-
ইরানে এসেছে ইতালির যুদ্ধজাহাজ 'ইউরো’
সেপ্টেম্বর ২৫, ২০১৬ ০৯:৩২ইতালির নৌবাহিনীর একটি জাহাজ ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ‘বন্দর আব্বাসে’ নোঙ্গর করেছে। দু’দেশের মধ্যে সামরিক সম্পর্ক শক্তিশালী করার অংশ হিসেবে ইতালির এ যুদ্ধজাহাজ ইরান সফরে এসেছে।
-
সন্ত্রাস নির্মূলে ইরান বিশ্বের মডেল হতে পারে: লারিজানি
সেপ্টেম্বর ১৫, ২০১৬ ১৬:০৫সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে পার্থক্য সৃষ্টি না করে সব ধরণের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গোটা বিশ্বকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন ইরানের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা। এই ক্ষেত্রে বিশ্বকে ইরানের মডেল অনুসরণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
-
ইতালির সমুদ্রসীমায় সফর করতে ইরানি নৌবাহিনীকে আমন্ত্রণ
সেপ্টেম্বর ০৬, ২০১৬ ১২:১০ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীকে ইতালির সমুদ্রসীমা ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়েছে দেশটির একটি সামরিক প্রতিনিধিদল। ইরান সফরে এসে প্রতিনিধিদলটি ইরানি নৌবাহিনীকে এ আমন্ত্রণ জানায়। ইরান সফরের সময় প্রতিনিধিদলটি ইরানের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়ানোর বিষয়েও আলোচনা করেছে।
-
ইতালিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০
আগস্ট ২৫, ২০১৬ ০৮:৪৪ইতালির মধ্যাঞ্চলে গতকালের (বুধবার) ভয়াবহ ভুমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে অভিযান যতই এগিয়ে যাচ্ছে মৃতের সংখ্যা ততই দ্রুত বাড়ছে।
-
ইতালির সরকার ও জনগণকে সমবেদনা জানাল ইরান
আগস্ট ২৫, ২০১৬ ০২:১১শক্তিশালী ভূমিকম্পের জের ধরে ব্যাপক প্রাণহানির ঘটনায় ইতালির সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে ইরান। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি ইতালির ভূমিকম্পে দুঃখ প্রকাশ করেন ও সমবেদনা জানান। পাশাপাশি দুর্গত লোকজন অতি দ্রুত এ ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
-
ইতালিতে শক্তিশালী ভূমিকম্পে ১২০ ব্যক্তি নিহত
আগস্ট ২৪, ২০১৬ ১৫:১৮ইতালির মধ্যাঞ্চলে আজ (বুধবার) এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে আক্রান্ত এলাকাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি এখন পর্যন্ত অন্তত ১২০ জন নিহত ও ৩৬৮ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে।
-
ইতালিতে ২ যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০
জুলাই ১২, ২০১৬ ১৩:২৮ইতালির দক্ষিণাঞ্চলে দু’টি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ও অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। উপকূলীয় শহর বারি ও বারলেত্তার মধ্যবর্তী একটি স্থানে দুর্ঘটনার সময় দু’টি ট্রেন একই লাইনে চলে এসেছিল।
-
সম্পর্ক বাড়াতে সিরিয়া সফরে যাচ্ছে ইতালির একটি প্রতিনিধি দল
জুলাই ০৯, ২০১৬ ১২:৩৫সিরিয়া এবং ইতালির মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুন:প্রতিষ্ঠার লক্ষ্যে এ সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে ইতালির একটি প্রতিনিধি দল চলতি সপ্তাহের শেষে দামেস্ক সফরে যাবেন বলে সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে।
-
ঢাকা হত্যাকাণ্ডের নিন্দায় ইতালির প্রধানমন্ত্রী; মারা গেছে ভারতীয় কিশোরি
জুলাই ০২, ২০১৬ ১৪:০৯ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের ক্যাফে হলি আর্টিজান বেকারির হত্যাকাণ্ডের ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন। এ ঘটনায় ইতালির কয়েকজন নাগরিক নিহত হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। রেনজি বলেন, তিনি নিহতদের পরিবারকে বিস্তারিত জানানোর আগে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলবেন না।
-
ইতালির সুপ্রিম কোর্ট বলেছে, ক্ষুধার্ত মানুষ খাদ্য চুরি করলে তা অপরাধ নয়
মে ০৫, ২০১৬ ১২:৪৫ইতালির সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ক্ষুধার্ত মানুষ যদি প্রয়োজনের খাতিরে অল্প পরিমাণে খাদ্য চুরি করে তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। খাবার চুরির দায়ে অভিযুক্ত ইউক্রেনের এক ব্যক্তির বিরুদ্ধে দেয়া শাস্তির আদেশ নাকচ করে দিয়ে এ রায় দিয়েছে ইতালির সুপ্রিম কোর্ট।