গাজায় সহিংসতা বন্ধ করুন: ইসরাইলকে আইসিসি
-
গাজা উপতক্যায় ইসরাইল-বিরোধী বিক্ষোভ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সহিংসতা বন্ধ করতে ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। গত কয়েকদিন ইসরাইলি সেনাদের আগ্রাসনে গাজায় ৩০ জনের বেশি নিরীহ নাগরিক শহীদ হওয়ার পর আইসিসি এ আহ্বান জানালো।
আইসিসি’র প্রধান কৌঁসুলি ফাতুহ বেনসুদা গতকাল (রোববার) এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গাজায় ইসরাইলি হামলা ও অবনতিশীল পরিস্থিতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। তিনি নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলেও জানিয়েছেন।
বেনসুদা সতর্ক করে বলেছেন, বেসামরিক লোকজনের বিরুদ্ধে সহিংসতা রোম ঘোষণা অনুযায়ী অপরাধের পর্যায়ে পড়তে পারে।
গত ৩০ মার্চ ফিলিস্তিনের ভূমি দিবস উপলক্ষে গাজা সীমান্তে আয়োজিত অবস্থান কর্মসূচিতে ইহুদিবাদী ইসরাইলের সেনারা গুলি চালালে ২০ জন নিরস্ত্র ফিলিস্তিনি শহীদ হন। এরপর গত শুক্রবার একই ধরনের কর্মসূচিতে ইহুদিবাদী সেনারা গুলি চালিয়ে ১০ ফিলিস্তিনিকে হত্যা করে। এ নিয়ে সারা বিশ্বে নানামুখী সমালোচনা চলছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯