-
ভারতের চাপের মুখে হাফিজ সাঈদকে আটক করা হয়েছে: পাঞ্জাবের বিরোধীদল
ফেব্রুয়ারি ০১, ২০১৭ ০৮:৪১পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক পরিষদের বিরোধীদলের সদস্যরা জামাতুদ দাওয়া পার্টির নেতা হাফিজ সাঈদকে আটকের প্রতিবাদে অধিবেশন থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট করেছেন। তারা বলেছেন, সরকার ভারতের চাপের কাছে নতিস্বীকার করে হাফিজ সাইদকে আটক করেছে।
-
পাকিস্তানের আন্তর্জাতিক সম্পর্কের ওপর হাফিজ সাঈদকে গৃহবন্দি করার প্রভাব
জানুয়ারি ৩১, ২০১৭ ১৫:০৫পাকিস্তানের জামায়াত উদ-দাওয়া গোষ্ঠীর প্রধান হাফিজ সাঈদ ও তার চার সহযোগীকে ছয় মাসের জন্য গৃহবন্দি করা হয়েছে। পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করে। হাফিজ সাঈদের যে চার সহযোগীকে গৃহবন্দি করা হয়েছে তারা হলেন আব্দুল্লাহ ওবাইদ, জাফর ইকবাল, আব্দুর রহমান আবিদ ও কাজী কাশিফ। জামায়াত উদ-দাওয়া নিজেকে দাতব্য প্রতিষ্ঠান হিসেবে দাবি করলেও এটির লশকরে তৈয়্যেবা নামের একটি সামরিক শাখা রয়েছে।
-
মুম্বাই হামলার সন্দেহভাজন মূল পরিকল্পনাকরী হাফিজ সাঈদ গৃহবন্দি
জানুয়ারি ৩১, ২০১৭ ০৬:৩২২০০৮ সালের মুম্বাই হামলার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী পাকিস্তানি আলেম হাফিজ সাঈদকে গৃহবন্দি করা হয়েছে। পাকিস্তান সরকার এক বিবৃতিতে বলেছে, জামাত উদ-দাওয়া’র প্রধান হাফিজ সাঈদের কর্মকাণ্ড দেশের শান্তি ও নিরাপত্তার ক্ষতি করছিল বলে তাকে গৃহবন্দি করা হয়েছে।
-
পাকিস্তানের বিরুদ্ধে আরোপ হতে পারে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা
জানুয়ারি ৩০, ২০১৭ ১০:১৬পাকিস্তানের বিরুদ্ধেও মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে আভাস দিয়েছে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ রেইন্স পিরিবাস। সাত মুসলমান দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের পরই এ আভাস দেয়া হলো।
-
পাকিস্তানের বিরুদ্ধে ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞা কামনা করলেন ইমরান খান
জানুয়ারি ২৯, ২০১৭ ২০:২৪পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির (পিটিআই) সভাপতি ইমরান খান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করুক। তা হলে পাকিস্তানিরা নিজ দেশের সমস্যা সমাধানের দিকে নজর দেবে।
-
মুসলিম বিশ্বে ইরানের প্রভাবকে স্বাগত জানাল পাকিস্তান
জানুয়ারি ২৮, ২০১৭ ১৪:০৪পাকিস্তান সংসদের নিম্নকক্ষের স্পিকার সর্দার আয়াজ সাদিক মুসলিম বিশ্বে ইরানের প্রভাবকে স্বাগত জানিয়েছেন। ইসলামাবাদ সফররত ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির প্রধান আলাউদ্দিন বোরুজের্দির সঙ্গে বৈঠকের সময় এ কথা বলেন তিনি।
-
১ দিনে ভারতীয় ৬০ জেলেকে আটক করল পাকিস্তান
জানুয়ারি ২৭, ২০১৭ ১৯:৪২পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সি বা পিএমএসএ একদিনে ৬০ জন ভারতীয় জেলেকে আটক করেছে। পাকিস্তানের পানিসীমা থেকে এসব জেলেকে আটক করা হয়েছে।
-
উরি হামলা: প্রমাণ না থাকায় ২ পাকিস্তানি কিশোরকে মুক্তি দিতে পারে ভারত
জানুয়ারি ২৭, ২০১৭ ০৯:১৯ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে ভয়াবহ হামলায় জড়িত থাকার অভিযোগে আটক দুই পাকিস্তানি কিশোরকে শেষ পর্যন্ত মুক্তি দেয়ার প্রক্রিয়া চলছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আজ (শুক্রবার) জানিয়েছে, সন্ত্রাসবাদের অভিযোগে দুই কিশোরকে আটক করা হলেও উপযুক্ত প্রমাণের অভাবে তাদের হয়ত মুক্তি দেয়া হবে।
-
করাচিতে বাংলাদেশ মিশনে আগুনের গোলা নিক্ষেপ: ঢাকায় পাক হাইকমিশনারকে তলব
জানুয়ারি ২৫, ২০১৭ ২৩:১৩করাচিতে বাংলাদেশের উপহাইকমিশনে ‘আগুনের গোলা’ নিক্ষেপের ঘটনায় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার রাফিউজ্জামান সিদ্দিকীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করে কড়া প্রতিবাদ জানানোর পাশাপাশি পাকিস্তানে বাংলাদেশের কূটনীতিক ও কর্মকর্তাদের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।
-
পাকিস্তান ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল
জানুয়ারি ২৪, ২০১৭ ১৫:৩৩পাকিস্তান ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য পরমাণু ক্ষেপণাস্ত্র বা এসএসএম আবাবিলের প্রথম পরীক্ষা চালিয়েছে। পাক সামরিক বাাহিনীর জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর আজ (মঙ্গলবার) এ কথা জানিয়েছে।