-
আপিল আদালতেও ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল
ফেব্রুয়ারি ১০, ২০১৭ ০৪:৩১সাত মুসলিমপ্রধান দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছিলেন আমেরিকার একটি আপিল আদালতও তা খারিজ করে দিয়েছে।
-
ইরানের সামরিক শক্তি আত্মরক্ষার কাজে নিয়োজিত: রুহানি
ফেব্রুয়ারি ১০, ২০১৭ ০৩:৪৫ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, শুধুমাত্র আত্মরক্ষার স্বার্থে সামরিক সক্ষমতা শক্তিশালী করছে তার দেশ। তিনি আরো বলেছেন, ইরান এখন পর্যন্ত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়নি এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো পরিকল্পনা তার দেশের নেই।
-
চীনা প্রেসিডেন্টকে ট্রাম্পের চিঠি: চাইলেন গঠনমূলক সম্পর্ক
ফেব্রুয়ারি ০৯, ২০১৭ ১৬:১২মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প একটি চিঠিতে চীনের সঙ্গে গঠনমূলক সম্পর্ক গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। শপথ নেয়ার পর এই প্রথম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে লেখা চিঠিতে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
-
ভিসা নিষেধাজ্ঞা আরোপের পর আমেরিকায় বিমান ভ্রমণ কমেছে ৬.৫ শতাংশ
ফেব্রুয়ারি ০৯, ২০১৭ ০৮:২৭মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানসহ ৭ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের পর গত বছরের তুলনায় আমেরিকায় বিমান ভ্রমণ ৬.৫ শতাংশ কমে গেছে।
-
রাশিয়ার দিকে এগুচ্ছে ন্যাটো: লাটভিয়ায় মার্কিন ট্যাংক মোতায়েন
ফেব্রুয়ারি ০৯, ২০১৭ ০৫:৫০বাল্টিক রাষ্ট্র লাটভিয়ায় ট্যাংকসহ অন্যান্য সমরাস্ত্র মোতায়েন করেছে আমেরিকা। রুশ সীমান্তের দিকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে এগিয়ে নেয়ার অংশ হিসেবে এসব যুদ্ধাস্ত্র মোতায়েন করা হলো।
-
আমেরিকা ‘কাগুজে বাঘ’: আইআরজিসি
ফেব্রুয়ারি ০৯, ২০১৭ ০৫:২৩আমেরিকাকে ‘কাগুজে বাঘ’ বলে অভিহিত করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি। তিনি বলেছেন, মার্কিন সরকারের অর্থহীন হুমকিকে ভয় পায় না তেহরান।
-
সৌদি এবং বাহরাইনের কাছে অস্ত্র বিক্রি অনুমোদনের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন
ফেব্রুয়ারি ০৮, ২০১৭ ২০:৪৩মার্কিন নতুন প্রশাসন সৌদি আরব এবং বাহরাইনের কাছে বড় ধরণের অস্ত্র বিক্রি চুক্তির অনুমোদন দেবে বলে ধারণা করা হচ্ছে। বারাক ওবামার প্রশাসন ক্ষমতার শেষ দিকে এসে এ দুই চুক্তি আটকে দিয়েছিল বলে জানিয়েছে ওয়াশিংটন টাইমস।
-
চীন-আমেরিকা সংঘাতে কেউ জয়ী হবে না: বেইজিং
ফেব্রুয়ারি ০৮, ২০১৭ ০৪:২২চীন ও আমেরিকার মধ্যে সম্ভাব্য সংঘাতে কোনো পক্ষই বিজয়ী হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ওয়াশিংটন ও বেইজিং-এর মধ্যে উত্তেজনা বেড়েছে। চীন এই উত্তেজনা কমানোর চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
-
‘বিশ্ব অর্থনীতিতে আধিপত্য করবে চীন; ভারতীয় অর্থনীতিরও পেছনে পড়বে আমেরিকা’
ফেব্রুয়ারি ০৭, ২০১৭ ১৭:৪৬আগামী তিন দশকের মধ্যে বিশ্ব অর্থনীতিতে আধিপত্য করবে চীন; আর মার্কিন অর্থনীতি গতি হারিয়ে ভারতীয় অর্থনীতিরও পেছনে পড়ে যাবে। ব্রিটেনভিত্তিক সংস্থা প্রাইজওয়াটারহাউজ কপার্স এ পূর্বাভাস দিয়েছে।
-
দায়েশের বিরুদ্ধে মার্কিন বাহিনীর লড়াই প্রতারণায় ভরপুর: আসাদ
ফেব্রুয়ারি ০৭, ২০১৭ ১৭:৩৮উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের লড়াইকে প্রতারণাপূর্ণ বলে অভিহিত করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সেই সঙ্গে তিনি এও বলেছেন, জোটের অভিযানের সময় সন্ত্রাসীরা বরং আরো শক্তি অর্জন করেছে এবং তাদের অবস্থান জোরদার করেছে।