-
তারা দায়েশকে সমর্থন দিচ্ছে; আমার কাছে প্রমাণ আছে: এরদোগান
ডিসেম্বর ২৭, ২০১৬ ২২:০০তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশেকে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোট সমর্থন দিচ্ছে এবং এ বিষয়ে তার কাছে প্রমাণ আছে। একইসঙ্গে তিনি অভিযোগ করেছেন, মার্কিন নেতৃত্বাধীন জোট কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজে-কেও পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে।
-
রুশ রাষ্ট্রদূত হত্যা: ফোনালাপে যা বললেন এরদোগান ও পুতিন
ডিসেম্বর ২০, ২০১৬ ০৩:৪২তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তিনি এবং তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিন এ বিষয়ে একমত হয়েছেন যে, মস্কো-আঙ্কারা সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে আঙ্কারায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে হত্যা করা হয়েছে। সোমবার রাতে পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার পর টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে একথা জানান এরদোগান।
-
সিরিয়া বিষয়ে ১৮০ ডিগ্রি উল্টে গেলেন এরদোগান
ডিসেম্বর ০২, ২০১৬ ০৪:১০সিরিয়ায় সেনা অভিযান নিয়ে নিজের আগের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি সরে এসে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, কোনো বিশেষ ব্যক্তি বা দেশের বিরুদ্ধে হামলা চালাতে তিনি সিরিয়ায় তুর্কি সেনা পাঠাননি; বরং সন্ত্রাসী গোষ্ঠীগুলোই এ অভিযানের মূল লক্ষ্য।
-
‘আসাদকে সরাতেই সেনা পাঠিয়েছি’: এরদোগানের স্বীকারোক্তি
নভেম্বর ৩০, ২০১৬ ০৪:০৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতেই দেশটিতে সেনা পাঠিয়েছেন তিনি। মঙ্গলবার এরদোগান আঙ্কারায় বলেন, “আমরা (সিরিয়ায়) প্রবেশ করেছি অত্যাচারী আল-আসাদের শাসনের অবসান ঘটাতে যে নাকি দেশে রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করেছে। অন্য কোনো কারণে আমরা সেদেশে প্রবেশ করিনি।”
-
যতদিন প্রয়োজন জরুরি অবস্থা চলবে: তুরস্ক
নভেম্বর ২৯, ২০১৬ ০৩:৩৯তুরস্কে জুলাই মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জের ধরে জারি করা জরুরি অবস্থা অনির্দিষ্টিকালের জন্য বলবৎ থাকবে বলে ঘোষণা করেছে আঙ্কারা। তুর্কি উপ-প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস সোমবার রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, যতদিন প্রয়োজন ততদিন জরুরি অবস্থা জারি থাকবে।
-
পাকিস্তান সফরে এরদোগান: নওয়াজের সঙ্গে নানা সহযোগিতা নিয়ে আলোচনা
নভেম্বর ১৭, ২০১৬ ১৯:৪৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ফতেউল্লাহ গুলেনের সন্ত্রাসী সংগঠন পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি। আজ (বৃহস্পতিবার) ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন। এরদোগান জানান, আমেরিকা সমর্থিত ফতেউল্লাহ গুলেনের নেতৃত্বাধীন সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে তুরস্কের সব মিত্র দেশকে সাবধান করে দেয়ার প্রক্রিয়া চলছে।
-
গুলেন পরিচালিত স্কুলের তুর্কি কর্মীদের পাকিস্তান ত্যাগের নির্দেশ
নভেম্বর ১৬, ২০১৬ ০৮:২৯পাক-তুর্ক স্কুল অ্যান্ড কলেজ নেটওয়ার্কের তুরস্কের কর্মীদের চলতি মাসের ২০ তারিখে মধ্যে পাকিস্তান ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। তুর্কি বিরোধী নেতা ফতেউল্লাহ গুলেন এ শিক্ষা নেটওয়ার্ক পরিচালনা করেন। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের দেশটি সফরের আগে কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই এ নির্দেশ দিল পাক স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
-
ইইউ’র সদস্যপদ: শেষ পর্যন্ত গণভোট দিচ্ছেন এরদোগান
নভেম্বর ১৫, ২০১৬ ০৯:০২ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার বিষয়ে তুরস্কের আলোচনা অব্যাহত রাখা হবে কিনা- সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য দেশটিতে গণভোট দিতে পারেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
-
ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানালেন এরদোগান
নভেম্বর ১৪, ২০১৬ ১২:২৩মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তুরস্কের দৈনিক পত্রিকা হুররিয়াত প্রেসিডেন্ট এরদোগানের বরাত দিয়ে এ খবর দিয়েছে।
-
জাতিসংঘের বিচারককেও আটক করতে ছাড়েনি তুরস্ক
নভেম্বর ১০, ২০১৬ ০৩:৪৩জাতিসংঘের একটি আদালত বলেছে, তুর্কি সরকার ওই আদালতের একজন বিচারককে আটক করে তার কূটনৈতিক দায়মুক্তির আইন লঙ্ঘন করেছে।