-
ইরাকের মসুলে মার্কিন জোটের হামলায় ২৩০ বেসামরিক ব্যক্তি নিহত
মার্চ ২৪, ২০১৭ ১১:২৩ইরাকের মসুল নগরীতে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পর বিস্ফোরণে ধ্বংসপ্রাপ্ত কয়েকটি ভবনের নিচে চাপা পড়ে শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু।
-
আলেপ্পোয় দায়েশের শেষ ঘাঁটি অবরোধ করেছে সিরিয় বাহিনী
মার্চ ২৪, ২০১৭ ০৯:০৩সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পোয় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের শেষ ঘাঁটি অবরোধ করছে। গোটা প্রদেশ মুক্ত করার চলমান অভিযানের অংশ হিসেবে উত্তরাঞ্চলীয় আলেপ্পোর এ ঘাঁটি অবরোধ করা হচ্ছে।
-
দামেস্কের কাছে লড়াইয়ের জন্য সৌদি আরব, তুরস্ক এবং কাতার দায়ী: সিরিয়া
মার্চ ২৪, ২০১৭ ০৭:০৮সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের সঙ্গে সিরিয় বাহিনীর প্রচণ্ড যুদ্ধের জন্য দায়ী সৌদি আরব, তুরস্ক এবং কাতার।
-
সিরিয়ায় মার্কিন হত্যাকাণ্ড: দামেস্কের কঠোর প্রতিক্রিয়া
মার্চ ২৩, ২০১৭ ১৩:২৫সিরিয়া সেদেশে মার্কিন নেতৃত্বে দায়েশ বিরোধী কথিত আন্তর্জাতিক জোটের হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ বন্ধে পদক্ষেপ নেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। সম্প্রতি একটি স্কুলে মার্কিন বিমান হামলায় বহু লোক নিহত হওয়ার প্রতিক্রিয়ায় সিরিয়া সরকার এ আহ্বান জানালো।
-
রাকায় সিরিয় বাহিনীর অগ্রাভিযান ঠেকাতে বিমান থেকে নামানো হলো সেনা
মার্চ ২৩, ২০১৭ ০৫:৩১সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে তথাকথিত লড়াইয়ে জড়িত মার্কিন নেতৃত্বাধীন জোট রাকা নগরীর কাছে বিমান থেকে পদাতিক সেনা নামিয়েছে। মার্কিন বাহিনী দাবি করেছে, সিরিয়ায় দায়েশের প্রধান ঘাঁটি দখলের প্রস্তুতি হিসেবে সেনা নামানো হয়েছে। কিন্তু রাকায় সিরিয় সরকারি বাহিনীর অগ্রাভিযান ঠেকাতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
-
সিরিয়া সীমান্তে সংঘর্ষে ১ তুর্কি সেনা নিহত; গোলাবর্ষণ চলছে
মার্চ ২২, ২০১৭ ১৪:২৩সিরিয়া সীমান্তে তুর্কি সেনাবাহিনী ও কুর্দি গেরিলাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ (বুধবার) কুর্দি গেরিলাদের গুলিতে একজন তুর্কি সেনা নিহত হওয়ার পর তুরস্কের সেনাবাহিনী গোলাবর্ষণ করেছে।
-
সিরিয়ার রাকায় স্কুলে মার্কিন বিমান হামলা: নিহত ৩৩
মার্চ ২২, ২০১৭ ১৩:১৫সিরিয়ায় একটি স্কুলে মার্কিন বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ অধিকৃত নগরী রাকার একটি স্কুল লক্ষ্য করে আমেরিকা হামলা চালিয়েছে বলে তথাকথিত মানবাধিকার গোষ্ঠী 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' জানিয়েছে।
-
দামেস্কের অনুমোদন ছাড়া যেকোনো অভিযান আগ্রাসনেরই নামান্তর: প্রেসিডেন্ট আসাদ
মার্চ ২১, ২০১৭ ০৬:৫৬সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ এবং রাজনৈতিক আলোচনার মাধ্যমে তার দেশের সংকট সমাধানের সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। দামেস্ক সফররত রাশিয়া ও ইউরোপের একটি যৌথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ সংকল্পের কথা জানান আসাদ।
-
সিরিয়া ভূপাতিত করল ইসরাইলের গোয়েন্দা ড্রোন
মার্চ ২১, ২০১৭ ০৬:২১সিরিয়ার সেনাবাহিনী ইহুদিবাদী ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোনকে ভূপাতিত করেছে। গোলান উপত্যকায় সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনের পরই ড্রোনকে ভূপাতিত করা হয়।
-
সিরিয়ার বিমান বাহিনীর হামলায় ধ্বংস হলো সন্ত্রাসীদের সরবরাহ লাইন
মার্চ ২০, ২০১৭ ১৫:১৮সিরিয়ার বিমান বাহিনী রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলে ধারাবাহিক হামলা চালিয়ে সন্ত্রাসীদের সরবরাহ লাইন ধ্বংস করে দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আজ এ খবর দিয়েছে। পূর্বাঞ্চলের এসব ভূগর্ভস্থ সুড়ঙ্গের মাধ্যমে দামেস্কের সন্ত্রাসীরা অস্ত্র ও গোলাবারুদ আনা-নেয়া করতো।