-
সিরিয়াকে এস-৩০০ সরবরাহ শুরু হয়েছে: রাশিয়া
সেপ্টেম্বর ২৯, ২০১৮ ০৭:৪৫রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়াকে এরইমধ্যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করা শুরু হয়েছে। সিরিয়ায় মোতায়েন রুশ সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
-
সিরিয়া থেকে ইরানকে বের করে দিতে পারে না আমেরিকা: মার্কিন প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০১৮ ১৩:৪১সিরিয়া থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে আমেরিকা কিংবা রাশিয়া কেউই বের করে দিতে পারে না। সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জেমস জেফরি গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অবকাশে একথা বলেছেন।
-
কাপুরুষের মতো বিমান ধ্বংস করেছে ইসরাইল: রাশিয়া
সেপ্টেম্বর ২৮, ২০১৮ ১২:৫৫রাশিয়া বলেছে, ইহুদিবাদী ইসরাইল কাপুরুষের মতো সিরিয়ার আকাশে আইএল-২০ গোয়েন্দা বিমান ধ্বংস করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল (বৃহস্পতিবার) ইতালির প্যানোরামা ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।
-
সিরিয়ায় হামলা বন্ধ না করলে ইসরাইলকে কঠোর জবাব দেয়া হবে: ইরান
সেপ্টেম্বর ২৮, ২০১৮ ১০:৫১ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, সিরিয়ার সেনা ও মিত্রদের অবস্থানে হামলা বন্ধ না করলে ইহুদিবাদী ইসরাইলকে কঠোর জবাব দেয়া হবে।
-
জাতিসংঘে ইরান, রাশিয়া ও তুরস্কের বৈঠক; ইদলিব ইস্যুতে সন্তোষ
সেপ্টেম্বর ২৭, ২০১৮ ১৩:০৩সিরিয়ার ইদলিব প্রদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জাতিসংঘে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। গতকাল (বুধবার) নিউ ইয়র্কে জাতিংঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক সম্মেলনের অবকাশে এ বৈঠক হয়েছে।
-
জাহাজ-বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল রাশিয়া
সেপ্টেম্বর ২৬, ২০১৮ ১৭:১৬রাশিয়া প্রথমবারের মতো পি-৮০০ অনিক্স সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সিরিয়ার আকাশে আইএল-২০ বিমান ধ্বংস হওয়ার পর ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যখন টানাপড়েন চলছে তখন রাশিয়া এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো।
-
পোল্যান্ডে সম্ভাব্য মার্কিন ঘাঁটির বিরুদ্ধে রাশিয়ার হুঁশিয়ারি
সেপ্টেম্বর ২৬, ২০১৮ ১৫:৩৪পূর্ব ইউরোপের দেশ পোল্যান্ডে স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপনের যে উদ্যোগ মার্কিন সরকার নিয়েছে তার তীব্র বিরোধিতা করেছে রাশিয়া।
-
‘রুশ বিমানের আড়ালে লুকিয়েছিল ইসরাইলি বিমান’
সেপ্টেম্বর ২৫, ২০১৮ ১৭:২৩সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে ইহুদিবাদী ইসরাইলের কয়কটি এফ-১৬ জঙ্গিবিমান রাশিয়ার গোয়েন্দা বিমান আইএল-২০ বিমানের আড়ালে লুকিয়েছিল। ফলে সিরিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে রাশিয়ার বিমানটি বিধ্বস্ত হওয়ার জন্য ইসরাইল দায়ী।
-
সিরিয়াকে এস-৩০০ দিয়ে রাশিয়া বড় ভুল করছে: আমেরিকা
সেপ্টেম্বর ২৫, ২০১৮ ১২:৫০মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা নিয়ে রাশিয়া যে সিদ্ধান্ত নিয়েছে তা মস্কোর জন্য বড় রকমের ভুল। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আর বাড়ানো ঠিক হবে না।
-
শেষ পর্যন্ত সিরিয়াকে এস-৩০০ দেবে রাশিয়া
সেপ্টেম্বর ২৪, ২০১৮ ১৪:১০রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, তার দেশ আগামী দুই সপ্তাহের মধ্যে সিরিয়াকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ দেবে। এছাড়া, ভূমধ্যসাগর থেকে সিরিয়ার ওপর যেসব বিমান হামলা চালানো হয় তা বন্ধের ব্যবস্থা নেবে।