• কাশ্মির সমস্যার সমাধান না হলে পারমাণবিক যুদ্ধ হতে পারে: মুখতার আহমদ

    কাশ্মির সমস্যার সমাধান না হলে পারমাণবিক যুদ্ধ হতে পারে: মুখতার আহমদ

    মে ০৫, ২০১৭ ০৭:০৪

    হুররিয়াত কনফারেন্স নেতা ও জম্মু-কাশ্মির পিপলস লীগের চেয়ারম্যান মুখতার আহমদ ওয়াজা বলেছেন, কাশ্মির সমস্যা দ্রুত সমাধান না হলে পারমাণবিক যুদ্ধও হতে পারে। গোটা উপমহাদেশ বিধ্বংসী যুদ্ধের মুখোমুখি হওয়ার আগেই কাশ্মির সমস্যা সমাধান হওয়া প্রয়োজন। বৃহস্পতিবার গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন।

  • কাশ্মিরে গেরিলা হামলায় ৫ স্বয়ংক্রিয় রাইফেল লুট, সীমান্তে গুলি

    কাশ্মিরে গেরিলা হামলায় ৫ স্বয়ংক্রিয় রাইফেল লুট, সীমান্তে গুলি

    মে ০৩, ২০১৭ ০৮:২৩

    জম্মু-কাশ্মিরের সোপিয়ানে গেরিলারা হামলা চালিয়ে ৫টি স্বয়ংক্রিয় রাইফেল লুট করে নিয়ে গেছে। সোপিয়ান জেলা আদালত চত্বরে মোতায়েন এক পুলিশ চৌকিতে মঙ্গলবার গভীর রাতে হামলা চালিয়ে গেরিলারা ওই অস্ত্র লুট করে। ওই ঘটনার পরে জেলা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। লুট হওয়া রাইফেল উদ্ধারের জন্য গেরিলাদের সন্ধানে নিরাপত্তাবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে ব্যাপক তল্লাশি চালাচ্ছে।

  • কাশ্মিরে দুই সেনা হত্যা: ভারত-পাকিস্তান ডিজিএমও’র মধ্যে হটলাইনে আলাপ

    কাশ্মিরে দুই সেনা হত্যা: ভারত-পাকিস্তান ডিজিএমও’র মধ্যে হটলাইনে আলাপ

    মে ০২, ২০১৭ ১৪:৩৬

    ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজক পরিস্থিতির মধ্যে আজ ভারতের ডাইরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) লে. জেনারেল এ কে ভট্ট পাকিস্তানের ডিজিএমও’র সঙ্গে হটলাইনে কথা বলেছেন। আজ (মঙ্গলবার) ভারতের ডিজিএমও পাক সেনার পক্ষ থেকে ভারতীয় জওয়ানদের উপরে হামলা এবং দু’জনকে হত্যা করে তাদের লাশ বিকৃত করার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেন।

  • কাশ্মিরে আইন-শৃঙ্খলার অবনতি, অনন্তনাগ কেন্দ্রের উপ-নির্বাচন ফের স্থগিত

    কাশ্মিরে আইন-শৃঙ্খলার অবনতি, অনন্তনাগ কেন্দ্রের উপ-নির্বাচন ফের স্থগিত

    মে ০২, ২০১৭ ১০:২০

    জম্মু-কাশ্মিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে না থাকায় সেখানকার অনন্তনাগ  লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচন স্থগিত ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন।

  • কাশ্মিরে কার্পেট বম্বিং করার দাবি বিশ্ব হিন্দু পরিষদ নেতা তোগাড়িয়ার

    কাশ্মিরে কার্পেট বম্বিং করার দাবি বিশ্ব হিন্দু পরিষদ নেতা তোগাড়িয়ার

    এপ্রিল ২৮, ২০১৭ ২০:০৫

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসী তৎপরতা বন্ধ করতে কেন্দ্রীয় সরকারের কাছে কার্পেট বম্বিং করার দাবি জানালেন বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোগাড়িয়া। গতকাল (শুক্রবার) ঋষি পরশুরাম জয়ন্তী উপলক্ষে ভদোদরায় এক অনুষ্ঠানে তিনি ওই দাবি জানান।

  • জম্মু-কাশ্মিরে আরএসএসের ইশারায় কাজ করছে পিডিপি: ফারুক আবদুল্লাহ

    জম্মু-কাশ্মিরে আরএসএসের ইশারায় কাজ করছে পিডিপি: ফারুক আবদুল্লাহ

    এপ্রিল ২৮, ২০১৭ ১০:২৫

    জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের চেয়ারম্যান ডা. ফারুক আবদুল্লাহ বলেছেন, ‘জম্মু-কাশ্মিরে আরএসএসের ইঙ্গিতে কাজ করছে পিডিপি।’ তার অভিযোগ, পিডিপি কাশ্মিরিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।  

  • জম্মু-কাশ্মিরে সেনাক্যাম্পে হামলা: মেজরসহ ৩ সেনা ও ২ গেরিলা নিহত

    জম্মু-কাশ্মিরে সেনাক্যাম্পে হামলা: মেজরসহ ৩ সেনা ও ২ গেরিলা নিহত

    এপ্রিল ২৭, ২০১৭ ০৫:৫৯

    জম্মু-কাশ্মিরের কুপওয়াড়ায় সেনাবাহিনীর একটি ক্যাম্পে গেরিলা হামলায় দুই কর্মকর্তাসহ তিন সেনা ও দুই গেরিলা নিহত হয়েছে। আজ (বৃহস্পতিবার) ভোর ৪টায় সেনাবাহিনীর ক্যাম্পে হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে।  

  • জম্মু-কাশ্মিরে পিডিপি নেতা নিহত, নয়াদিল্লিতে মোদি-মেহবুবা বৈঠক

    জম্মু-কাশ্মিরে পিডিপি নেতা নিহত, নয়াদিল্লিতে মোদি-মেহবুবা বৈঠক

    এপ্রিল ২৪, ২০১৭ ২০:৩৪

    জম্মু-কাশ্মিরে ক্ষমতাসীন দল পিডিপির পুলওয়ামা জেলার সভাপতি আব্দুল গণি দার অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে। গতকাল (সোমবার) পুলওয়ামা জেলার পিংলেনা এলাকায় তিনি হামলার স্বীকার হন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজ্যে সাম্প্রতিক উপ-নির্বাচনের পর থেকে এ নিয়ে তৃতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব নিহত হলেন।

  • কাশ্মিরে গো-রক্ষকদের তাণ্ডব: শিশুসহ আহত ৫, দুর্বৃত্তরা অধরা

    কাশ্মিরে গো-রক্ষকদের তাণ্ডব: শিশুসহ আহত ৫, দুর্বৃত্তরা অধরা

    এপ্রিল ২২, ২০১৭ ১২:২৫

    জম্মু-কাশ্মিরে গো-রক্ষকদের তাণ্ডবে এক শিশুসহ একই পরিবারের পাঁচ জন আহত হয়েছেন। আজ (শনিবার) গণমাধ্যমে প্রকাশ, রাশি জেলার তলোয়ার এলাকায় গবাদিপশু চরাতে গিয়ে তারা আক্রান্ত হন।

  • কাশ্মিরে বিক্ষোভ ঠেকাতে অদ্ভুত পরামর্শ বিজেপি এমপির, মুসলিম নেতাদের ক্ষোভ

    কাশ্মিরে বিক্ষোভ ঠেকাতে অদ্ভুত পরামর্শ বিজেপি এমপির, মুসলিম নেতাদের ক্ষোভ

    এপ্রিল ১৯, ২০১৭ ১০:০৩

    ভারতের ক্ষমতাসীন বিজেপি’র সিনিয়র এমপি সুব্রমনিয়াম স্বামী কাশ্মিরে চলমান বিক্ষোভ ঠেকাতে অদ্ভুত পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার তিনি বলেছেন, অশান্ত কাশ্মির উপত্যাকায় জনসংখ্যা কমানো প্রয়োজন এবং কাশ্মিরদের তামিলনাড়ুর শরণার্থী শিবিরে পাঠানো উচিত।