পাক-চীন সামরিক সহযোগিতা বাড়ানো নিয়ে বেইজিংয়ে বৈঠক
https://parstoday.ir/bn/news/world-i9517-পাক_চীন_সামরিক_সহযোগিতা_বাড়ানো_নিয়ে_বেইজিংয়ে_বৈঠক
বেইজিং সফররত পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ চীনের সামরিক নেতৃত্বের সঙ্গে দেশ দু’টির সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন। পাশাপাশি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’র নিরাপত্তাসহ অন্যান্য বিষয়েও আলোচনা করেছেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৬, ২০১৬ ১৮:৪৪ Asia/Dhaka
  • বেইজিং\'এ চীনা সামরিক বাহিনীর গার্ড অব অনার পরিদর্শন করছেন পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ
    বেইজিং\'এ চীনা সামরিক বাহিনীর গার্ড অব অনার পরিদর্শন করছেন পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ

বেইজিং সফররত পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ চীনের সামরিক নেতৃত্বের সঙ্গে দেশ দু’টির সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন। পাশাপাশি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’র নিরাপত্তাসহ অন্যান্য বিষয়েও আলোচনা করেছেন তিনি।

জেনারেল রাহিল দু’দিনের সফরে চীনে গেছেন। বেইজিংয়ে সামরিক বাহিনীর সদর দফতরে চীনা সেনাবাহিনীর প্রধানের সঙ্গে তার বৈঠকের সময় এ আলোচনা করা হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে এ সব কথা জানিয়েছে।

চীন ও পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানো, দেশ দু’টির প্রশিক্ষণ বিষয়ক বিনিময় কয়েক গুণ করা, প্রতিরক্ষা প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিনিময় এবং সিপিইসি’র নিরাপত্তা নিয়ে বৈঠকে দেশ দু’টির সামরিক নেতৃত্ব আলোচনা করেছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৬