে শ্রোতাদেরকে আকৃষ্ট করা। তাই রেডিও তেহরানকে আমি কোনোদিন ভুলিনি আর ভুলবও না।
-
‘রেডিও তেহরান আমার ব্যক্তি এবং পারিবারিক জীবনকে আলোকিত করছে’
ডিসেম্বর ২৮, ২০২১ ০৮:০৪প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আশা রাখি সবাই কুশলে আছেন। রেডিও তেহরানের ‘রংধনু আসর’, ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’, ‘গল্প ও প্রবাদের গল্প’, ‘আসমাউল হুসনা’, ‘কুরআনের আলো’ প্রভৃতি মূল্যবোধ ও নৈতিকতায় সমৃদ্ধ অনুষ্ঠান আমার জীবনে অনেক প্রভাব ফেলেছে। আমার ব্যক্তি এবং পারিবারিক জীবনকে আলোকিত করছে।
-
'বাংলা ভাষাভাষী শ্রোতাদের মন জয় করতে সক্ষম হয়েছে রেডিও তেহরান'
ডিসেম্বর ২৭, ২০২১ ১২:১৭সুপ্রিয় মহোদয়। আসসালামু আলাইকুম। ডিসেম্বরের শেষ লগ্নে শীতের শিশির ভেজা কুয়াশায় আচ্ছন্ন গ্রাম-বাংলার প্রকৃতির হিম শীতল পরিবেশ থেকে রেডিও তেহরানের বাংলা বিভাগের সকলের প্রতি রইল খ্রিষ্টীয় নববর্ষ ২০২২ সালের একরাশ প্রাণঢালা প্রীতি আর শুভেচ্ছা। ২০২২ সাল সবার জন্য বয়ে আনুক অনাবিল সুখ আর সমৃদ্ধি এ কামনায় শুরু করছি আজকের পত্র লিখা।
-
রেডিও তেহরানের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপন সম্পর্কে মতামত
ডিসেম্বর ২১, ২০২১ ১৩:২২প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ১৭ ডিসেম্বর, শুক্রবার প্রচারিত অনুষ্ঠানগুলো হল বিশ্বসংবাদ. দৃষ্টিপাত, হজরত ফাতিমা (সা.আ.)'র শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা, কথাবার্তা ও সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপন। ওইদিনের প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই খুব খুব ভালো লেগেছে। তন্মধ্যে আলাপন বিশেষভাবে আমাদের মনোযোগ আকর্ষণ করেছে।
-
যে কারণে রেডিও তেহরান আমার ভালো লাগে...
ডিসেম্বর ১৯, ২০২১ ০৮:৪০সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আশা করি, সকলেই ভালো আছেন। আপনাদের ভালো থাকাটাই আমার কাম্য।
-
‘স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি রেডিও তেহরানের একটি সদর্থক পদক্ষেপ’
ডিসেম্বর ১৮, ২০২১ ০৭:৫৭মহাশয়, কথাই বলে স্বাস্থ্যই সম্পদ। ভারতীয় সংস্কৃত শাস্ত্রে বলে ‘শরীরম্ অদ্যম আলু’- দেহ হবে সুস্থ, সবল। শরীর যদি হয় রুগ্ন তাহলে পৃথিবীর রূপ রস গন্ধ কর সবই হয়ে যায় বিবর্ণ বিস্বাদ। কোনো যন্ত্রকে সচল রাখতে তার প্রতি আমাদের যত্নবান হতে হয়, মানব শরীর ও ও যন্ত্রস্বরূপ। তাই তাকে সুস্থ ও সচল রাখতে আমাদেরও হতে হবে বিশেষ যত্নবান।
-
‘রেডিও তেহরান থেকে ইরান-ইরাক যুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছি’
ডিসেম্বর ১৭, ২০২১ ০৮:১৪আসসালামু আলাইকুম। ভালোবাসা ও শুভেচ্ছা নেবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগের বর্তমান প্রচারিত সকল অনুষ্ঠান দারুণ উপভোগ করছি। সপ্তাহজুড়ে নিয়মিত সবগুলো পর্ব শোনার চেষ্টা করি। কোনো কারণে সময় মতো শুনতে না পারলে পরে ইউটিউব বা ফেসবুক লাইভের অনুষ্ঠান থেকে শুনে নিই।
-
‘রেডিও তেহরান মানেই যেন মরুভূমিতে প্রশান্তির এক টুকরো মরুদ্যান’
ডিসেম্বর ১৪, ২০২১ ০৯:৫৯সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। জীবনের প্রয়োজনে কত কত বন্দরে নোঙর ভিড়ালাম! কিন্তু নাহ! স্বার্থ আর দেনা-পাওনার দাঁড়িপাল্লায় সর্বত্রই মাপা হয় জীবনের হালচাল। তাইতো কুটকৌশল ও চাতুরতায় ভরা পৃথিবীতে হাঁপিয়ে ওঠা জীবন স্বস্তি খুঁজে পেতে অকৃত্রিম বন্ধু রেডিও তেহরানের উঠানেই আবারো ফিরে এলো।