-
সিরিয়া বিষয়ে আলোচনা করতে তেহরান সফরে এলেন দি মিস্তুরা
নভেম্বর ১২, ২০১৬ ১৩:০৫সিরিয়ার চলমান সংকটের বিষয়ে আলোচনা করতে তেহরান সফরে এসেছেন সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিস্তুরা। আজ শনিবার মিস্তুরা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।
-
মানবিক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করল রাশিয়া
নভেম্বর ১১, ২০১৬ ০৩:৫৩সিরিয়ার সংঘর্ষপীড়িত শহর আলেপ্পোয় ভবিষ্যতে মানবিক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর যে আহ্বান জাতিসংঘ জানিয়েছিল রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে। মস্কো বলেছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালে বিদেশি মদদপুষ্ট জঙ্গিরা নিজেদের সংগঠিত করার চেষ্টা করবে।
-
ইয়েমেনের ৮০ শতাংশ মানুষের জরুরি ত্রাণ প্রয়োজন: জাতিসংঘ
নভেম্বর ০১, ২০১৬ ০৩:৫৬জাতিসংঘ বলেছে, ইয়েমেনের শতকরা ৮০ ভাগ মানুষের জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন। সৌদি আরবের বর্বরোচিত বিমান হামলায় যখন নারী ও শিশুসহ ইয়েমেনের অগণিত বেসামরিক মানুষ মারা পড়ছে এবং দেশটির অবকাঠামোর ব্যাপক ক্ষতি হচ্ছে তখন এ তথ্য জানাল জাতিসংঘ।
-
‘আফগান মোনালিসা’কে সহায়তা করবে না জাতিসংঘ শরণার্থী সংস্থা’
অক্টোবর ২৮, ২০১৬ ১৬:১৮জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশন বা ইউএনএইচসিআর বলেছে, ‘আফগান মোনালিসা’ নামে খ্যাত আফগানিস্তানের শরণার্থী শরবত বিবিকে তারা কোনো সহায়তা করবে না। জাল পরিচয় পত্রের ভিত্তিতে পাকিস্তানে বসবাসের দায়ে বুধবার আটক করার পরই শরবত বিবি বিশ্বব্যাপী খবরের শিরোনামে চলে আসেন।
-
ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানাল জাতিসংঘ
অক্টোবর ২৩, ২০১৬ ০৫:৩২যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে তিন দিনের যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত ইসমাইল আউল্দ শেইখ আহমেদ এ আহ্বান জানিয়েছেন। সৌদি আরব ইয়েমেনের এ যুদ্ধবিরতি বহুবার লঙ্ঘন করা সত্ত্বেও এ আহ্বান জানানো হলো।
-
ইয়েমেনে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করল জাতিসংঘ
অক্টোবর ১৮, ২০১৬ ০৩:১০ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওউল্দ শেইখ আহমেদ দেশটিতে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তিনি সোমবার এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, বুধবার রাত ১২টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার জন্য এ যুদ্ধবিরতি বলবৎ থাকবে।
-
অবিলম্বে ইয়েমেন যুদ্ধ বন্ধ করুন: আমেরিকা, ব্রিটেন এবং জাতিসংঘ দূত
অক্টোবর ১৬, ২০১৬ ২০:৩৮আমেরিকা, ব্রিটেন এবং ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়েমেন যুদ্ধে জড়িত সবপক্ষকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।
-
চাপ প্রয়োগ অব্যাহত থাকলে গাজায় আবার শুরু হতে পারে প্রতিরোধ যুদ্ধ: জাতিসংঘ
অক্টোবর ১৪, ২০১৬ ১৪:৩১ইহুদিবাদী ইসরাইলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জাতিসংঘ বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর চাপ প্রয়োগের নীতি গ্রহণ করা হলে নতুন করে ইসরাইল বিরোধী প্রতিরোধ যুদ্ধ শুরু হতে পারে।
-
ফ্রান্সের সিরিয়া বিষয়ক প্রস্তাবে ভেটো দিল রাশিয়া
অক্টোবর ০৯, ২০১৬ ০২:৪১সিরিয়ার আলেপ্পো শহরে অবিলম্বে জঙ্গি-বিরোধী বিমান হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্স যে প্রস্তাব এনেছিল তাতে ভেটো দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, আলেপ্পোয় তৎপর জঙ্গি গোষ্ঠী জাবহাত ফাতেহ আশ-শামের (সাবেক আন-নুসরা ফ্রন্ট) সন্ত্রাসীদের কী করা হবে সে সম্পর্কে প্রস্তাবে সুস্পষ্ট কোনো দিক-নির্দেশনা নেই।
-
আলেপ্পো নিয়ে জাতিসংঘের প্রস্তাব সমর্থন করল রাশিয়া
অক্টোবর ০৭, ২০১৬ ০৩:১৭সিরিয়ার আলেপ্পো শহর থেকে উগ্র তাকফিরি জঙ্গিদের নিরাপদে বেরিয়ে যেতে দেয়ার যে প্রস্তাব জাতিসংঘ উত্থাপন করেছে রাশিয়া তার প্রতি সমর্থন জানিয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৃহস্পতিবার মস্কো সফররত ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন-মার্ক আইরুল্তের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ সমর্থন ব্যক্ত করেন।