-
২৫ বছর টিকবে না দখলদার ইসরাইল: ইরানি আলেম
অক্টোবর ১৩, ২০২৩ ১৬:৫৩ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযান দখলদারদের জন্য একটা শক্ত চপেটাঘাত। তারা গাজায় পানি বন্ধ করে দিয়েছে, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, শত শত মানুষকে হত্যা করছে। এই অপরাধযজ্ঞ যদি চলতে থাকে তাহলে নিশ্চিতভাবে তারা আরও শক্ত চপেটাঘাতের সম্মুখীন হবে।
-
হামাসের মানবিকতার দৃষ্টান্ত; ইহুদি নারীর সাক্ষাৎকারে ইসরাইলি অপপ্রচারের জবাব
অক্টোবর ১৩, ২০২৩ ১৫:১০নিজেকে মজলুম হিসেবে জাহির করার ক্ষেত্রে বিশ্বে ইহুদিবাদীদের জুড়ি নেই। আর গণমাধ্যম জগতে ইহুদিবাদীদের দীর্ঘ দিনের একাধিপত্যের কারণে এই কাজটি তারা খুব সহজেই করতে পারছে। বিশ্বের সবচেয়ে বড় শিশু-ঘাতক ও জালিম এখন হামাসের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে নিজেদেরকে মজলুম হিসেবে প্রমাণের চেষ্টা করছে। এর মাধ্যমে গাজার নিষ্পাপ শিশু ও নারীদের নির্বিচারে হত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।
-
গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে বাংলাদেশের মানুষ; ঢাকায় বিক্ষোভ
অক্টোবর ১৩, ২০২৩ ১৫:০৮ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ফুঁসে উঠছে বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ (শুক্রবার) বাদ জুমা ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নামাজ শেষে প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েন মুসল্লিরা।
-
ইসরাইল থেকে ২১২ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনল কেন্দ্রীয় সরকার
অক্টোবর ১৩, ২০২৩ ১২:৫৩ফিলিস্তিন ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ইসরাইলে বসবাসরত ভারতীয়দের স্বদেশে নিরাপদে ফিরিয়ে আনার জন্য ‘অপারেশন অজয়’ অভিযান চালু করেছে।
-
উত্তর গাজা ২৪ ঘণ্টার মধ্যে খালি করে দিতে ইসরাইলি সেনাবাহিনীর নির্দেশ
অক্টোবর ১৩, ২০২৩ ১১:৫৭দখলদার ইসরাইল সরকার গাজা উপত্যকার গাজা শহরের অধিবাসীদের ২৪ ঘণ্টার মধ্যে শহর খালি করার নির্দেশ দিয়েছে বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। ইহুদিবাদী সেনারা গাজা উপত্যকায় স্থল অভিযান চালানোর যে প্রস্তুতি নিয়েছে তা বাস্তবায়ন করার লক্ষ্যে এ নির্দেশ দেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
-
গাজা ও লেবাননে চালানো হামলায় নিষিদ্ধ ফসফরাস ব্যবহার করেছে ইসরাইল
অক্টোবর ১৩, ২০২৩ ১১:১৮ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে গাজা ও লেবাননে নিষিদ্ধ সাদা ফসফরাস নিক্ষেপ করার যে অভিযোগ উঠেছিল তার সত্যতা নিশ্চিত করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ। এর আগে গাজায় কর্তব্যরত একাধিক সংবাদদাতা এই অভিযোগ তুলেছিলেন।
-
গাজায় ইসরাইলি হামলায় জাতিসংঘের ১১ কর্মী ৩০ স্কুল শিক্ষার্থী নিহত
অক্টোবর ১৩, ২০২৩ ১১:০৪অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর পাশবিক হামলায় জাতিসংঘের ১১ কর্মী এবং জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নেয়া ৩০ শিক্ষার্থী নির্মমভাবে নিহত হয়েছেন।
-
গাজায় ইসরাইলি পাশবিকতা চলছে: শহীদ ১,৫৩৭ আহত ৬,৬১২ ফিলিস্তিনি
অক্টোবর ১৩, ২০২৩ ১০:৫৫অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যা শুরু হওয়ার পর থেকে প্রতি মুহূর্তে নিহতের সংখ্যা বাড়ছে।
-
হামাস যোদ্ধারা খারাপ আচরণ করেনি; আটক মা-সন্তানকে ছেড়ে দেওয়ার ভিডিও প্রকাশ
অক্টোবর ১২, ২০২৩ ১৭:৫১ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড যে ইসলামি আদর্শ ও নীতিমালা মেনে যুদ্ধ করছে তার প্রমাণ পাওয়া গেছে একটি ভিডিও থেকে। হামাস যোদ্ধাদের বিরুদ্ধে যখন ইসরাইলি ও পশ্চিমা মিডিয়া ব্যাপক অপপ্রচার চালাচ্ছে তখন একটি ভিডিও থেকেই ফিলিস্তিনি যোদ্ধাদের মানবিকতা ফুটে উঠেছে।
-
গাজার ওপর থেকে সর্বাত্মক অবরোধ প্রত্যাহার করতে হবে: আরব লীগ
অক্টোবর ১২, ২০২৩ ১৪:১৭পানি, খাবার, বিদ্যুৎ ও জ্বালানি বন্ধ করে গাজার মানুষের ওপর যে নির্বিচার হামলা চালানো হচ্ছে তা বন্ধ করতে দখলদার ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে আরব লীগ। আজ (বৃহস্পতিবার) আরব লীগের জরুরি বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়। তারা বলেছে, গাজার ওপর সর্বাত্মক অবরোধ প্রত্যাহার করতে হবে।