-
কাশ্মিরে ১ ভারতীয় সেনা ও ২ গেরিলা নিহত, নিয়ন্ত্রণরেখায় ভারত-পাক পাল্টাপাল্টি গুলি
জুন ০১, ২০১৭ ০৭:৫০জম্মু-কাশ্মিরে আজ নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ভারতের জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্সের এক জওয়ান নিহত হয়েছেন। অন্যদিকে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়েছেন।
-
কাশ্মির সমস্যা আমরা সৃষ্টি করিনি, ৬৯ বছরের পুরোনো সমস্যা: নাইডু
মে ৩১, ২০১৭ ১১:৩০ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু বলেছেন, কাশ্মির সমস্যা আমরা সৃষ্টি করিনি, এটি ৬৯ বছরের পুরোনো সমস্যা। তিনি আজ (বুধবার) এক বেসরকারি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
-
জম্মু-কাশ্মিরে সর্বাত্মক বনধ পালিত, নিরাপত্তা বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষ
মে ২৯, ২০১৭ ১৫:৪৫ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদীন নেতা সাবজার আহমেদ ভাটসহ অন্য সদস্যরা নিহত হওয়ার প্রতিবাদে সোমবার সর্বাত্মক বন্ধ পালিত হয়েছে। আজ দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সড়কে যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
-
কাশ্মিরি যুবককে মানবঢাল হিসেবে ব্যবহার: ‘সৃজনশীল’ বললেন ভারতীয় সেনাপ্রধান
মে ২৮, ২০১৭ ২০:০১জম্মু-কাশ্মিরে সেনাবাহিনীর বিতর্কিত মেজর গগৈকে পুরস্কৃত করার ঘটনার প্রতি সমর্থন জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। ভারতীয় সাংবাদ সংস্থা পিটিআইকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সেনা কর্মকর্তার পদক্ষেপকে ‘সৃজনশীল’ পদ্ধতি বলে প্রশংসা করেছেন তিনি।
-
হুররিয়াতের সঙ্গে আলোচনা: মণিশঙ্করকে ‘পাকিস্তানের দালাল’ বলল বিজেপি
মে ২৬, ২০১৭ ০৮:২৫জম্মু-কাশ্মিরে চলমান অশান্ত পরিস্থিতির মধ্যে হুররিয়াত কনফারেন্স নেতাদের সঙ্গে কথা বলায় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা মণিশঙ্কর আইয়ারকে ‘পাকিস্তানের দালাল’ বলে অভিহিত করেছে বিজেপি।
-
কাশ্মির সীমান্তে জাতিসংঘ পর্যবেক্ষকদের গাড়ি লক্ষ্য করে গুলি চালাল ভারত
মে ২৫, ২০১৭ ০৬:০৭ভারত জাতিসংঘ পর্যবেক্ষকদের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআর’এর বিবৃতিতে দাবি করা হয়েছে, নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নামে পরিচিত কাশ্মির সীমান্ত গতকাল(বুধবার) এ গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।
-
‘মেজর গগৈকে পুরস্কৃত করে ভারতীয় সেনাবাহিনী মানবাধিকারকে অপমান করেছে’
মে ২৪, ২০১৭ ০৭:১৫জম্মু-কাশ্মিরে সেনাবাহিনীর মেজর গগৈকে পুরস্কৃত করে ভারতীয় সেনাবাহিনী মানবাধিকারকে অপমান করেছে বলে মন্তব্য করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত ৯ এপ্রিল ফারুক দার (২৬) নামে এক যুবককে সেনাবাহিনীর জিপের সামনে বেঁধে ঘুরিয়েছিলেন ওই সেনা কর্মকর্তা। গত সোমবার ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত মেজর লিতুল গগৈকে ‘কমেন্ডেশন কার্ড’ দিয়ে পুরস্কৃত করেছেন।
-
‘কাশ্মিরি যুবককে 'মানব-ঢাল' বানানো সেনা কর্মকর্তাকে পুরস্কারে উত্তেজনা বাড়বে’
মে ২৩, ২০১৭ ১৫:৪০ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সেনাবাহিনীর জিপের সামনে এক যুবককে মানব ঢাল করে বেঁধে ঘোরানো কর্মকর্তা লিতুল গোগৈকে পুরস্কার দেয়ায় উত্তেজনা বাড়বে বলে মন্তব্য করেছেন জেডিউ নেতা শারদ যাদব এবং সিপিআই নেতা ডি রাজা।
-
জম্মু-কাশ্মির ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে: ফারুক আবদুল্লাহ
মে ২৩, ২০১৭ ১১:৩৭ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ড. ফারুক আবদুল্লাহ বলেছেন, রাজ্যে ক্ষমতাসীন পিডিপি-বিজেপি জোট সরকার জম্মু-কাশ্মিরকে ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে। নয়াদিল্লির ভুল নীতির জন্য ভারত-পাক সীমান্তে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। সোমবার শ্রীনগরে দলীয় কর্মী-সমর্থকদের সামনে তিনি বলেন আরএসএসকে খুশি করার জন্য পিডিপি নিজেদের চেয়ার বাঁচাতে এসব করাচ্ছে।
-
কাশ্মির পরিস্থিতি নাগালের বাইরে, নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার: শারদ যাদব
মে ২২, ২০১৭ ০৮:২৭ভারতে জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) সিনিয়র নেতা শারদ যাদব কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, কাশ্মির উপত্যকার অবস্থা এখন নাগালের বাইরে এবং সরকার তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ।