নিউইয়র্কে শেখ হাসিনার সঙ্গে অং সান সু চি’র বৈঠক
https://parstoday.ir/bn/news/bangladesh-i20638-নিউইয়র্কে_শেখ_হাসিনার_সঙ্গে_অং_সান_সু_চি’র_বৈঠক
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি’র সঙ্গে বৈঠক করেছেন।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০১৬ ২১:৫১ Asia/Dhaka
  • শেখ হাসিনা ও অং সান সু চি
    শেখ হাসিনা ও অং সান সু চি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি’র সঙ্গে বৈঠক করেছেন।

স্থানীয় সময় সোমবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের তথ্য অধিদফতর (পিআইডি) ওই বৈঠকের ছবি প্রকাশ করেছে। তবে, বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি।

Image Caption

জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগ দেয়ার জন্য দুই নেতা বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন। মিয়ানমারের ৫ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম কয়েক দশক ধরে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। এ নিয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের টানাপড়েন চলছে।

এর আগে ২০১৪ সালের মার্চে মিয়ানমারে বিমসটেকের (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) তৃতীয় শীর্ষ সম্মেলনে অংশ নিতে গিয়ে সু চি’র সঙ্গে প্রথম বৈঠক করেছিলেন শেখ হাসিনা। বৈঠকের আগে সু চির দল ন্যাশনাল লিগ অব ডেমোক্রেসির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন দু নেতা। #

পার্সটুডে/এআর/২০