-
অর্থমন্ত্রীর পদত্যাগের খবরকে গুজব বলল পাকিস্তান
নভেম্বর ১৮, ২০১৭ ১৪:৫৯পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দারের পদত্যাগের খবর নাকচ করে দিয়েছে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন ক্ষমতাসীন মুসলিম লীগ। আজ (শনিবার) ইসহাক দার পদত্যাগ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর পরপরই ওই খবরকে ভিত্তিহীন ও গুজব বলে নাকচ করে দেন তথ্যমন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব।
-
'পাকিস্তান এবং ইরানের মধ্যে দূরত্ব তৈরির চেষ্টা করছে আমেরিকা'
নভেম্বর ১৬, ২০১৭ ১৫:১১ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং পাকিস্তানের মধ্যে সহযোগিতার বিরাট সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহেদি হোনারদুস্ত। শক্তিশালী এই দুই প্রতিবেশীর মধ্যে বন্ধুত্ব এবং ভ্রাতৃত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
-
‘সামরিক সম্পর্ক জোরদার করতেই পাক সেনাপ্রধানের ইরান সফর’
নভেম্বর ১০, ২০১৭ ২১:১৪“ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করার জন্যই পাকিস্তানের সেনাপ্রধান সম্প্রতি তেহরান সফর করেছেন। এ সফরের মাধ্যমে দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারের ভিত্তি মজবুত হবে।”
-
বেসামরিক নাগরিকদের জন্য বাঙ্কার তৈরির অনুমোদন দিলেন পাক প্রধানমন্ত্রী
নভেম্বর ১০, ২০১৭ ১৫:৫৯পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি আজ (শুক্রবার) কম্যুনিটি বাঙ্কার নির্মাণের তহবিল অনুমোদন করেছেন। নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নামে পরিচিত কাশ্মির সীমান্তের সাধারণ মানুষের সুরক্ষার জন্য এ জাতীয় বাঙ্কার নির্মাণ করা হবে।
-
পাকিস্তানের সঙ্গে আলোচনার সহায়ক পরিবেশ চায় ভারত
নভেম্বর ১০, ২০১৭ ১১:১৭পাকিস্তানের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরুর জন্য সহায়ক পরিবেশ চাইছে ভারত। ভারতের সরকারি বার্তা সংস্থা ‘প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া’ এ খবর দিয়েছে। সহায়ক পরিবেশ বলতে ভারত ‘সন্ত্রাসমুক্ত’ পরিবেশকে বুঝিয়েছে।
-
দায়েশ চূড়ান্তভাবে পরাজিত হয়েছে: সিরিয়া
নভেম্বর ১০, ২০১৭ ০৪:১৭সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ পরাজিত হয়েছে এবং তাদের পক্ষে আর উঠে দাঁড়ানো সম্ভব নয়। তিনি জঙ্গিদের কাছ থেকে 'আল-বুকমাল' শহর মুক্ত করার ঘটনাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকল প্রতিরোধ সংগ্রামীর বিজয় বলে অভিহিত করেছেন।
-
পাকিস্তানের নিরাপত্তাকে নিজের নিরাপত্তা বলে মনে করে ইরান: প্রতিরক্ষামন্ত্রী
নভেম্বর ০৭, ২০১৭ ১৪:১৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি আজ (মঙ্গলবার) বলেছেন, এ অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানো ইরানের পররাষ্ট্রনীতির অংশ এবং এরই আলোকে পাকিস্তানের নিরাপত্তাকে ইরান নিজের নিরাপত্তা বলে মনে করে।
-
আফগানিস্তানের জালালাবাদে পাকিস্তানি কূটনীতিক নিহত
নভেম্বর ০৭, ২০১৭ ০২:৪৩আফগানিস্তানের নানগারহার প্রদেশের জালালাবাদ শহরে একজন পাকিস্তানি কূটনীতিক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার পর নাইয়ার ইকবাল রানা নামের ওই কূটনীতিক মসজিদে নামাজ আদায় করে নিজ বাসভবনে ফেরার পথে হামলার শিকার হন।
-
ইরানে ব্যস্ত সময় কাটছে পাক সেনাপ্রধানের; রুহানির সঙ্গে বৈঠক
নভেম্বর ০৬, ২০১৭ ২৩:২৯ইসলামি প্রজাতন্ত্র ইরানে তিনদিনের সফরে এসে ব্যস্ত সময় কাটছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার। এরইমধ্যে তিনি ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করেছেন।
-
চবাহার বন্দর পাকিস্তানের বিরুদ্ধে কোনো জোট নয়: ইসলামাবাদ
নভেম্বর ০৬, ২০১৭ ১৬:২০ইরানের চবাহার বন্দর ব্যবহার করে ভারত ও আফগানিস্তান যে বাণিজ্য শুরু করেছে তাকে পাকিস্তান-বিরোধী কোনো জোট বলে মনে করছে না ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সালের বরাত দিয়ে স্থানীয় সংবাদপত্র এ খবর দিয়েছে।