-
ইরাকের কিরকুকে বিমান হামলার তদন্তের আহ্বান জানাল হিউম্যান রাইটস
অক্টোবর ২৪, ২০১৬ ১৫:০৮ইরাকের কিরকুক প্রদেশে সম্প্রতি শিয়া মুসলমানদের একটি সমাবেশে বিমান হামলায় এক ডজনের বেশি ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ।
-
মসুলের ৮ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে পিশমার্গা বাহিনী
অক্টোবর ২৪, ২০১৬ ০৩:৩৫ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল নগরী দায়েশ জঙ্গিদের হাত থেকে মুক্ত করার লক্ষ্যে ওই নগরীর আট কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে দেশটির কুর্দি স্বেচ্ছাসেবী বাহিনী ‘পিশমার্গা’। এর আগে এই বাহিনী মসুলের পূর্বদিকে অবস্থিত বাশিকা শহর দায়েশের হাত থেকে পুনর্দখল করার ঘোষণা দেয়।
-
মসুলে ইরাকি বিমান অভিযানে দায়েশ নেতার শীর্ষ উপদেষ্টা নিহত
অক্টোবর ২৩, ২০১৬ ১০:৫৮ইরাকি বিমান বাহিনীর অভিযানে মসুলে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের উপনেতা এবং দায়েশ নেতার শীর্ষ উপদেষ্টা আবু উসমান নিহত হয়েছেন। নিহত আবু উসমান মসুলে সন্ত্রাসীগোষ্ঠীর কথিত ‘গভর্নরের’ দায়িত্ব পালন করছিলেন।
-
মসুল মুক্ত করতে রাস্তায় রাস্তায় হাতাহাতি লড়াই হবে: কুর্দি নেতা
অক্টোবর ২২, ২০১৬ ২১:২৫ইরাকের তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ অধিকৃত মসুল নগরী মুক্ত করতে গিয়ে রাস্তায় রাস্তায় হাতাহাতি লড়াই হতে পারে বলে আভাস দিয়েছেন কুর্দিস্তান আঞ্চলিক সরকারের স্বরাষ্ট্র এবং ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী কারিম সিনজারি। দায়েশের বিরুদ্ধে মসুলের জনগণের প্রতিরোধ যুদ্ধে নামার খবরকে স্বাগত জানিয়ে এ আভাস দেন তিনি।
-
আকস্মিক সফরে বাগদাদে গেছেন অ্যাশ্টোন কার্টার
অক্টোবর ২২, ২০১৬ ১৪:০৪মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার আজ (শনিবার) আকস্মিক সফরে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন। মসুলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ-বিরোধী লড়াইয়ে ইরাকের বাহিনী যখন এগিয়ে চলেছে তখন দেশটি সফরে গেলেন তিনি।
-
ইরাকের কিরকুক থেকে সব টেকনিশিয়ান ফেরত আনবে ইরান
অক্টোবর ২২, ২০১৬ ০৩:২০ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহর থেকে নিজের সব টেকনিশিয়ানকে দেশে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে ইরান। শহরের নির্মাণাধীন একটি পাওয়ার স্টেশনে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের রক্তক্ষয়ী হামলার পর এ সিদ্ধান্ত নেয়া হলো।
-
ইরাকে মার্কিন জোটের বিমান হামলায় ১৫ নারী নিহত
অক্টোবর ২১, ২০১৬ ২০:৪৪ইরাকে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের বিমান হামলায় অন্তত ১৫ নারী নিহত ও বহু আহত হয়েছেন। আজ (শুক্রবার) তেল-সমৃদ্ধ কিরকুক শহরের একটি শোক মিছিলে এ হামলা হয়।
-
বিজয় না আসা পর্যন্ত লড়াই চলবে: ইরাকি প্রধানমন্ত্রী
অক্টোবর ২১, ২০১৬ ১৬:০৪ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে দেশ পুরোপুরি মুক্ত না করা পর্যন্ত জোরদার লড়াই অব্যাহত থাকবে। ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতির সঙ্গে রাজধানী বাগাদে এক বৈঠকে এবাদি এ মন্তব্য করেন।
-
সন্ত্রাসীদের পরাজয় বিলম্বিত করার যড়যন্ত্র করছে মদদদাতারা: শামখানি
অক্টোবর ২১, ২০১৬ ১৪:৫৬ইরাক ও সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীদের নিশ্চিত পরাজয় থেকে বাঁচাতে সন্ত্রাসীদের বিদেশী মদদদাতারা রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বা এসএনএসসি'র সচিব আলী শামখানি।
-
‘প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বকে সম্মান জানায় ইরান’
অক্টোবর ২১, ২০১৬ ০৬:২৪ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা, স্থিতিশীলতা ও সার্বভৌমত্বের প্রতি তেহরান সর্বোচ্চ সম্মান জানায়। ইসলামি শিক্ষা ও মানবিক মূল্যবোধের ওপর ভিত্তি করে ইরানের পররাষ্ট্রনীতি গড়ে উঠেছে বলে প্রতিবেশী মুসলিম দেশগুলোর প্রতি তেহরানের এ সম্মান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।