-
শ্রীলঙ্কাকে ৯০ রানের বড় ব্যবধানে হারাল বাংলাদেশ, ম্যাচ সেরা তামিম
মার্চ ২৫, ২০১৭ ১৯:৩৪ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৯০ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। শততম টেস্ট জয়ের পর উজ্জীবিত টাইগার বাহিনী তিন ম্যাচ সিরিজের প্রথমটি শেষে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
-
শততম টেস্টে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, সিরিজ সেরা সাকিব
মার্চ ১৯, ২০১৭ ১৩:১৬শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে টেস্ট সিরিজ ১-১-এ ড্র করল টাইগাররা। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পর ইতিহাসের চতুর্থ দেশ হিসেবে শততম টেস্টে জয় পেল বাংলাদেশ।
-
ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার পেলেন মুস্তাফিজ-মিরাজ, সেরা অধিনায়ক কোহলি
ফেব্রুয়ারি ২৪, ২০১৭ ২২:৩০ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর ২০১৬ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি বোলার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। আর বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।
-
প্রথমবারের মতো ভারতে টেস্ট খেলতে গেল বাংলাদেশ ক্রিকেট দল
ফেব্রুয়ারি ০২, ২০১৭ ১৩:০৪প্রথমবারের মতো ভারতের মাটিতে দ্বিপক্ষীয় টেস্ট খেলতে ঢাকা ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। আজ (বৃহস্পতিবার) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়েন মুশফিকরা। আগামী ৯ ফেব্রুয়ারি হায়দারাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর এই ম্যাচ-ই ভারতের মাটিতে অভিষেক হবে মুশফিকদের।
-
টেস্টেও নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হল বাংলাদেশ
জানুয়ারি ২৩, ২০১৭ ০৯:৩০দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় চার দিনে ক্রাইস্টচার্চ টেস্ট ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। এর মধ্যে তৃতীয় দিনের পুরো খেলা বৃষ্টিতে ভেসে যায়। এরপরও ম্যাচ পঞ্চম দিনে নিতে পারেনি চন্দিকা হাথুরুসিংহের শিষ্যরা। পরপর দুটি টেস্ট জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল স্বাগতিক নিউজিল্যান্ড। এর আগে এই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয় টাইগারা।
-
নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল জয়ের স্বপ্ন দেখা বাংলাদেশ
জানুয়ারি ১৬, ২০১৭ ০৮:৩৬ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের কাছে হেরেই গেল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করে এর আগে হারেনি কোনো দল। এর আগে পাঁচ দিনের টেস্টে সবচেয়ে বড় প্রথম ইনিংসে হারের রেকর্ডটি ছিল পাকিস্তানের। মেলবোর্নে ৫৭৪ রান করে ইনিংস ঘোষণা করে ওই ম্যাচে পাকিস্তান হেরেছিল ৯২ রানে।
-
বিরাট–কেদারের সেঞ্চুরি: ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দুরন্ত জয়
জানুয়ারি ১৫, ২০১৭ ২০:২৭অধিনায়ক বিরাট কোহলি ও নবাগত কেদার যাদবের সেঞ্চুরির সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে জিতেছে ভারত।
-
নিউজিল্যান্ডের সামনে বাংলাদেশের রানের পাহাড়, ইতিহাসের পাতায় সাকিব-মুশফিক
জানুয়ারি ১৩, ২০১৭ ০৯:২৪ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের রেকর্ড জুটিতে বিশাল সংগ্রহ গড়ছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে দলীয় স্কোর দাঁড়িয়েছে সাত উইকেটে ৫৪২ রান। ১০ রানে ব্যাট করছেন সাব্বির রহমান।
-
নিউজিল্যান্ড সফর: ওয়ানডে’র পর টি-টোয়েন্টি সিরিজও খোয়ালো বাংলাদেশ
জানুয়ারি ০৬, ২০১৭ ০৮:৩১নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৭ রানে হেরে গেছে বাংলাদেশ। এর ফলে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খোয়ালো বাংলাদেশ।
-
১১ দেশের বিপক্ষে সেঞ্চুরির বিরল রেকর্ড গড়লেন ইউনিস খান
জানুয়ারি ০৫, ২০১৭ ১৪:১৪ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১১ দেশের মাটিতে টেস্ট সেঞ্চুরির বিরল রেকর্ড গড়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান ইউনিস খান।