মানুষ কষ্ট পাচ্ছে, প্রধানমন্ত্রীর ঘুম নেই: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i111850-মানুষ_কষ্ট_পাচ্ছে_প্রধানমন্ত্রীর_ঘুম_নেই_ওবায়দুল_কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়ে গেছে তাতে মানুষ কষ্ট করছে। প্রধানমন্ত্রীর আজ ঘুম নেই। মানুষকে একটু আরাম ও স্বস্তি দিতে প্রধানমন্ত্রী এই সংকট উত্তরণে চেষ্টা করে যাচ্ছেন বলে তিনি জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৩, ২০২২ ১৫:৩৯ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের (ফাইল ফটো)
    ওবায়দুল কাদের (ফাইল ফটো)

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়ে গেছে তাতে মানুষ কষ্ট করছে। প্রধানমন্ত্রীর আজ ঘুম নেই। মানুষকে একটু আরাম ও স্বস্তি দিতে প্রধানমন্ত্রী এই সংকট উত্তরণে চেষ্টা করে যাচ্ছেন বলে তিনি জানিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, করোনাকালেও প্রধানমন্ত্রী রাতে ঘুমোতে পারেননি। আজ শনিবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা শ্রমিক লীগের শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সারা বিশ্বের অর্থনৈতিক সংকটে বিভিন্ন দেশের বিরোধী দল ও সরকার একসঙ্গে কাজ করলেও বিএনপি মানুষের পাশে না দাঁড়িয়ে উল্টোপথে হাঁটছে মন্তব্য করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 'সারা বিশ্বে সংকটে একটি নেতিবাচক প্রভাব আজ বাংলাদেশ মোকাবিলা করছে। আমরা জানি অনেক মানুষের কষ্ট হচ্ছে। কস্ট অফ লিভিং যেভাবে বেড়ে গেছে, মানুষ কষ্ট করছে এটা ঠিক। কিন্তু আমাদের সামনে কোনও উপায় ছিল না।'

আওয়ামী লীগ সরকার কোনও বিদেশি শক্তির কাছে মাথা নত করে না দাবি করে কাদের বলেন, নিজেরা (বিএনপি) ইচ্ছেমতো মিছিল করছে পল্টন প্রেসক্লাবের সামনে। এতদিন বলতো আওয়ামী লীগ আমাদের মিছিল-মিটিং করতে দিচ্ছে না। যখন মিছিল-মিটিং করতে পারছে, তাদের সাহসের ডানা বিস্তারিত হচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিদেশি শক্তির চাপে মাথা নত করার মতো লোক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নয়। মনে রাখবেন, কোনও শক্তির কাছে আমরা মাথা নত করি না। শেখ হাসিনা আপন শক্তিতে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বলীয়ান। আমাদের সমস্যা-সংকট আমাদেরই সমাধান করতে হবে।#

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।