-
দ. চীন সাগরের বিরোধপূর্ণ আকাশে উড়ল মার্কিন পরমাণু বোমারু বিমান
জুলাই ০৭, ২০১৭ ১১:৩৪দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলের আকাশসীমা দিয়ে পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন দুই কৌশলগত বোমারু বিমান উড়েছে। এ দুই বিমান ওই এলাকায় চীনের দাবীকৃত অঞ্চলের আকাশসীমা দিয়ে উড়ছে।
-
‘ভারতের সঙ্গে চলমান সীমান্ত বিরোধে নিয়ে কঠোর অবস্থানে চীন’
জুলাই ০৭, ২০১৭ ০৭:৫৪ভারতের সঙ্গে চলমান সীমান্ত বিরোধের ক্ষেত্রে চীন কঠোর অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠতাকে বেইজিং ভাল চোখে দেখছে না এবং তারই বহিঃপ্রকাশ হিসেবে এ বিরোধের ক্ষেত্রে চীন কঠোর অবস্থান নিয়েছে বলে ভারতীয় বিশ্লেষকদের বরাত দিয়ে দাবি করছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।
-
সীমান্তে অচলাবস্থা: মোদির সঙ্গে চীনা প্রেসিডেন্টের বৈঠক বাতিল
জুলাই ০৬, ২০১৭ ১৪:৪০ভারত, চীন ও ভুটান সীমান্তে চলমান উত্তেজনা এবং অচলাবস্থার প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।
-
সামরিক শক্তি নিয়ে ভুল ধারণা করবেন না: ভারতকে চীন
জুলাই ০৬, ২০১৭ ০৮:৫১চীনের সামরিক শক্তি সম্পর্কে ভুল ধারণা পোষণ করা থেকে বিরত থাকতে ভারতের প্রতি চীন আহ্বান জানিয়েছে। চীনের রাষ্ট্র পরিচালিত দৈনিক গ্লোবাল টাইমসের এক নিবন্ধে এ আহ্বান জানানো হয়।
-
সামরিক সংঘাত নয় মাথা ঠাণ্ডা রাখুন: চীন ও রাশিয়া
জুলাই ০৬, ২০১৭ ০১:৫৭কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমন করতে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও তার চীনা সমকক্ষ ওয়াং ই। দুই কূটনীতিক এক যৌথ বিবৃতিতে বলেছেন, সামরিক সংঘাতে যাওয়ার পরিবর্তে আন্তর্জাতিক সমাজের উচিত শান্তিপূর্ণ উপায়ে চলমান সংকট নিরসনের লক্ষ্যে সমন্বিত পদক্ষেপ নেয়া।
-
ভারতের সঙ্গে উত্তেজনার মুখে নতুন হালকা ট্যাংকের পরীক্ষা করল চীন
জুলাই ০৫, ২০১৭ ০৮:০৫চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র নতুন হালকা ট্যাংকের পরীক্ষা চালানোর কথা স্বীকার করেছে। তিব্বত মালভূমিতে এ ট্যাংকের পরীক্ষা চালানো হয়েছে। সিকিম সীমান্তে চলমান চীন-ভারত উত্তেজনার মধ্যে ট্যাংকের পরীক্ষা চালানোর কথা স্বীকার করল বেইজিং।
-
ভারত মহাসাগরে সাবমেরিন এবং গোয়েন্দা জাহাজ পাঠাল চীন
জুলাই ০৪, ২০১৭ ১৯:৩৫ভারত মহাসাগরে সাবমেরিন এবং গোয়েন্দা জাহাজ মোতায়েন করেছে চীন। আমেরিকা, জাপান এবং ভারতের নৌমহড়ার আগে এ গুলোকে মোতায়েন করা হলো। মালাবার অনুশীলন নামে পরিচিত এ মহড়া আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে শুরু হওয়ার কথা রয়েছে।
-
সিকিম সীমান্তে ভারতের তৎপরতাকে ‘বিশ্বাসঘাতকতা’ বলল চীন
জুলাই ০৪, ২০১৭ ০৪:২৬চীন বলেছে, সিকিমে দুই দেশের সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর তৎপরতা ‘বিশ্বাসঘাতকতার’ পর্যায়ে পড়ে। সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ মন্তব্য করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং।
-
দ. চীন সাগরের উত্তেজনার মধ্যে মহড়ায় নেমেছে চীনের প্রথম বিমানবাহী রণতরি
জুলাই ০৪, ২০১৭ ০৩:৩৮চীনের প্রথম বিমানবাহী রণতরি লিয়াওনিংয়ের নেতৃত্বে একটি নৌবহর সামরিক মহড়া চালাচ্ছে। দক্ষিণ চীন সাগরে যখন আমেরিকার সঙ্গে উত্তেজনা তুঙ্গে তখন চলছে এ মহড়া। মহড়ায় অংশ নেয়ার জন্য লিয়াওনিং গত মাসের ২৫ তারিখে কিংদাও থেকে যাত্রা শুরু করে।
-
রাশিয়া সফরের আগে সংলাপ: ট্রাম্পকে অসন্তুষ্টির কথা জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট
জুলাই ০৩, ২০১৭ ১৪:১৯মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোন সংলাপে নিজের অসন্তুষ্টি ও উদ্বেগের কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি ট্রাম্পকে বলেছেন, আমেরিকার কিছু নেতিবাচক পদক্ষেপের কারণে দু দেশের মধ্যকার সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।